ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

করোনায় বেড়েছে মৃত্যু

করোনায় বেড়েছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২৫ জন মারা গিয়েছিলেন। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১৫ জন বেশি রোগীর মৃত্যু হলো।

০৪:১৮ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

জাতীয় কবির সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবির সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার (১১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে পুস্পার্ঘ্য অর্পন করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। 

০৪:১৫ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

নাটোর শহরের আলাইপুর এলাকায় ওয়াজেল হোসেন আহম্মদ বিপ্লব (৪২) এবং সিংড়া উপজেলার হাতিয়নদহ গ্রামে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

০৪:০০ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

নজরুলের চিন্তা যুগে যুগে মানুষকে দেখাবে মুক্তির পথ (ভিডিও)

নজরুলের চিন্তা যুগে যুগে মানুষকে দেখাবে মুক্তির পথ (ভিডিও)

অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে জাগরণের কবি কাজী নজরুল ইসলাম সবসময় প্রাসঙ্গিক। কবিতা ও গানে বিদ্রোহের সুরের সাথে মিলেছে প্রেমের সুর। জীবনভর গেয়েছেন সাম্যের গান। বিভেদের সমাজে সবসময় বলেছেন সম্প্রীতির কথা। একদিকে হামদ ও নাত আরেকদিকে শ্যামা সঙ্গীত লিখে অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। গবেষকরা বলছেন, নজরুলের চিন্তা যুগে যুগে মানুষকে দেখাবে মুক্তির পথ।

০৩:৪৭ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

আজও ভরসা সেই মুশফিক

আজও ভরসা সেই মুশফিক

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এদিনও টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। তবে একাদশে একাধিক পরিবর্তন এনেও স্বস্তিতে নেই বাংলাদেশ। টপ অর্ডারের টানা ব্যর্থতায় আজও শতরানেই আগেই চার উইকেট হারিয়ে ফেলে দল। সেই খাঁদের কিণার থেকে আজও দলকে টেনে তোলার কাজে নিমগ্ন দুই ভায়রা। 

০৩:৩৫ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

গতি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, সাগর বিক্ষুব্ধ

গতি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, সাগর বিক্ষুব্ধ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং এর গতিবেগ বৃদ্ধি পেয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

০৩:২৬ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক

কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে।

০৩:০৩ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ঢাকা-১৪ আসনের মনোনয়ন দৌড়ে একঝাঁক তরুণ (ভিডিও)

ঢাকা-১৪ আসনের মনোনয়ন দৌড়ে একঝাঁক তরুণ (ভিডিও)

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনের মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের একঝাঁক তরুণ নেতা। এছাড়া সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাও আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এরইমধ্যে পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। মনোনয়ন প্রত্যাশীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। 

০২:৪৯ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

আজও ব্যর্থ লিটন, পারলেন না মোসাদ্দেকও

আজও ব্যর্থ লিটন, পারলেন না মোসাদ্দেকও

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এদিনও টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। তবে একাদশে একাধিক পরিবর্তনই যেন বিপদ ডেকে এনেছে দলের। ব্যর্থতার বৃত্তেই বন্দী লিটন আর দলে ফিরেও তেমন কিছু করে দেখাতে পারলেন না মোসাদ্দেক। 

০২:৪৪ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

লকডাউনের প্রথম দিনে বাইরে প্রশাসন, ভেতরে জনগণ

লকডাউনের প্রথম দিনে বাইরে প্রশাসন, ভেতরে জনগণ

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ফলে বিভিন্ন ব্যস্ততম এলাকা এবং সড়ক জনমানবশূন্য। তবে অনেক স্থানে স্বাস্থ্যবিধি না মানাসহ লকডাউন অমান্য করায় জরিমানা আদায় করা হয়েছে। মানুষকে ঘরবন্দি রাখতে পুরো জেলায় ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

০১:৪৪ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ঘূর্ণিঝড়: মোংলা বন্দর ত্যাগ করতে পারেনি ৪ বিদেশি জাহাজ

ঘূর্ণিঝড়: মোংলা বন্দর ত্যাগ করতে পারেনি ৪ বিদেশি জাহাজ

ঘূর্ণিঝড় ইয়াস মোংলা বন্দর সংলগ্ন সুন্দরবনে আগামীকাল (২৬ মে) আঘাত হানবে। কিন্তু এর আগেই সমুদ্র বন্দরে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। মোংলা বন্দরে আসা বিদেশি চারটি জাহাজ আজ মঙ্গলবার সকালে পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার কথা ছিল। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চারটি বন্দর ত্যাগ করতে পারেনি। 

০১:৪০ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

মাথার মগজ ও খুলি ছাড়া শিশুর জন্ম

মাথার মগজ ও খুলি ছাড়া শিশুর জন্ম

ব্রাহ্মণবাড়িয়ায় মাথার মগজ ও খুলি ছাড়া এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটি অনেক অসুস্থ হলেও তার মা সুস্থ আছেন। নাসিরনগর উপজেলার জসিম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম এই শিশুটিকে জন্ম দিয়েছেন। 

০১:২৭ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

২ বলে ১৪ থেকে ১৫/২ বাংলাদেশ!

২ বলে ১৪ থেকে ১৫/২ বাংলাদেশ!

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এদিনও টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। তবে একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। তাসকিনের বদলে অভিষেক হচ্ছে পেসার শরিফুলের আর মিঠুনের বদলে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসাইন সৈকত। 

০১:২২ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে টাইগাররা

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এদিনও টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। তবে একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। তাসকিনের বদলে অভিষেক হচ্ছে পেসার শরিফুলের আর মিঠুনের বদলে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসাইন সৈকত।

০১:০২ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

আজও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুরে এদিনও টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা। তবে টাইগারদের একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। তাসকিনের বদলে অভিষেক হচ্ছে পেসার শরিফুলের আর মিঠুনের বদলে একাদশে ফিরেছেন মোসাদ্দেক। 

১২:৫০ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

অভিনেত্রী ‘জবা’কে বিয়ে করলেন নোবেল! মিডিয়ায় তোলপাড়

অভিনেত্রী ‘জবা’কে বিয়ে করলেন নোবেল! মিডিয়ায় তোলপাড়

কাউকে না জানিয়ে বিয়েটা সেরেই ফেলল ‘জবা বৌদি’! -এমনই কথা বার্তাই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলা হচ্ছে- ভারতীয় বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’র অভিনেত্রী জবার সঙ্গে বিয়ে করে ফেললেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। 

১২:৩৫ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ঘূর্ণিঝড় প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বৃদ্ধি

ঘূর্ণিঝড় প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৫ মে)  সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।

১২:২৯ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পানিবন্দী ৯ গ্রাম

ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পানিবন্দী ৯ গ্রাম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগর ও নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফটু উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। কলাপাড়ার লালুয়া এলাকায় ভাঙ্গাবেরী বাঁধ দিয়ে পানি প্রবেশ করে নয় গ্রামের প্রায় আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

১২:০৩ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

আজ বড় শতকের ভবিষ্যদ্বাণী

আজ বড় শতকের ভবিষ্যদ্বাণী

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস পেলেও কোনও শতক পাননি কেউই। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশি যে কোনও একজন শতক হাঁকাবেন বলেই ভবিষ্যদ্বাণী করেছেন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। একইসঙ্গে দলের উদ্বোধনী জুটিতে বড় রান দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

১১:৩৮ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: ২০ কিলোমিটার জুড়ে যানজট

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: ২০ কিলোমিটার জুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে পৌলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। 

১১:২৩ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

শীর্ষে ওঠার হাতছানিতে বাংলাদেশ

শীর্ষে ওঠার হাতছানিতে বাংলাদেশ

ঘরের মাটিতে ক্যারিবিয়দের হোয়াটওয়াশ করে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে উড়ন্ত সূচনা করলেও নিউজিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানিতে টাইগাররা।

১১:০৭ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

কাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেসব তথ্য জেনে রাখতে পারেন

কাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেসব তথ্য জেনে রাখতে পারেন

গ্রহণ একটি বর্ণিল ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। সে কারণেই গ্রহণকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের পর্যটন আকর্ষণ। আগামীকাল বুধবার ২৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যেটি দেখা যাবে এশিয়ার কিছু কিছু অংশ, অস্ট্রেলিয়া, গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকা থেকে।

১০:৫৫ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

সাত নম্বর মহাবিপদ সংকেত!

সাত নম্বর মহাবিপদ সংকেত!

সব ফরম্যাট মিলিয়ে টানা দশ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে মূল কিছু সমস্যর সমাধান এখনও হয়নি। বিশেষ করে সাত নম্বর ব্যাটিং পজিশন নিয়ে। এই পজিশনে দীর্ঘ দিন ধরেই স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ। 

১০:৩৪ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. মাহমুদ হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. মাহমুদ হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি খুবির শিক্ষকদের মধ্য থেকে দ্বিতীয় উপাচার্য। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে ৪ বছর মেয়াদে উপাচার্য হিসেবে নিযুক্ত করেন। 

১০:০০ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি