বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন আজ। ১৯৫২ সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। একুশে পরিবারের পক্ষ থেকে এই গুণি শিল্পীর জন্মদিনে রইলো শুভেচ্ছা।
১০:২৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় কাবু লুইস সুয়ারেজ
করোনা আক্রান্ত হয়েছেন উরুগুয়ে ও আতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি।
১০:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
টাঙ্গাইলে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ
টাঙ্গাইলে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ভোর হতেই জেলার সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নামে।
১০:০৪ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
আরও ৭৩৯ মার্কিনির মৃত্যু, সুস্থ ৭০ লাখ
পৃথিবীজুড়ে জেঁকে বসা করোনায় আরও ৭৩৯ মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ২৫২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা ১ কোটি ১৫ লাখ অতিক্রম করেছে। যদিও সুস্থতা লাভ করেছেন ৭০ লাখের বেশি রোগী।
১০:০০ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
আজ ঘোষণা হবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
০৯:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
কেন্দ্রীয় ব্যাংক নতুন ১০ টাকার নোট বাজারে আনছে আজ। এ নোটে নিরাপত্তা কাগজ ও সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। অধিকতর সুদৃঢ় করা এবং জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ শতাংশ কটন কাগজে তৈরি করা হয়েছে নতুন নোট।
০৯:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
৪৩ লাখ টাকা দামের জুতা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশী টাকার মূল্যমান হচ্ছে প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি। অতি সাধারণ মানের জুতা হলেও এর কদর অনেক। কারণ এটি আড়াইশ’ বছরের পুরনো জুতা। তাও আবার একজন বিখ্যাত মানুষের পায়ের জুতা। আর তাই দাম একটু বেশি। শুধুমাত্র সংগ্রহে রাখার জন্য এতো টাকা দিয়ে কিনে নিয়েছেন এক ক্রেতা। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।
০৯:৪২ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
মহাকাশে নাসার ড্রাগন
ফ্লোরিডার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে তিন মার্কিন এবং এক জাপানি মহাকাশচারীকে নিয়ে মহাকাশের স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে নাসার স্পেস এক্স-এর ড্রাগন মহাকাশযান। সেখানে অন্য মহাকাশচারীদের সঙ্গে আগামী ছয় মাস কাজ করবেন এই চার মহাকাশচারী। তারপর স্পেস এক্স-এর মহাকাশযানে চড়েই তারা ফিরে আসবেন পৃথিবীতে।
০৯:০৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে, তাদের ভ্যাকসিন ৯৫ ভাগের বেশি কার্যকর। তৃতীয় ধাপের পরীক্ষার পর প্রাপ্ত প্রাথমিক ফলাফলের বরাতে এমন দাবি করেছে কোম্পানিটি।
০৯:০৪ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ব্রাজিলে করোনার তাণ্ডবে আরও ২৫৬ জনের মৃত্যু
ব্রাজিলে অব্যাহত করোনার তাণ্ডবে আরও ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে আজ মৃতের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। থেমেই নেই সংক্রমণও। আক্রান্তের সংখ্যা পৌনে ৫৯ লাখ অতিক্রম করেছে। এদিকে পেরু ও চিলিতে ভাইরাসটি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সংকটাবস্থা আর্জেন্টিনা ও কলম্বিয়ায়।
০৮:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত নায়ক ফারুক, হাসপাতালে ভর্তি
চলচ্চিত্র অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।
০৮:৪১ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
লিয়াকত আলী লাকী করোনায় আক্রান্ত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।
০৮:৩৮ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
০৮:২৭ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
আজ রাষ্ট্রীয় শোক
০৮:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসের আর নেই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
১১:৩৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
মওলানা ভাসানী জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সব সময় ব্যক্তিস্বার্থের উর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন।
১০:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপান মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করবে
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, টোকিও মিয়ানমারের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করবে।
১০:০২ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে।
০৯:৩৬ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় অবস্থিত অশ্রু নামক মাদক নিরাময় কেন্দ্রটিতে চিকিৎসা সেবা দেয়ার মতো কোনো ধরণের সুযোগ সুবিধা না থাকায় নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেন।
০৮:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
মৌলভীবাজারে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর ১৩-১৬ তম গ্রেডের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে পূর্ণ কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মৌলভীবাজার জেলা শাখা।
০৮:৪৮ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
পরিপূর্ণতার জন্য সমন্বয় প্রয়োজন: মেয়র তাপস
পরিপূর্ণতার জন্য সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) কর্তৃক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেল এরিয়া প্ল্যান) নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের সাথে রাজউকের মতবিনিময় সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।
০৮:৪৬ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর দাবি
আমেরিকার সংস্থা মডার্না তাদের করোনা ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে। সোমবার এক বিবৃতিতে এমনটাই দাবি করল সংস্থাটি। ৩০ হাজার মানুষের উপর পরীক্ষামূলক ভাবে তাদের টিকা প্রয়োগের পর যে ফল পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এমনটাই দাবি করা হচ্ছে বলে সংস্থা সূত্রে খবর।
০৮:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
অবশেষে ক্ষমা প্রার্থনা করলেন সাকিব
বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরতে না ফিরতেই ফের বিতর্কের মুখোমুখি তিনি। গত ১২ নভেম্বর কলকাতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাকিব পূজার উদ্বোধন করেছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে দেশ সেরা এই ক্রিকেটারকে নিয়ে দেশব্যাপী সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব। চাইলেন ক্ষমাও।
০৮:৩৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
জর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকদের কর্মবিরতি
প্রায় সপ্তাহ খানেক হল জর্ডানের রামথা শহরে একটি কারখানায় বাংলাদেশি পোশাক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ও ধর্মঘট করছেন। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জানিয়েছেন, শহরটির আল হাসান শিল্প এলাকায় অবস্থিত ক্লাসিক ফ্যাশন অ্যপারেলে এই আন্দোলন চলার সময় কিছু ভাঙচুরের ঘটনা ঘটছে।
০৮:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
- দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী
- ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত
- বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম
- সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির
- আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন রোববার, পাবেন যেসব সুবিধা
- মেসির অবসরের সময়রেখা চূড়ান্ত
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ























