সুন্দরবনে আগুন, পুড়ে গেছে ৩ শতক বনভূমি
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এই আগুন লাগে। প্রায় সাড়ে চার ঘন্টা পরে বিকেলে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় ৩ শতাংশ বনভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
০৭:৪০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ডে-কেয়ার থেকে শিশু হারালে ১০ বছর জেল
শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার) থেকে কোনো শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর জেলের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
০৬:৫৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
‘নগদ’র মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ আজ সোমবার থেকে শুরু হয়েছে। প্রথম দফায় আজ ছয় জেলার ৬৫৫টি স্কুলের ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা প্রদান করা হয়েছে। চলতি বছর সব মিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ‘নগদ’-এর মাধ্যমে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে ভাতা ও উপবৃত্তি দেবে, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণে যা বিশ্বের সর্ববৃহৎ ঘটনা।
০৬:৩০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
টিকা নিয়ে ভালো আছি, আপনারাও নিন: প্রধান বিচারপতি
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে সুস্থ এবং ভালো আছেন বলে জানালেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
০৬:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর
রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদে ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) হিসেবে যোগ দিলেন দেশের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব কামরান বকর। পরিচালনা পর্ষদে থায়াপারাণ সাঙ্গারাপিল্লাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বোর্ড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন কামরান।
০৫:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
হাসান আলী-শাহীন আফ্রিদির তোপে হোয়াইটওয়াশ প্রোটিয়ারা
রাওয়ালপিন্ডি টেস্ট জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জা দিল পাকিস্তান। পঞ্চম দিনের শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। হাসান আলী-শাহীন আফ্রিদির বোলিং তোপে মাত্র ৩৩ রানে ঝরে পড়ে প্রোটিয়াদের শেষ ৭ উইকেট।
০৫:৫৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
পাপুলের এমপি পদ বাতিল প্রশ্নে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি
মানবপাচারের দায়ে কুয়েতে কারাদন্ড পাওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের রুলের ওপর শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
০৫:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
৪০ বছর বয়সীরাও করোনার টিকা নিতে পারবেন
চল্লিশ বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।
০৫:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
স্কুল খুললে শিক্ষার্থীরা পাবে জামা-জুতা কেনার টাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা। নগদের মাধ্যমে এ অর্থ অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা করে দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ সোমবার মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান।
০৫:১৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
গ্রামীন উন্নয়নে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনা
পর্যটন শিল্পকে আকর্ষণীয় করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তাই এ শিল্পকে আরও প্রসারিত করতে এবার উপজেলা পর্যায় “গ্রামীন উন্নয়নে পর্যটক শিল্প” গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারি মোংলায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
০৫:০৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
সরবরাহ কম থাকায় দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। নতুন পেঁয়াজ না উঠা পর্যন্ত দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও দেশের বাজারে দাম বাড়ায় নতুন করে আমদানির চিন্তা করছেন তারা।
০৪:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
শেয়ারবাজারে বড় দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১২৮ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৩৯৬ পয়েন্ট। ফলে বড় পতন হয়েছে সবকটি মূল্য সূচকের। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস সূচকের বড় দরপতন হলো।
০৪:৫৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
বিরামপুর সীমান্তে শিশুসহ তিন রোহিঙ্গা আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
০৪:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
করোনায় আরও ১৬ জনের মৃত্যু
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩১৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২২১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন।
০৪:৩৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
জনপ্রতিনিধিদেরকে অসৎ কাজ ছাড়তে বললেন খুলনার মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতনা। বিএনপি ষড়যন্ত্র করে মোংলা বন্দরকে শেষ করেছিল, আ’লীগ ক্ষমতায় এসে সেটিকে পুনরুজ্জিবিত করেছে।
০৪:২৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
মুক্তিযোদ্ধাকে গরু চুরির অপবাদে নির্যাতন
লালমনিরহাটের হাতীবান্ধায় গরু চুরির অভিযোগ তুলে আকবর আলী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগে উঠেছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমানের পিতা। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় এ ঘটনা ঘটে।
০৪:০৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
০৩:৫২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু
সিরাজগঞ্জে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা চালু হয়েছে।
০৩:৪৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
সিরাজগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগ, ইউকেএইড-এর অর্থায়ন এবং একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
০৩:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ভিপি নুরের বিরুদ্ধে প্রতিবেদন ২৫ ফেব্রুয়ারি
ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
০৩:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ভ্যাক্সিন নিলেও মাস্ক ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
০৩:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
সকলের ভ্যাকসিন নেয়া উচিত : খালিদ মাহমুদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সকলের করোনাভাইরাসের টিকা নেওয়া উচিত।’
০৩:১৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
টিকা নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্যমন্ত্রীর আহ্বান
করোনাভাইরাসের টিকা নিয়ে কোন ধরনের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
০৩:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ ফেব্রুয়ারি
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
০২:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
- দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
- বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
- এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ
- শিক্ষা ভবন থেকে সরে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের
- শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান
- চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই: প্রধানমন্ত্রী
- অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা























