পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু, আরও ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার (২৫ মে) সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর। তার আগেই আজ সোমবার বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
১২:১১ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
জো রুটের কাছে হেরে গেলেন বিরাট কোহলী
বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলী। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় আয়ের বিচারে তিনি রয়েছেন ৬৬তম স্থানে। কিন্তু বিশ্বের ধনী অধিনায়ক কোহলী নন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিছুদিন পরেই রুট এবং কোহলী টেস্ট সিরিজে মুখোমুখি হবেন। তার আগে আয়ের বিচারে রুট হারালেন কোহলীকে।
১২:১০ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
দূরপাল্লার গাড়ি চলাচলে খুশি নাটোর পরিবহন শ্রমিকরা
দীর্ঘ ৪৯ দিন পর দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় খুশি নাটোরের পরিবহন শ্রমিকসহ সাধারণ যাত্রীরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।
১১:৩৬ এএম, ২৪ মে ২০২১ সোমবার
নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত, ২ নম্বর সতর্ক সঙ্কেত
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। সমুদ্র বন্দর সমূহকে ০২(দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১১:১৭ এএম, ২৪ মে ২০২১ সোমবার
করোনা-র উৎপত্তি স্বাভাবিক নয়, অবিলম্বে তদন্তের দাবি
বিশ্বব্যাপী মহামারী করোনার উৎপত্তি ঠিক কোথায়? ধোঁয়াশা রয়েছে এখনও। আর এ নিয়ে এবার তদন্তের কথা বললেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'করোনার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি। আমি অন্তত মানতে রাজি নই। এখনও অস্পষ্ট রয়েছে এর কারণ। অবিলম্বে তদন্ত হওয়া দরকার।'
১১:১১ এএম, ২৪ মে ২০২১ সোমবার
‘স্টুপিড অ্যালোপাথি’ মন্তব্যের পর ক্ষমা চাইলেন রামদেব
কড়া সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন রামদেব। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের এই যোগগুরু মন্তব্য করে বসেন, করোনায় লাখ লাখ মানুষ মারা গিয়েছেন স্টুপিড অ্যালোপাথির জন্য। এসময় চিকিৎসা পদ্ধতিকে 'ভুয়ো' বলে দাবি করেন তিনি।
১০:৪৭ এএম, ২৪ মে ২০২১ সোমবার
ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল
আমেরিকা এবং ব্রাজিল আগেই এই সংখ্যা পার করেছিল। ভারত ছিল অনেকটাই দূরে। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা ভারতকে কোভিড মৃত্যুর সংখ্যার তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পাশে দাঁড় করালো।
১০:৩২ এএম, ২৪ মে ২০২১ সোমবার
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, ৪ ইউনিটে উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। এতে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ও বেসরকারি ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে জাতীয় গ্রীডে ৬২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তিন বছরের একটি শিশু।
১০:২৪ এএম, ২৪ মে ২০২১ সোমবার
ভারতীয় ভ্যারিয়েন্টে কার্যকর ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা
ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার দুইটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে। এই টিকা দুটির যে কোনোটির দুই ডোজ নেয়া হলে তা ইউকে ভ্যারিয়েন্ট ও ভারতীয় ধরনের ক্ষেত্রে সুরক্ষা দিতে পারে।
১০:০৬ এএম, ২৪ মে ২০২১ সোমবার
ফের ৪ সহস্রাধিক মৃত্যু ভারতে, কমেছে বিশ্বে
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে গোটাবিশ্ব এখন তটস্থ। টিকা কার্যক্রম চললেও থেমে নেই মৃত্যুর মিছিল। তবে গত দুই দিনে কমেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৯৫৪ জনের। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১০ হাজার ৫৫৩। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮০ হাজার ২২৯ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৬৩৪ জন।
১০:০১ এএম, ২৪ মে ২০২১ সোমবার
যুদ্ধবিরতি, নাকি পরবর্তী হত্যাযজ্ঞের জন্য শক্তিসঞ্চয়?
আপাতত বিশ্ববাসীর স্বস্তির কারণ ঘটিয়ে ইসরায়েলি বাহিনী এবং তাদের সাথে অসমান লড়াইয়ে নামা ফিলিস্তিনি একটি উপদলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু পূর্বাপর বিবেচনায় স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এর পর কি হবে? মধ্যপ্রাচ্য সমস্যার টেকসই সমাধানের পথ কি খুলবে? নাকি পুরনো কৌশল অনুযায়ী এটিও হয়ে থাকবে কয়েকবছর পরের আরেকটি হত্যাযজ্ঞ পরিচালনার লক্ষ্যে ইসরায়েলি বাহিনীর শক্তি সঞ্চয়ের উপায়!
০৯:২১ এএম, ২৪ মে ২০২১ সোমবার
৪৯ দিন পর চালু হলো সারাদেশের যোগাযোগ ব্যবস্থা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। আজ সোমবার থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চালুর অনুমতি দিয়েছে সরকার। সে অনুযায়ী আজ সকাল থেকেই দূরপাল্লার বাস ও ট্রেন চলতে দেখা গেছে।
০৯:১২ এএম, ২৪ মে ২০২১ সোমবার
টানা পঞ্চম পিচিচি ট্রফি জয় মেসির
লা লিগার শিরোপা না জিতলেও আরও একটি অনন্য অর্জন যোগ হলো বার্সা প্রাণ ভোমরা লিওনেল মেসির ঝুলিতে। টানা পঞ্চম ও সব মিলিয়ে অষ্টমবারের মতো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার অধিনায়ক।
০৮:৩৬ এএম, ২৪ মে ২০২১ সোমবার
২৯ মে চালু হচ্ছে বিমানের সৌদিগামী ফ্লাইট
আগামী ২৯ মে থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইট। রোববার (২৩ মে) রাতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৮:০৩ এএম, ২৪ মে ২০২১ সোমবার
বিশ্বকাপ সুপার লিগে চার নম্বরে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে আইসিসির বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো বাংলাদেশ। রোববার (২৩ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে তারুণ্যনির্ভর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানের জয় পায় টাইগাররা।
০৭:৫৭ এএম, ২৪ মে ২০২১ সোমবার
নিম্নচাপটি এখন ‘গভীর নিম্নচাপে’ পরিণত
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৭:৩৮ এএম, ২৪ মে ২০২১ সোমবার
যার পরামর্শ মেনে সফল মিরাজ
প্রথম ম্যাচেই ৩৩ রানে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যে ম্যাচে নায়ক আছেন কয়েকজন, সবচেয়ে বড় নায়ক ছিলেন অবশ্যই মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে নতুন বলে দারুণ করেছেন এই স্পিনার, বল করেছেন ইনিংসের মাঝেও। তাঁর বোলিংয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দলের সেরা বোলারও ছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই স্পিনার জানিয়েছেন, দেশীয় কোচদের পরামর্শে বল করেই সফল হয়েছেন তিনি।
০৭:২৭ এএম, ২৪ মে ২০২১ সোমবার
বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় ২টি ঝুলন্ত লাশ উদ্ধার
১২:৩৩ এএম, ২৪ মে ২০২১ সোমবার
জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
১২:০৯ এএম, ২৪ মে ২০২১ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ২ যাত্রী নিহত
১১:৪৭ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
`ইয়াস` মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৭০৯টি আশ্রয়কেন্দ্র
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ভোলায় ৭০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রগুলোতে পাঁচ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়াও ভোলার বিচ্ছিন্ন ৪০টি চরাঞ্চলের তিন লাখ ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
১১:১০ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
জয়ের মাধ্যমে সিরিজ শুরু করলো বাংলাদেশ
জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩৩ রানে হারিয়েছে শ্রীলংকাকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তামিম ইকবালের দল।
১০:০৯ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের যোগদান
০৯:৫৩ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়ে বলা হয় কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হলো: ০১৩১৮২৩৪৫৬০।
০৯:৩১ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
- তুরুস্কের আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























