ঢাকা, শুক্রবার   ১৭ জুলাই ২০২৬

আইসিএসবি’র ৭ম কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স এওয়ার্ড প্রদান

আইসিএসবি’র ৭ম কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স এওয়ার্ড প্রদান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ৭ম জাতীয় কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স এওয়ার্ড, ২০১৯ অনুষ্ঠান ২৩ জানুয়ারি ২০২১, শনিবার সন্ধ্যায়, হোটেল রাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট নির্ধারিত মূল্যায়নের মানদণ্ডের ভিত্তিতে ৩৫টি কোম্পানিকে সুষ্ঠ কর্পোরেট গভার্নেন্স প্রতিপালন ও কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় সুষ্ঠতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য স্বীকৃতি প্রদান করা হয়। 

০৪:৫৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন দিল সরকার

অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন দিল সরকার

করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনেকদিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। 

০৪:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা

সৌদি আরবের পবিত্র মদিনা নগরী বিশ্বের স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন।

০৪:৩০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

শরণখোলায় যুবকের পা ভেঙ্গে চোখ উপড়ে দিল দুর্বৃত্তরা

শরণখোলায় যুবকের পা ভেঙ্গে চোখ উপড়ে দিল দুর্বৃত্তরা

বাগেহাটের শরণখোলায় মো. সাইফুল মোল্লা (৩৫) নামে এক যুবকের পা ভেঙ্গে দিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেন পার্শ্ববর্তী এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার। 

০৪:২০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

হত্যা মামলার এজাহারে কারসাজি, ওসি বিরুদ্ধে মামলা

হত্যা মামলার এজাহারে কারসাজি, ওসি বিরুদ্ধে মামলা

হত্যা মামলা পরিবর্তনের অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১, তারিখ- ২৪/০১/২০২১।

০৪:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

প্রথম চালানে ভারত থেকে আসল ১৮শ’ টন চাল

প্রথম চালানে ভারত থেকে আসল ১৮শ’ টন চাল

চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চালের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রেলওয়াগনগুলো দর্শনা রেল বন্দরে আসে। নতুন বছরে এটিই চালের প্রথম বড় চালান। 

০৩:৩১ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ও আমাদের রাজনীতি

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ও আমাদের রাজনীতি

আরিফুর রহমান, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিকভাবে রয়েছে রাজনীতির ঐতিহ্য।  তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন কর্মী এবং নেতা। তার রয়েছে প্রায় ৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। পেশায় একজন শিক্ষক হওয়ায় সবার নিকট গ্রহণযোগ্যতাও রয়েছে তার। তাই ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বেশ কয়েকবার। কিন্তু প্রতিবারই তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছেন। 

০৩:২৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: কাদের

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: কাদের

দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৩:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

মোটরসাইকেলে মেয়ের বাড়ি যাওয়া হলো না দম্পতির

মোটরসাইকেলে মেয়ের বাড়ি যাওয়া হলো না দম্পতির

নওগাঁর মান্দা উপজেলার নীলকুঠি-জোতবাজার সড়কের চৌকিদারের মোড় নামক স্থানে আজ রোববার সকালে ট্রাক্টরের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৪৮)।

০৩:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

সম্পর্ক গভীর করার অঙ্গীকার জনসন ও বাইডেনের

সম্পর্ক গভীর করার অঙ্গীকার জনসন ও বাইডেনের

দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

০২:৫০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

মোংলায় দুর্ঘটনার শিকার ২টি বিদেশি জাহাজ, দায় কার?

মোংলায় দুর্ঘটনার শিকার ২টি বিদেশি জাহাজ, দায় কার?

মোংলা বন্দরের জেটিতে দুর্ঘটনার শিকার হয়েছে দুটি বিদেশি জাহাজ। শনিবার (২৩ জানুয়ারী) রাতে বন্দর জেটিতে প্যানাডার (রাবার জাতীয় প্রটেকশন) না থাকায় আঘাত ও ঘর্ষণের কারণে দুর্ঘটনার শিকার হয় মেশিনারী বোঝাই পর্তুগাল পতাকাবাহী ইউএইচএল ফোকাস।

০২:৪৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন

দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফেব্রুয়ারির শুরুতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রথমদিকে সব শ্রেণির শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে অংশ নিতে পারবেন না। প্রাথমিকভাবে দশম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে নিয়মিত ক্লাস। আর অন্যান্য শ্রেণিতে পাঠদান চলবে সপ্তাহে একদিন।  

০২:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

ঢাবি’র চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বার্জার

ঢাবি’র চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বার্জার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাথে অংশীদারিত্বের ধারাবাহিকতায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ‘বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০১৯’সহ আটজন তরুণ মেধাবী চিত্রশিল্পীকে পুরস্কৃত করেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্নাতক পর্যায়ের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের জন্য মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

০২:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

খেলতে গিয়ে ফাঁস লেগে গেল শিশুর প্রাণ

খেলতে গিয়ে ফাঁস লেগে গেল শিশুর প্রাণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে হৃদয় সরকার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

০২:২৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

একদিনের জন্য মুখ্যমন্ত্রী এই তরুণী

একদিনের জন্য মুখ্যমন্ত্রী এই তরুণী

আজ রোববার ভারতজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় শিশু কন্যা দিবস’। আর এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। ২৪ ঘণ্টার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসালেন এক তরুণীকে। 

০১:১৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

দশ কোটির ঘরে আক্রান্ত, মৃত্যু আরও ১৪ হাজার

দশ কোটির ঘরে আক্রান্ত, মৃত্যু আরও ১৪ হাজার

টিকা প্রয়োগেও থামানো যাচ্ছে না করোনার প্রকোপ। গত একদিনেও বিশ্বের পৌনে ছয় লাখ মানুষের শরীরে হানা দিয়েছে ভাইরাসটি। এতে করে আক্রান্তের সংখ্যা দশ কোটির ঘরে প্রবেশ করেছে। নতুন করে প্রাণহানি ঘটেছে প্রায় ১৪ হাজার ভুক্তভোগীর। তবে পিছিয়ে সুস্থতা। 

০১:১৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

হোয়াইটওয়াশ নয়, ক্যারিবীয়দের লক্ষ্য ১০ পয়েন্ট

হোয়াইটওয়াশ নয়, ক্যারিবীয়দের লক্ষ্য ১০ পয়েন্ট

সর্বশেষ সাত ম্যাচেই টাইগারদের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিমত্তার বিচারে আগের দলের তুলনায় বর্তমান দলে পার্থক্য থাকলেও ক্রিকেটে যে কোনও দলই খেলতে নামে জয়ের লক্ষ্যে। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ব্যাকফুটে উইন্ডিজ, খুইয়েছে সিরিজও। তাই শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট পেতে চায় ক্যারিবীয়রা। 

০১:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিবাদে বিক্ষোভ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

১২:৪০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

কোটিপতি ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে! (ভিডিও)

কোটিপতি ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে! (ভিডিও)

পেশায় ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে। ব্যাংক হিসাব বলছে, কয়েক কোটি টাকার মালিক। তিনি গণপূর্ত বিভাগের ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ। সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রভাবশালী নেতা এই ইউসুফের বিরুদ্ধে তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে। 

১২:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সম্পর্কিত যৌথ পরিচালনা কমিটির (জেএসসি) ১৯তম সভা ২৩ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। ভারত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব শ্রী সঞ্জীব নন্দন সাহাই ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 

১২:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

পাস হলো বিল, এইচএসসির ফল প্রকাশ শিগগিরই 

পাস হলো বিল, এইচএসসির ফল প্রকাশ শিগগিরই 

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে উত্থাপিত তিনটি বিল সংসদে পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে তা পাস হয়। 

১২:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

ঊনসত্তরের পথ ধরেই মুক্তিযুদ্ধ (ভিডিও)

ঊনসত্তরের পথ ধরেই মুক্তিযুদ্ধ (ভিডিও)

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। গণঅভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান অনন্য এক অধ্যায়। ঊনসত্তরের পথ ধরেই মুক্তিযুদ্ধ। বিজয় পতাকায় বাঙালির সেরা অর্জন লাল সবুজের বাংলাদেশ। 

১২:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

করোনায় মৃত্যু যাত্রায় সোয়া ৪ লাখ মার্কিনি 

করোনায় মৃত্যু যাত্রায় সোয়া ৪ লাখ মার্কিনি 

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও চলছে টিকা প্রয়োগ। কিন্তু থামানো যাচ্ছে না করোনার তাণ্ডব। প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণহানিতে বিপাকে পড়েছে দেশটি। গত একদিনেও প্রায় সাড়ে ৩ হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ২ কোটি ৫৫ লাখ অতিক্রম করেছে। তবে পিছিয়ে সুস্থতা। 

১১:৫১ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং (ভিডিও)

পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং (ভিডিও)

কক্সবাজারে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং। আন্তর্জাতিকমানের এই ভ্রমণের রোমাঞ্চকর আনন্দ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। এতে নতুন মাত্রা যোগ করছে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে।

১১:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি