ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬

সীমিত পরিসরে চালু হচ্ছে ওমরাহ

সীমিত পরিসরে চালু হচ্ছে ওমরাহ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পবিত্র ওমরাহ সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। খবর সৌদি গেজেট

০৯:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু আজ

ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু আজ

আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৯ সেপ্টেম্বর। গত ১৩ সেপ্টেম্বর এটি শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় প্রতিনিধি দলের জন্য নির্ধারিত বিমানের কারিগরি ত্রুটির কারণে ওই দিন ঢাকায় আসতে পারেননি তারা।

০৯:১৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ব্রাজিলে নতুন করে সহস্রাধিক মৃত্যু, সুস্থ অর্ধলক্ষ

ব্রাজিলে নতুন করে সহস্রাধিক মৃত্যু, সুস্থ অর্ধলক্ষ

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফের বেড়েছে করোনার তাণ্ডব। টানা তিনদিন নিম্নমুখী সংক্রমণ ও প্রাণহানির পর আবারও তা ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে। গত একদিনে সেখানে সহস্রাধিক মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। তবে আক্রান্ত বাড়লেও এদিন অর্ধলক্ষের বেশি রোগী সুস্থতা লাভ করেছে। তবে পরিস্থিতি অপরিবর্তিত এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে। 

০৯:০৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

খুব ভোরে ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল। অনেকেরই তখন ঘুম কাটেনি। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

০৮:৫৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

গাজীপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মিলন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় প্রিন্স ও টিটুল নামে আরও দুইজন আহত হয়েছেন। 

০৮:৫৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আজ টিউলিপের জন্মদিন 

আজ টিউলিপের জন্মদিন 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপের ৩৯তম জন্মদিন আজ। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে টিউলিপের জন্ম ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে।

০৮:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

আগাম পূর্বাভাস সত্ত্বেও ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে মারা গেছে ১৮ জন এবং উত্তরপ্রদেশে ১৩ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত যে হতে পারে, তা নিয়ে আগাম সতর্ক করেছিল দেশটির আবহাওয়া দফতর। বাড়ির বাইরে বেরোলেও দুর্যোগের সময় লোকজনকে খোলা জায়গায় দাঁড়াতে নিষেধ করা হয়েছিল।

০৮:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ট্রাম্পের দেশে মৃত্যু দুই লাখ ছাড়াল

ট্রাম্পের দেশে মৃত্যু দুই লাখ ছাড়াল

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার আটমাস পূর্ণ হতে এখনও কয়েকদিন বাকি। ইতিমধ্যেই ট্রাম্পের দেশে পৃথিবী ছেড়েছেন দুই লাখের মানুষ। গত একদিনেও সেখানে প্রায় ১২শ’ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একইসঙ্গে সুস্থতার সঙ্গে বেড়েছে সংক্রমণও। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। 

০৮:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আজ বিশ্ব ওজোন দিবস

আজ বিশ্ব ওজোন দিবস

আজ ১৬ সেপ্টেম্বর ‘বিশ্ব ওজোন দিবস’। ওজোনস্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘প্রাণ বাঁচাতে ওজোন, ওজোনস্তর সুরক্ষার ৩৫ বছর’। 

০৮:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর বৈঠক আজ

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর বৈঠক আজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৮:২৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আজ থেকে সব আসনে যাত্রী নেবে ট্রেন

আজ থেকে সব আসনে যাত্রী নেবে ট্রেন

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

০৮:২১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সৌরভের বায়োপিকে হৃত্বিক?

সৌরভের বায়োপিকে হৃত্বিক?

২০২০ সালের শুরুর দিকের কথা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, তাঁর বায়োপিকে বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশনকেই তিনি দেখতে চান। মহারাজের এই মন্তব্য থেকে জল্পনা দানা বাঁধতে শুরু করে। সৌরভ গাঙ্গুলির বায়োপিক কি তবে হচ্ছে? যদিও স্পষ্ট নয়। 

১১:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ভেনিজুয়েলায় ইরানের গ্যাসবাহী জাহাজ

ভেনিজুয়েলায় ইরানের গ্যাসবাহী জাহাজ

ইরান থেকে প্রথমবারের মতো একটি কার্গো জাহাজে করে তরলীকৃত গ্যাস নেয়া হয়েছে ভেনিজুয়েলায়। এরইমধ্যে কার্গো জাহাজ থেকে এই গ্যাস ভেনিজুয়েলার পোর্টো হোসে বন্দরে খালাস করা হয়েছে।

১১:৩৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের উদ্বোধন অক্টোবরে

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের উদ্বোধন অক্টোবরে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পায়রায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়েছে।

১১:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ওজোন স্তর রক্ষায় পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের আহ্বান

ওজোন স্তর রক্ষায় পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বায়ুমন্ডলীয় ওজোন ক্ষয়কারী মানব সৃষ্ট দ্রব্যগুলোর উৎপাদন ও ব্যবহার রোধ করলেই পৃথিবীর জীববৈচিত্র্যকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।

১১:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

৭ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

৭ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

সদ্যই করোনামুক্ত হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হয় পিএসজি। সেই ম্যাচে ১-০ গোলে হেরে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ফলাফল ছাড়িয়ে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে ম্যাচ শেষের নাটকীয়তা। যাতে অভিযোগের আঙ্গুল উঠেছে নেইমারের দিকেই। 

১১:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে সম্মেলন শুরু কাল

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে সম্মেলন শুরু কাল

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন আগামীকাল বুধবার ঢাকায় পিলখানা বিজিবি সদর দপ্তরে শুরু হবে।

১০:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন

অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন

মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর মডেল সনিকা সিংহ মামলার চার্জ গঠন করল আদালত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগেই মঙ্গলবার চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই চার্জ গঠন করে পুজোর পর থেকেই বিচার প্রক্রিয়া শুরু করা হবে বলে বিচারক জানিয়েছেন।

১০:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বিশ্বের সেরা ধনী ফুটবলার এখন মেসি

বিশ্বের সেরা ধনী ফুটবলার এখন মেসি

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন লিওনেল মেসি। সর্বমোট ১২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০২০ সালের ধনী ফুটবলারের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন ক্ষুদে জাদুকর। ১১৭ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর পরের দুই অবস্থানে আছেন পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। 

১০:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ইসলামী ব্যাংকের শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংকের শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

১০:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

জলবায়ু তহবিল বৃদ্ধিতে জোরালো বৈশ্বিক সমর্থন কামনা প্রধানমন্ত্রীর

জলবায়ু তহবিল বৃদ্ধিতে জোরালো বৈশ্বিক সমর্থন কামনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জি-২০এর কাছ থেকে জোরালো সমর্থন কামনা করেছেন।

১০:০৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০% লভ্যাংশ অনুমোদন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০% লভ্যাংশ অনুমোদন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১৫ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। 

০৯:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বিজেসি’র ১০ সাংবাদিকের হাতে চেক হস্তান্তর

বিজেসি’র ১০ সাংবাদিকের হাতে চেক হস্তান্তর

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) হসপিটালাইজেশন বীমার আওতায় ১০ জন সম্প্রচার সাংবাদিকের হাতে চেক হস্তান্তর করেছে। 

০৯:৫৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় আইয়ুব হোসেন (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

০৯:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি