ঢাকা, শুক্রবার   ১৭ জুলাই ২০২৬

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ম স্থান অধিকার

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ম স্থান অধিকার

স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় সারাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তৃণমূল ও নিভৃত পল্লী এলাকায় সরকারের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অনন্য উদ্যোগ নেওয়ার কারণেই উপজেলা স্বাস্থ্য বিভাগটি সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে। 

০৮:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বেরোবি একাডেমিক কার্যালয় খুলছে রোববার

বেরোবি একাডেমিক কার্যালয় খুলছে রোববার

দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল ২৪ জানুয়ারী খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক কার্যালয়। আজ শনিবার বিষয়টি একুশে টিভি অনালইনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।

০৮:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না: তথ্যমন্ত্রী

বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থবিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করবে এটি হতে পারে না, বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারেনা। যখন বিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে তখন রাজনীতি বিক্রি হয়ে যায়। আমরা আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারিনা। রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। এটি মাথায় রাখতে হবে সবাইকে। শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

০৮:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

সুন্দরগঞ্জে ভ্যানচালকের বাড়ি দখল করলো জামায়াত নেতা গফ্ফার

সুন্দরগঞ্জে ভ্যানচালকের বাড়ি দখল করলো জামায়াত নেতা গফ্ফার

গাইবান্ধার সুন্দরগঞ্জের ভ্যানচালক আলম মিয়ার বসত ভিটা দখল করে নিলেন সাবেক জামায়াত নেতা বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দাবিকারী গফ্ফার মিয়া। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হলেও পরে তা আবার জোরপুর্বক দখল করে নেয় গফ্ফার বাহিনী।

০৮:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

প্রেমিকার বিরুদ্ধে মামলা করতে এসে প্রেমিক আটক!

প্রেমিকার বিরুদ্ধে মামলা করতে এসে প্রেমিক আটক!

নাটোরের গুরুদাসপুরে এক কিশোরীর (১৫) গর্ভের সন্তানের দায় নিতে চাচ্ছেন না জিল্লুর রহমান (২২) নামের এক প্রেমিক। দায় থেকে রেহাই পেতে উল্টো প্রেমিকার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে এলে শনিবার (২৩ জানুয়ারি) জিল্লুরকে আটক করেন গুরুদাসপুর থানা পুলিশ। 

০৭:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না: সাধন চন্দ্র

দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না: সাধন চন্দ্র

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তিনি আরো বলেন, এই লক্ষ্য পূরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘ মুজিববর্ষ ’ উপলক্ষে সারাদেশে ৯ লাখ গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণকরে দেওয়া হচ্ছে।

০৬:৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

দক্ষিণ কোরিয়ায় ইপিএস ইস্যুর তারিখ ঘোষণা

দক্ষিণ কোরিয়ায় ইপিএস ইস্যুর তারিখ ঘোষণা

২০২১ সালের প্রথম পর্বের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর (ইপিএস) তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এর ফলে দেশটিতে খুলে গেলো বাংলাদেশীসহ বিশ্বের ১৬টি দেশের অপেক্ষামান ইপিএস কর্মীদের দুয়ার। 

০৬:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৭৫টি‌ পরিবার

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৭৫টি‌ পরিবার

নওগাঁর আত্রাইয়ে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহ নির্মাণের কাজ শেষ করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।

০৫:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

ভারতীয় বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ নারীর হোয়াইট হাউজ বিজয়

ভারতীয় বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ নারীর হোয়াইট হাউজ বিজয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব জুড়েই  চলছে স্বাধীনতা পাগল মানুষের মুক্তির সংগ্রাম। এক এক করে খসে পড়ছে সাম্রাজ্যবাদী শক্তির দেওয়াল। উপনিবেশিক শাসন, শোষণ থেকে আফ্রিকার ১৭টি দেশ স্বাধীনতা ঘোষণা করেছিল ওই সময়ে। সে সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শেষ বারের মতো যুক্তরাষ্ট্রে পা দিয়েছিলেন কিউবান বিপ্লবী নায়ক ফিদেল কাস্ত্রো। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল সোভিয়েত ইউনিয়নের নিকিতা ক্রুশ্চেভের সঙ্গে। কাস্ত্রো হাত মিলিয়ে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে।

০৫:৪৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ মৃতদেহ উদ্ধার নিখোঁজ ৯

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ মৃতদেহ উদ্ধার নিখোঁজ ৯

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা। এতে এখনও নিখোঁজ রয়েছে ৯ জন। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

০৫:৪৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

স্বামীর ওপর অভিমান করে স্ত্রী নিখোঁজ!

স্বামীর ওপর অভিমান করে স্ত্রী নিখোঁজ!

স্বামীর ওপরে অভিমান করে বড় চক গোপাল (আবিলাম) গ্রামের নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী। গত ১৯ জানুয়ারি দুপর ২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন বলে নিশ্চিত করেছেন মায়ার সন্ধান চাওয়া ছেলে মোঃ বুলবুল আহমেদ। 

০৫:২৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বিদ্যুতের লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডে নিহত ৪, দুটি তদন্ত কমিটি

বিদ্যুতের লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডে নিহত ৪, দুটি তদন্ত কমিটি

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বিদ্যুতের লাইন ছিড়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার ফায়ার সার্ভিসের ৫ সদস্য ও পল্লী বিদ্যুতের ৪ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

০৫:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরিতে জড়িত থাকা এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

০৫:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

সিরাজগঞ্জে সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা আক্তার। 

০৫:০৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এসএমই বন্ড প্রবর্তনের প্রস্তাব
ডিসিসিআই সংবাদ সম্মেলন

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এসএমই বন্ড প্রবর্তনের প্রস্তাব

দেশের কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে একটি বিশেষ ব্যাংক অথবা ‘এসএমই বন্ড’ প্রবর্তনের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই অডিটোরিয়ামে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান  এ প্রস্তাবনা দেন। সম্মেলনে সমসাময়িক অর্থনীতি বিষয়ক ১১টি এজেন্ডা’র উপর বিস্তারিত চিত্র তুলে ধরার, পাশাপাশি ২০২১ সালে ডিসিসিআই’র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি।

০৪:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বিয়ের প্রলোভনে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ, অতঃপর...

বিয়ের প্রলোভনে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ, অতঃপর...

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরী। এ ঘটনায় শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শামীম হাওলাদার (৩০) নামে এক যুবককে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

০৪:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

৫ মাসে ৩১ বার পজিটিভ এই নারী!

৫ মাসে ৩১ বার পজিটিভ এই নারী!

পাঁচ মাস আগে প্রথমবার করোনা আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত ৩১ বার কোভিড পজিটিভ হয়েছেন ভারতের এক নারী। এমন ঘটনায় হতবাক চিকিৎসকরা। বর্তমানে ওই নারীর চিকিৎসা চলছে রাজস্থানের ভরতপুরের আরবিএম হাসপাতালে।

০৪:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

মনিরের ঘরের পাটাতনে মিলল ১৯টি হরিণের চামড়া

মনিরের ঘরের পাটাতনে মিলল ১৯টি হরিণের চামড়া

একটি-দুটি নয়, ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্ট্যাণ্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এই চামড়া উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 

০৪:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

পটুয়াখালীতে বাড়ছে শীতের প্রকোপ 

পটুয়াখালীতে বাড়ছে শীতের প্রকোপ 

পটুয়াখালীতে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াকাশার সাথে বইছে হিমেল হাওয়া। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢেকে থাকছে গ্রামীণ জনপদ।

০৪:০৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

বাউফলে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার 

বাউফলে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার 

পটুয়াখালীর বাউফলে তাঁতেরকাঠি গ্রাম থেকে মেছো বাঘের ৬টি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় নজরুল তালুকদারের পরিত্যাক্ত ঘর থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। 

০৪:০৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হরতালের ডাক

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হরতালের ডাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামীকাল রোববার অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

০৪:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

এক বাবার ২৭ স্ত্রী, ভাইবোন ১৫০!

এক বাবার ২৭ স্ত্রী, ভাইবোন ১৫০!

কানাডার অন্যতম পরিচিত ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তাঁর ছেলেমেয়ে রয়েছে ১৫০টি। বিশাল এই পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না, সকলেই একই বাড়িতে থাকেন।

০৪:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

মুজিববর্ষের লক্ষ্য সকলের জন্য নিরাপদ বাসস্থান : প্রধানমন্ত্রী

মুজিববর্ষের লক্ষ্য সকলের জন্য নিরাপদ বাসস্থান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিববর্ষের লক্ষ্য, যাতে দেশের প্রতিটি মানুষ উন্নত জীবন-যাপন করতে পারে। দেশের ভূমিহীণ-গৃহহীণ মানুষকে ঘর দিতে পারার চেয়ে বড় কোন উৎসব আর কিছুই হতে পারেনা।’

০৩:৩৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

সরকার দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে : পলক

সরকার দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সরকার বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে। জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি অসহায় মানুষের দুঃখ-দূর্দশা দূর করতে তাদের পাশে দাঁড়িয়েছি আমরা। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে।’

০৩:২০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি