উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির সাথে দেশ-বিদেশের নানা শক্তি জড়িত
রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির সাথে দেশ-বিদেশের নানা শক্তি জড়িত। দেশকেই পিছিয়ে দিতেই এই ষড়যন্ত্র বলেও মনে করেন বিশ্লেষকরা।
০১:৪২ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
কক্সবাজার আশ্রয় শিবিরের চেয়ে শতগুণ উন্নত ভাসানচর
ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবনমান কক্সবাজারের আশ্রয় শিবিরের চেয়ে শতগুণ উন্নত বলে মত দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির পর্যবেক্ষক দল। জানিয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য খাদ্য, শিক্ষা, নিরাপত্তা, মানসিক কাউন্সিলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ভাসানচর সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোর মনোভাব আরও ইতিবাচক হবে বলে মনে করছে পর্যবেক্ষক দলটি।
০১:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
আন্দোলন সংগ্রামের অন্যতম কেন্দ্র ছিলো রংপুর (ভিডিও)
মহান স্বাধীনতা সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা ছাড়াও বঙ্গবন্ধুর আহ্বানে নানা আন্দোলন সংগ্রামের অন্যতম কেন্দ্র ছিলো রংপুর। মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর পৈশাচিক নির্যাতনে প্রাণ দিয়েছেন হাজারও মানুষ। শহীদদের আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ এবং ভাস্কর্য। এই সব স্থাপনা ইতিহাসকে নিয়ে যাবে প্রজন্মান্তরে।
০১:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
এবার ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন কানাডার
যুক্তরাজ্য ও বাহরাইনের পর ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন অনুমোদন পেলো কানাডাতেও। বুধবার কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা হেলথ কানাডা এই অনুমোদন দিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।
০১:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
একদিনে ফের সর্বোচ্চ সংখ্যক মার্কিনির মৃত্যু
করোনা আরও ভয়াবহ রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনেও দেশটিতে ৩২শ’ মানুষের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৯৭ হাজার মার্কিনির মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। আক্রান্ত হয়েছেন আরও সোয়া ২ লাখের অধিক মানুষ। অন্যদিকে বেড়েছে সুস্থতাও। যার সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে।
০১:১৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
নতুন ইতিহাসে বাংলাদেশ
স্বপ্ন আর স্বপ্ন নয়, এখন তা বাস্তব। নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ। পদ্মা সেতুতে বসানো হলো শেষ স্প্যান। আর এই ৪১তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সেতু।
০১:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
১০ ডিসেম্বর : ভোলা মুক্ত দিবস
আজ ১০ ডিসেম্বর- ‘ভোলা মুক্ত দিবস’। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকহানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিল তৎকালীন ভোলা মহকুমা।
১২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
কৃষকদের ঘরে ফেরাতে ব্যর্থ ভারতের কেন্দ্রীয় সরকার
ভারতে কৃষি আইন নিয়ে সৃষ্ট জটিলতার সহসাই অবসান হচ্ছে না। কোন আশ্বাসেই কৃষকদের আন্দোলন থেকে ঘরে ফেরাতে পারছে না দেশটির কেন্দ্রীয় সরকার। বুধবার কৃষি আইন সংশোধনের প্রস্তাব আবারও ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা। সেই সঙ্গে সংশোধন নয়, কৃষি আইন প্রত্যাহার করতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। খবর আনন্দবাজারের।
১১:৪৯ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত, পৌনে ১৬ লাখ মৃত্যু
প্রাণঘাতি করোনায় অনেকটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা বিশ্ব। যেখানে গত একদিনেও ১২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা পৌনে ১৬ লাখ ছুঁয়েছে আজ। নতুন করে সাড়ে ছয় লাখ আক্রান্ত নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। এছাড়া সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে।
১১:৪৭ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
কিংবদন্তি পাওলো রসি আর নেই
আরও একজন কিংবদন্তিকে হারালো ফুটবল বিশ্ব। ডিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়ার পর ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি স্ট্রাইকার পাওলো রসি না ফেরার দেশে চলে গেছেন। ৬৪ বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন।
১১:২৮ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইরাকের উত্তরাঞ্চলীয় দুটি তেলক্ষেত্রে বোমা হামলা
ইরাকের দুটি তেলকূপে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের ওই দুটি তেলকূপে বোমা হামলার পর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
১০:৫৪ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মিতউইলানের বিপক্ষে পয়েন্ট হারাল লিভারপুল
গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা মিতউইলানের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। যদিও ম্যাচের প্রথম মিনিটেই মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দলটি। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়ায় ডেনিশ চ্যাম্পিয়নরা। এদিন পয়েন্ট হারালেও গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরাই।
১০:৫১ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মাক্রোঁর বিতর্কিত বিলে মন্ত্রিসভার সায়
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর কঠোরপন্থী মুসলিমদের নিয়ন্ত্রণ, সরকারি কাজের সময় ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধসহ নানা বিতর্কিত সংবলিত বিলে সায় দিয়েছে দেশটির মন্ত্রিসভা। যা নিয়ে ফরাসী রাজনীতিবিদরা প্রতিক্রিয়া জানিয়েছেন। খবর ডয়েচে ভেলের।
১০:৪৯ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইতালিতে করোনায় একদিনে ৪৯৯ মৃত্যু
ইতালিতে এবার আশা জাগাচ্ছে সুস্থতা। প্রাণঘাতি করোনা দ্বিতীয় দফা আঘাত হানার পর গত এক সপ্তাহে বেশ তাণ্ডব চালিয়েছে দেশটিতে। তবে একদিনে আক্রান্তের চেয়ে তিনগুণ রোগী সুস্থতা লাভ করেছেন। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪৯৯ জন।
১০:৩৭ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বিশ্ব মানবাধিকার দিবস আজ
আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে আজ। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’।
১০:২৪ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের অন্তর্ধান দিবস আজ
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৯তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাকে তার চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এর পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার।
১০:০০ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
নেইমারের হ্যাটট্রিকে পিএসজি গ্রুপ সেরা
০৯:১৭ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৯তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন অদম্য এক সাহসী যোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। এই বীর সন্তানের আজ ৪৯তম মৃত্যুবার্ষিবিকী। বিজয়ের ঠিক ৬ দিন আগে অর্থাৎ আজ (১০ ডিসেম্বর) ১৯৭১ এর এই দিনে খুলনার রূপসা নদীতে রণতরী পলাশে যুদ্ধরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর জঙ্গি বিমানের গোলার আঘাত এবং রাজাকারদের নির্যাতনে তিনি শহীদ হন।
০৯:১১ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ব্রাজিলে মৃত্যু ছাড়াল ১ লাখ ৭৯ হাজার
ব্রাজিলে করোনার অব্যাহত তাণ্ডবে নতুন করে ৮৪৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে আজ। একই সাথে বেড়েছে সংক্রণও। গত একদিনে দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
০৯:০৪ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বেনজেমার জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার ম্যাচে পরিকল্পিত ফুটবল খেলে শুধু জয় নয়, সেই সঙ্গে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল চারটি দলের সামনেই। তবে শঙ্কায় ছিল রিয়াল, কিন্তু এদিন করিম বেনজেমার জোড়া গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে সব শঙ্কা দূর করে পরের পর্বে স্থান করে নিল জিদান শিষ্যরা।
০৯:০১ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
আজ জাতীয় ভ্যাট দিবস
‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’ এই স্লোগান নিয়ে আজ ১০ ডিসেম্বর পালিত হচ্ছে জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) দিবস। দিবসের পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যথাযথ ভ্যাট আদায়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতি বছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস।
০৯:০০ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
পাঁচ পৌরসভাসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে ভোট আজ
জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২টি প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পাঁচটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন এবং দুটি পৌরসভা, ৬৮টি ইউপি, চারটি জেলা পরিষদ ও ১০ উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আজ।
০৮:৫১ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
স্বপ্ন পূর্ণ হওয়ার দিন আজ
০৮:২৩ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মানবাধিকার সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে একযোগে কাজ করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সবার মধ্যে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করে সবাইকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
১১:৪৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
- মাদক সেবনের ভিডিও ভাইরাল সেই সাকিব পাটোয়ারী ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক
- ২৬ গণমাধ্যমকর্মী পেলেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ
- সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ
- সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ
- পুলিশের ৭ এএসপিকে রদবদল, নতুন কর্মস্থলে পদায়ন
- কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই: জামায়াত আমির
- নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























