ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

৭ নভেম্বর ইতিহাসের একটি কালো দিন: তথ্যমন্ত্রী

৭ নভেম্বর ইতিহাসের একটি কালো দিন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডস্থ সরকারি বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। 

০৭:১০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ 

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ 

নওগাঁর সাপাহারে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

০৬:৪৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

নোয়াখালী সদরের এওজবালিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি ঢাকায় দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার মারা গেছেন। 

০৬:২৩ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

চলনবিলে শিকারিদের হাত থেকে রক্ষা পেল ২০টি পাখি

চলনবিলে শিকারিদের হাত থেকে রক্ষা পেল ২০টি পাখি

সিংড়ার চলনবিলে পরিবেশ কর্মীরাদের তৎপরতায় শিকারিদের হাত থেকে রক্ষা পেয়েছে ২০টি পাখি। প্রায় ৫ কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে প্রায় অর্ধশত পাখি শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এসময় জবাইকৃত ৪টি হুটটিটি পাখিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি উদ্ধার করা হয়। 

০৫:৪২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

নির্বাচনে কে বিজয়ী, কখন জানা যাবে?

নির্বাচনে কে বিজয়ী, কখন জানা যাবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে চারদিন হতে চললো। তবুও বিজয়ী সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সবার নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। সবাই জানতে চান- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?

০৫:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বরগুনায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বেলাল হোসেন পলাশ (৩৭) নামে এক ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী। শনিবার (৭ নভেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউয়িনের নলী বাজারস্থ নিজ বাসার পেছনে মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

০৫:১৭ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে সাতগাঁও রেলওয়ের কাছে এ ঘটনা ঘটে। 

০৪:৫০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে ৭ নভেম্বর শনিবার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

০৪:৪২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

০৪:১৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং দুইজন নারী। এদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালেই। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে।

০৪:০৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন

ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন হয়েছে।

০৪:০০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

মুসলমানদের জজবা থাকলে কেউ ব্যঙ্গচিত্রের সাহস পেত না: ওলামা লীগ

মুসলমানদের জজবা থাকলে কেউ ব্যঙ্গচিত্রের সাহস পেত না: ওলামা লীগ

আজ মুসলমানদের মধ্যে যদি চেতনা ও জজবা থাকত তাহলে কেউ ব্যঙ্গচিত্র বা কটূক্তি করার সাহস পেত না বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দল।

০৩:৩২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কিশোরসহ ২ জনের মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কিশোরসহ ২ জনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পর্শে এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের বাসিন্দাপাড়া ও গোকুল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসিন্দাপাড়া গ্রামের মিলন হোসেন ছেলে স্বপন হোসেন (১২) ও গোকুল গ্রামের আজিম উদ্দীনের ছেলে আল মামুন (২২)।

০৩:১২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ত্যাগী কর্মীদের কাছে টেনে নিতে হবে: ওবায়দুল কাদের

ত্যাগী কর্মীদের কাছে টেনে নিতে হবে: ওবায়দুল কাদের

ত্যাগী কর্মীদের দুরে সরিয়ে না রেখে কাছে টেনে নিতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৩:০৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

বগুড়ায় অস্ত্রসহ নব্য জেএমবির ৪ সদস্য আটক

বগুড়ায় অস্ত্রসহ নব্য জেএমবির ৪ সদস্য আটক

নাশকতার উদ্দেশ্যে বগুড়ায় সমবেত হওয়া নব্য জেএমবির ৪ সক্রিয় সদস্যকে অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার শিবগঞ্জ থানার চন্ডিহারা এলাকা থেকে শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

০২:৫৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন থেকে বাজারজাত করবে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। এছাড়া দেশীয় ব্র্যান্ড দ্য ব্রেন্টউড এবং মার্শম্যালোর সঙ্গে পণ্য বাজারজাতকরণের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

০২:৫৪ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

রাজধানীর রূপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজধানীর রূপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের রাজধানীর মিরপুর মহিলা শাখার অধীনে রূপনগরে উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এই উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন। 

০২:৫২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মুজিববর্ষ উৎসব

ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মুজিববর্ষ উৎসব

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

০১:০১ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

রংপুরে গাছ কাটায় আবাস সংকটে নানা প্রজাতির পাখি (ভিডিও)

রংপুরে গাছ কাটায় আবাস সংকটে নানা প্রজাতির পাখি (ভিডিও)

শত বছরের পুরাতন গাছ কেটে পাখিদের রাতের আবাস ধ্বংসের অভিযোগ রংপুর জেলা পরিষদের বিরুদ্ধে। কার্যালয়ের প্রবেশপথ প্রশস্ত করতে অর্ধশতাধিক গাছ কেটেছে তারা। এর ফলে আবাস সংকটে নগর ছেড়ে গেছে নানা প্রজাতির পাখি। এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীসহ নগরবাসীরা।

১২:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

পেঁয়াজ চাষে সফল মেহেরপুরের চাষীরা (ভিডিও)

পেঁয়াজ চাষে সফল মেহেরপুরের চাষীরা (ভিডিও)

গ্রীষ্মকালে চাষযোগ্য বারি-৫ জাতের পেঁয়াজ উৎপাদন করে সফল হয়েছে মেহেরপুরের কৃষি বিভাগ। পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ জাতের পেঁয়াজ চাষে সফল হয় চাষীরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য দেশজুড়ে ছড়িয়ে দিলে তা পেঁয়াজের ঘাটতি পূরণে সহায়ক হবে। 

১২:৫৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

সুবর্ণজয়ন্তীর আগেই শতভাগ বিদ্যুৎ: প্রধানমন্ত্রী 

সুবর্ণজয়ন্তীর আগেই শতভাগ বিদ্যুৎ: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ইচ্ছা ছিল মুজিববর্ষেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবো, ইতিমধ্যে ৯৭ ভাগ পৌঁছে দিয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১’র মধ্যেই আমরা শতভাগ নিশ্চিত করব।’

১২:৪৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

সমর্থকদের ধৈর্য্য ধরতে বাইডেনের আহ্বান 

সমর্থকদের ধৈর্য্য ধরতে বাইডেনের আহ্বান 

মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় যুক্তরাষ্ট্রবাসী। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট জো বাইডেন। হোয়াইট হাউসের মসনদে কে বসতে যাচ্ছেন- তা এখনও নির্ধারিত না হলেও ক্রমশ স্পষ্ট হচ্ছে। পাল্লা ভারি ডেমোক্র্যাট জো বাইডেনেরই। 

১২:০২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

নারায়ণগঞ্জে রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ (ভিডিও)

নারায়ণগঞ্জে রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ (ভিডিও)

শিল্পনগরী নারায়ণগঞ্জের সবগুলো উপজেলায় রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ। অবৈধভাবেই টানা হয়েছে ১৮০ কিলোমিটার গ্যাস পাইপ। তিতাসের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে স্থানীয় প্রভাবশালীরা ২০ থেকে ৮০ হাজার টাকা নিয়ে সংযোগ দিচ্ছেন। এই অবৈধ সংযোগের কারণেই ঝুঁকি থাকছে তল্লার মসজিদ ট্রাজেডির মতো বড় দুর্ঘটনার।

১১:৪৬ এএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে কাল

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে কাল

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কাল বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এ অধিবেশনে সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন। জাতির পিতার সংগ্রামী রাজনৈতিক জীবন আর তাঁর আদর্শ তুলে ধরবেন তারা। অধিবেশন শুরুর দিন স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

১১:৪৪ এএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি