ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

ব্রাজিলে সংক্রমণ স্থিতিশীল, মৃত্যু ২ লাখ ছুঁইছুঁই

ব্রাজিলে সংক্রমণ স্থিতিশীল, মৃত্যু ২ লাখ ছুঁইছুঁই

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আগের দিনের ন্যায় স্থিতিশীল রয়েছে করোনা সংক্রমণ। নতুন করে আজও ১৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা পৌনে এক কোটির দোরগোড়ায় পৌঁছেছে। একই সাথে নতুন করে প্রাণহানি ঘটেছে ৩৩১ জনের। ফলে মৃতের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে আজ। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী। 

০৯:০৬ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

গ্লোব সকার অ্যাওয়ার্ডের একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পুরস্কার জয়ে জুভেন্টাসের পর্তুগিজ তারকা পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে।

০৮:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

০৮:৪৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে ইউসিজির কঠোর ভূমিকা চান রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে ইউসিজির কঠোর ভূমিকা চান রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোন অনিয়ম দূূর করতে কঠোর ভূমিকা পালনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি নির্দেশ দিয়েছেন।

১২:০৬ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

সংখ্যা নয়, গুণগত উন্নয়ন চাই: বশেমুরবিপ্রবি উপাচার্য

সংখ্যা নয়, গুণগত উন্নয়ন চাই: বশেমুরবিপ্রবি উপাচার্য

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আসন সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবর্ষে যার আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭০। সেই হিসেবে এ বছর আসন সংখ্যা কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে।

১১:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

২৯ ডিসেম্বর থেকে ফের ওমানে ফ্লাইট চালু

২৯ ডিসেম্বর থেকে ফের ওমানে ফ্লাইট চালু

ওমান সরকারের নিষেধাজ্ঞা পর ফের চালু হচ্ছে বিমান। দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল শুরু করবে।

১১:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

দিগন্তজোড়া মাঠে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

দিগন্তজোড়া মাঠে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জের দিগন্তজোড়া মাঠ সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। যত দূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। সরিষা ফুলের রঙে অপরূপ শোভা ধারণ করেছে। ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন।

১১:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ 

শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ 

রাজধানীর বাসাবোতে কম্বল ও মাস্ক বিতরন করেছে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা "দেশ সমাজ কল্যাণ সংগঠন"। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূরে আলম জীবন এ আয়োজন করেন। গণমাধ্যমের কর্মী নূরে আলম জীবন তার মাকে প্রধান অতিথি করে অসহায়দের হাতে কম্বল তুলে দেন। আজ রোববার সংগঠনের পক্ষ থেকে এ বাসাবো খেলার মাঠের সামনে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১১:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

বড়লেখায় বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম 

বড়লেখায় বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম 

প্রথম ধাপে আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট হবে ইভিএমে। এবার প্রথমবারের মতো জেলার মানুষ ইভিএমে ভোট প্রদানের অভিজ্ঞতা নিবেন।

১১:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

নোবিপ্রবির অধীনে চালু হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট 

নোবিপ্রবির অধীনে চালু হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিকসম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অনুমোদন দেওয়া হয়েছে।

১০:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

মাতারবাড়িতে সরঞ্জামসহ প্রথম জাহাজ পৌঁছবে মঙ্গলবার

মাতারবাড়িতে সরঞ্জামসহ প্রথম জাহাজ পৌঁছবে মঙ্গলবার

প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসাবে মঙ্গলবার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সরঞ্জামসহ একটি মালবাহী মাদার ভেসেল নতুন করা একটি চ্যানেল দিয়ে মাতারবাড়ি জেটিতে নোঙর করবে।

১০:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ইউনিট-১ এর রিয়াক্টর পিটের ফ্লোর নির্মান সম্পন্ন 
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র

ইউনিট-১ এর রিয়াক্টর পিটের ফ্লোর নির্মান সম্পন্ন 

বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর কান্টিলিভার ট্রাস থেকে  রিয়াক্টর পিটের  নিচের ফ্লোর পর্যন্ত প্রায় ২৬.৩০০ মিটার নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

১০:০৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

‘চালের বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে সরকার’

‘চালের বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে সরকার’

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গোপালগঞ্জ কৃষি গবেষনা কেন্দ্র স্থাপিত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূমির প্রকৃতি ও জলবায়ু অনুযায়ী কৃষি প্রযুক্তি ও ফসলের জাতের উদ্ভাবনসহ নানা বিষয়ে গবেষণা কাজ ত্বরান্বিত হবে।

০৯:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

সাউথ বাংলা ব্যাংকের খানজাহান আলী (র:) মাজার শাখা উদ্বোধন

সাউথ বাংলা ব্যাংকের খানজাহান আলী (র:) মাজার শাখা উদ্বোধন

বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নে হযরত খানজাহান আলী (রঃ) এর সমাধিসৌধ মোড়ে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৩তম ‘খানজাহান আলী মাজার শাখা’র কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। 

০৯:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ভ্যাকসিন বিতরণে সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন বিতরণে সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, ‘জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন চলে আসবে। আগামী ৬ মাসে পর্যায়ক্রমে দেশের ৩ কোটি ভ্যাকসিন চলে আসবে। এই ভ্যাকসিন দেশের জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে।’

০৯:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ৮৩তম শাখার যাত্রা শুরু

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ৮৩তম শাখার যাত্রা শুরু

পর্যটন ও স্থানীয় শিল্পের বিকাশে যাবতীয় ব্যাংকিং সেবা নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাত্রা শুরু করলো এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। রোববার ট্রেড লিংক সেন্টারে কক্সবাজার শাখার উদ্বোধান করা হয়। ব্যাংকের ৮৩তম এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। 

০৯:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

রবির কর্পোরেট সেবা গ্রহণ করল শরীফ ফার্মা

রবির কর্পোরেট সেবা গ্রহণ করল শরীফ ফার্মা

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং শরীফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে। চুক্তির আওতায় শরীফ ফার্মাসিউটিক্যালসের কর্মীরা রবির কর্পোরেট সেবা উপভোগ করতে পারবেন। 

০৮:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

একটি কম্বলের জন্য

একটি কম্বলের জন্য

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (২৬ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তোফাজ্জল মুন্নু ব্যাচঃ ৮৫, আশিকুর বাপ্পী ২০০০, ফয়সাল মাহমুদ ২০০১ এবং ফয়জুল্লাহ খান ২০১২ গিয়েছিলেন কুড়িগ্রামের চিলমারীতে।

০৮:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

নতুন ঠিকানায় পদ্মা ব্যাংকের চাঁদপুরের রহিমানগর শাখা 

নতুন ঠিকানায় পদ্মা ব্যাংকের চাঁদপুরের রহিমানগর শাখা 

আধুনিক সকল ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকদের সেবার মান আরো বৃদ্ধি করতে চাঁদপুরের রহিমানগর শাখা স্থানান্তর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ২৭ ডিসেম্বর, ২০২০ রোববার গার্লস স্কুল রোড থেকে শাহাজালাল শপিং কমপ্লেক্স-এর নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম শুরু করে এই আর্থিক প্রতিষ্ঠানটি।

০৮:৩০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

দেশে কেউ গৃহহীন থাকবে না: পরিবেশ মন্ত্রী

দেশে কেউ গৃহহীন থাকবে না: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময় দেশের কোন মানুষই গৃহহীন থাকবে না।

০৮:০৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নীতি ও আদর্শ মেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন।

০৮:০০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

০৭:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

বৈশ্বিক মহামারি ও সামাজিক দুর্যোগ প্রতিরোধে তরুণদের ভূমিকা

বৈশ্বিক মহামারি ও সামাজিক দুর্যোগ প্রতিরোধে তরুণদের ভূমিকা

বৈশ্বিক মহামারি পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত সামাজিক দুর্যোগ প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের তরুণ প্রজন্ম। সামাজিক পরিবর্তনে তরুণ নেতৃত্ব এবং তাদের ভাবনা ও মতামতকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে ব্র্যাক। গেল বছর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করে ব্র্যাকের হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম। এ বছরও ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম “বৈশ্বিক মহামারি ও সামাজিক দুর্যোগ প্রতিরোধে তরুণদের ভূমিকা” বিষয়ে দ্বিতীয় আসর আয়োজন করছে। এই আসরে নিজেদের কথা তুলে ধরেন তরুণ প্রজন্মরা। 

০৭:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

টিকটকে ভিডিও বানানোর কথা বলে স্কুলছাত্রীকে গণধর্ষণ

টিকটকে ভিডিও বানানোর কথা বলে স্কুলছাত্রীকে গণধর্ষণ

টিকটকে ভিডিও বানানোর কথা বলে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দুইদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

০৭:২৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি