পরিবেশ দূষণের দায়ে ২ কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ঢাকা উত্তরখানের নেহা এন্টারপ্রাইজ (ব্যাটারী কারখানা) কে ৬ লক্ষ টাকা এবং সেভেন ওয়ান প্লাস্টিক ইন্ডাট্রিজ লিঃ কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে অবৈধ কারখানা দুটির উৎপাদনও বন্ধ করে দেয়া হয়েছে।
০৭:০৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
হিলি স্থলবন্দরে চালকদের অবস্থান ধর্মঘট
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের নামে জোরপুর্বক চাঁদা আদায় বন্ধ ও আদায়কৃত চাঁদা ফেরতের দাবীতে দুই ঘন্টা সড়কে অবস্থান ধর্মঘট পালন করেন ভারতীয় ট্রাক চালকরা।
০৬:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম ও তুলনাহীন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। এটির সাথে অন্য কারোর সম্পর্কের তুলনা হয় না।
০৬:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
গ্রামবাসীর জন্য কলেজ ছাত্রদের কাঠের সেতু তৈরি
করোনায় কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দিনাজপুরের হিলিতে নিজ বাড়িতে অবস্থান করছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্ররা। এমন অবস্থায় নিজেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ও গ্রামের মানুষের সহযোগীতায় গ্রামবাসীর জন্য ২৫০ফিট লম্বা একটি কাঁঠের সেতু তৈরি করেছেন ছাত্ররা। সেতু হওয়ায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারায় কয়েক গ্রামের মানুষ খুশি। স্থায়ী ব্রীজ নির্মাণের দাবী ছাত্র ও গ্রামবাসীদের।
০৬:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
আগ্রায় ছেলেকে বিক্রি করে বিল পরিশোধ করলেন দম্পতি
টাকা নেই। তাই হাসপাতালে সদ্যোজাতকে বিক্রি করে দিলেন দম্পতি। ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়। শিবচরণ রিক্সা চালান। করোনাকালে তার আয় আরও কমেছে। খুবই টানাটানির সংসার। এই অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন তার স্ত্রী ৩৬ বছরের ববিতা। হাসপাতালের বিল হয় মোট ৩৫ হাজার টাকা। অত টাকা দেয়ার সাধ্য শিবচরণের নেই।
০৬:৩৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
বঙ্গবন্ধু কর্নারের বই নিয়ে জালিয়াতি তদন্তে হাইকোর্টের নির্দেশ
বঙ্গবন্ধুর নামের বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে প্রধান করে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হাবিবুল্লাহ সিরাজী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে এই তদন্ত করতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করতে হবে।
০৬:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
হরিপুরে একদিনের ব্যবধানে ৩ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও জেলার হরিপুরে আজ বুধবার পুকুরের পানিতে ডুবে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হলো।
০৬:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ
বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের পাশে একটি শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। বুধবার দুপুরে হঠাৎ করে বিকট শব্দে বোমাটি বিস্ফোরন ঘটে। এ সময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। সচল বন্দর অচল করতে ক্ষমতাসীন দলের দুইটি পক্ষ একের পর এক ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তারাই অংশ বোমার বিস্ফোরণ।
০৬:১৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা, আসামি কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা চত্বরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর ছুরি দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত মোবাশ্বেরের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
০৬:০৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
দুই রণবীরের ড্রাগ পরীক্ষার দাবি কঙ্গনার
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাউত যেন ফুঁসে ওঠেছে। তিনি আছেন এক্কেবারে ‘রণং দেহী’ মেজাজে। বলিউডের ঝলমলে দুনিয়ার পিছনে চুপ করে লুকিয়ে অন্ধকার দুনিয়ার চেহারাটা ‘ফাঁস’ করার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধেই তুলে নিয়েছেন।
০৬:০৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল: প্রধানমন্ত্রী (ভিডিও)
আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, করোনা সংকটেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। একথা বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনসহ ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেও নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।
০৫:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
৭০ কোটি ইউরোয় সিটিতে মেসি!
লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়া অনেকটাই চূড়ান্ত! এমন খবরই ছড়িয়ে পড়েছে ইউরোপের গণমাধ্যমে। শোনা যাচ্ছে যে, আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ৭০ কোটি ইউরো চুক্তিতে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলে।
০৫:৪৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মানবাধিকার ভেঙেছে ইরান, দাবি অ্যামনেস্টি’র
ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছিল নিরাপত্তা বাহিনী। এমনটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গেল বছরের নভেম্বরে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ইরানে। সরকার বিরোধী সেই বিক্ষোভ কড়া হাতে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। সেই ঘটনা নিয়ে আজ বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, পুলিশ বিক্ষোভকারীদের ভয়ঙ্কর অত্যাচার করে বেআইনি স্বীকারোক্তি নিয়েছে। খবর ডয়চে ভেলে’র।
০৫:৪৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
এ মাসেই শেষ হবে ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’
চলতি মাসেই শেষ হবে ফেরদৌস ও পূর্ণিমার (ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ রীতা) ‘গাঙচিল’ চলচ্চিত্রে প্যাচওয়ার্ক শুটিং। করোনা মাহামারীর কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল এর শুটিং। গত মার্চে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। কাজ শেষ হওয়ার পরপরই মুক্তি জন্য প্রস্তুতি শুরু করবে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত চলচ্চিত্রটি। গতকাল মাসের পয়েলা তারিখ চলচ্চিত্রটির প্রথম লুক এসেছে। প্রকাশিত হয়েছে পোস্টার।
০৫:৩১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
পথ যেন যাচ্ছে ওদের থেমে, করোনায় রুদ্ধ কৈশোর...!
ছুটে যাওয়ার কৈশোর। তবুও পথ যেন যাচ্ছে ওদের থেমে। কাধে পলিমারের বস্তা আর হাতে সাদা রঙের প্লাস্টিকের ভিক্ষার পাত্র। গ্রামের পর গ্রাম ছুট। ক্লান্তিতে কোথাও একটু থেমে আবাও ছুট। পদ্মার ভাঙনে সহায়-সম্বলহারা পরিবারের সদস্যদের সঙ্গে কাজের সন্ধানে পটুয়াখালীর বাউফলে ছুটে এসেছে তারা। নিরুপায় হয়ে ভিক্ষার হাত বাড়ানো এই দুই কিশোর নসিম (১৫) আর মাজেদুল (১৪)।
০৫:২৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ভুল রক্ত দেয়ায় প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীলগালা মালিক আটক
কুষ্টিয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে শাপলা খাতুন (২২) নামে এক প্রসূতির শরীরে ভুল রক্ত পুশ করায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক মালিককে আটকের পাশাপাশি ক্লিনিক সীলগালা করে দিয়েছে প্রশাসন।
০৫:২৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সাড়ে ১২ হাজার হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন
দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর আজ এ তথ্য জানায়।
০৫:২৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ট্রাম্প-বাইডেন: জনমত ব্যবধান কমেছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে আর ৯ সপ্তাহ বাকি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশব্যাপী জনমত জরিপে কয়েক মাস ধরেই এগিয়ে আছেন তবে জরিপে দেখা যাচ্ছে এই পার্থক্য এখন কমে এসেছে। বিশেষ করে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে এ পার্থক্য আরও কম। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৫:১৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
হত্যার ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা মামলা
কুমিল্লার বজ্রপুর মৌলভীপাড়ার রাজিব হত্যা ধামাচাপা দিতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
০৫:০৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
রিজেন্ট সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ
সিআইডির মানিলন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
০৫:০০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সেরা লাক্সারি হোটেলের স্বীকৃতি পেল রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল
বাংলাদেশের "সেরা লাক্সারি" হোটেলের স্বীকৃতি পেলো রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল। ২০২০-২০২১ সালের দ্যা এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ডে এই স্বীকৃতি পায় হোটেলটি। ২০১৯ সালের ১৮ই ডিসেম্বর চালু হওয়া রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলটি প্রথম কোন বাংলাদেশী হোটেল এই মর্যাদাপূর্ণ "সেরা লাক্সারী" হোটেল হিসেবে স্বীকৃতি পেলো।
০৪:৫৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মল্লিকা এখন যাবেন কোথায়?
স্বামীর খোঁজে জয়পুরহাটের আক্কেলপুরে এসে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের এক তরুণী। তিনি যাকে স্বামী হিসেবে দাবি করছেন, সুরুজ মিয়া নামের ওই যুবক তাকে স্ত্রী হিসেবে স্বীকার করেন নি। উল্টো সুরুজ মিয়া ও তার সহযোগীরা তাকে নানানভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। বাধ্য হয়ে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য হেলেনা বেওয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনদিন ধরে সেখানেই অবস্থান করছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দিয়েছেন। কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এখনও।
০৪:৫৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ডিএমপি’র এসি ও ওসি পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তা এবং দুই অফিসার ইনচার্জ (ওসি) কে বদলি করা হয়েছে।
০৪:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
৬ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিএসসি।
০৪:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২
- ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
- বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড
- অবশেষে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী
- ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























