ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে টানা বর্ষণে পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

বাগেরহাটে টানা বর্ষণে পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

ভারি বর্ষণে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের ও পুকুর। বিশেষ করে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলার প্রায় চল্লিশ হাজার মানুষ পানি বন্দি রয়েছে।

০২:৪৪ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

০২:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। তিনি আজ রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান। তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানা যায়নি।

০২:২০ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : সেতুমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা প্রতিবেশি, আমরা একে অপরের সহমর্মি। আমরা একই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সংবিধানে আপনার যে অধিকার-আমারও সেই অধিকার।’

০১:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

রাজশাহীর তাহেরপুরে ঐতিহাসিক মন্দির (ভিডিও)

রাজশাহীর তাহেরপুরে ঐতিহাসিক মন্দির (ভিডিও)

একসময় দুর্গোৎসব ছিলো পারিবারিক। ৫৪০ বছর আগে রাজশাহীর তাহেরপুরের রাজা কংস নারায়ন রায় প্রথম এই পূজাকে সার্বজনীন করেন। নিয়ে যান পারিবারিক গন্ডির বাইরে। কালের টানে বাংলায় দূর্গাপূজা শারদ উৎবের রূপ পায়।

০১:৪৭ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মকবুল হোসেন। 

০১:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

পুরোদমে শুরু হয়েছে মেট্রোরেলের কাজ (ভিডিও)

পুরোদমে শুরু হয়েছে মেট্রোরেলের কাজ (ভিডিও)

স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে পুরোদমে কাজ চলছে মেট্রোরেল প্রকল্পে। কাজ করছেন জাপানসহ বিদেশী পরামর্শক ও প্রকৌশলীরাও। ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘে্যর এই প্রকল্পে উড়াল পথ বসেছে ১১ কিলোমিটার জুড়ে। আর রেললাইন বসেছে পাঁচ কিলোমিটার। সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি পঞ্চাশ দশমিক ৪০ শতাংশ। প্রকল্প কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের মধ্যেই মেট্রোরেল চালু করার চেষ্টা চলছে।

১২:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

বিশ্বে করোনাক্রান্ত ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনাক্রান্ত ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ

বিশ্বে মহামারি করোনায় ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি ছাড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার। কোভিড-১৯ ঝড় সবচেয়ে বেশি আঘাত হেনেছে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ায়। এর মধ্যে প্রাণহানি এবং আক্রান্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

১২:১৮ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী

দেশপ্রেম নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা এরই মধ্যে সম্প্রসারণ ও প্রচারণা আইন প্রণয়ন করেছি। আমরা গণমাধ্যমকর্মীদের চাকরির নিশ্চয়তার বিষয়টাও দেখছি। আমরা হলুদ সাংবাদিকতা রোধে কাজ কাজ করে যাচ্ছি।’

১১:৪২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বার পিলারের ওপর বসানো হলো ৩৪তম স্প্যান। একটি স্প্যান বসানোর পরে সবচেয়ে কম সময়ের ব্যবধানে আরেকটি স্প্যানটি বসানো হলো। এই স্প্যানটি বসনোর মধ্যে দিয়ে সেতুর ৫ দশমিক ১০ কিলোমিটার দৃশ্যমান হলো।

১১:২৮ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

নারীদের জন্য ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ
ভিডিও দেখুন

নারীদের জন্য ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ

বাসন্তি নিবাস, বিদ্যানন্দের আরও একটি উদ্যোগ। এবার নারীদের জন্য মাত্র ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ। চাকরি অথবা পরীক্ষা দিতে অনেকেই ঢাকায় আসলেও যাদের থাকার কোনো জায়গা নেই তাদের জন্যই সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তবে প্রথম রাতে এক টাকা লাগলেও দ্বিতীয় রাত থেকে দিতে হবে ১শ’ ৯৯ টাকা।

১১:২২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি
ভিডিও দেখুন

নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি

নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। ৭২ ঘণ্টার জরুরি পাসপোর্ট মিলছে না দু’মাসেও। অনেক সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সেবা গ্রহীতাদের। আছে দালাল চক্রের দৌরাত্য। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা। 

১১:০৮ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

চেলসির সঙ্গে গোল শূন্য ড্র ম্যানইউর

চেলসির সঙ্গে গোল শূন্য ড্র ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার রাতে বৃষ্টিস্নাত ম্যাচে উভয় দল বেশ কিছু গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে পারেনি কেউই।

১০:৫২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

বার্সার মাঠে রিয়ালের রোমাঞ্চকর ক্লাসিকো জয়

বার্সার মাঠে রিয়ালের রোমাঞ্চকর ক্লাসিকো জয়

দর্শকবিহীন ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোর শুরু থেকেই কী তুমুল উত্তেজনা! নতুন মৌসুমের টানা দুই ম্যাচ হেরে বসা লস ব্লাঙ্কোসরা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতেই যেন বদলে গেল। ৫ মিনিটের মাথায়ই রিয়াল মাদ্রিদের দাপুটে আক্রমণ। জালের ঠিকানা মিলল। এর তিন মিনিট পর সমতায় ফিরলো বার্সাও। এরপর চললো রোমাঞ্চকর এক লড়াই, যেখানে রিয়ালের বিপক্ষে পেরে উঠলো না মেসির দল। 

১০:৪৩ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ

বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ

করোনাপরবর্তী প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল শান্ত একাদশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

১০:১২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

ফিরছেন না পি কে হালদার 

ফিরছেন না পি কে হালদার 

তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) আজ দেশে আসছেন না। শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী মাহফুজুর রহমান মিলন তাকে জানিয়েছেন, পি কে হালদার অসুস্থজনিত কারণে রোববার দেশে আসছেন না। ই-মেইলের মাধ্যমে তিনি সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের এমডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ই-মেইল তাকেও ফরওয়ার্ড করা হয়েছে।

১০:০৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

বরুশিয়ার কাছে ৩ গোলে হারলো শালকে

বরুশিয়ার কাছে ৩ গোলে হারলো শালকে

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় শালকে’কে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় জয়। 

০৯:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন আজ

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন আজ

সেন্টমার্টিনে বেড়াতে এসে বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া চার শতাধিক পর্যটক ফিরছেন আজ রবিবার (২৫ অক্টোবর)। গত তিন দিন ধরে তারা দ্বীপে আটকে ছিলেন। আজ বিকালে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজে তাদের ফেরার কথা রয়েছে। 

০৯:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

দিল্লিকে হারিয়ে প্লে-অফের আরও কাছে কলকাতা

দিল্লিকে হারিয়ে প্লে-অফের আরও কাছে কলকাতা

ব্যাট ও বলে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিতিশ রানা এবং সুনীল নারিনের ঝড়ো ইনিংসের পর প্যাট কামিন্স ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে দিল্লিকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকলো কেকেআর।

০৯:০৩ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

আগাম ভোট দিলেন ট্রাম্প

আগাম ভোট দিলেন ট্রাম্প

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

০৯:০০ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ভবনটিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

০৮:৪৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

পুঠিয়ায় ৪৩টি মন্ডপে চাল ও অর্থ সহায়তা বিতরণ

পুঠিয়ায় ৪৩টি মন্ডপে চাল ও অর্থ সহায়তা বিতরণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪৩টি পূজা মন্ডপে সরকারি অনুদান (জি.আর) জেনারেল রিলিজের ৫০০ কেজি চাল ও রাজশাহী-৫ আসনের এমপির নিজস্ব তহবিল হতে প্রতিটি মন্ডপের সভাপতি ও সম্পাদকদের মাঝে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

০৮:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

নাসিরনগরে ১৪৫ পুজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ

নাসিরনগরে ১৪৫ পুজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৪৫টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

০৮:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

ক্যামেরুনে স্কুলে ঢুকে ৮ শিশুকে গুলি করে হত্যা

ক্যামেরুনে স্কুলে ঢুকে ৮ শিশুকে গুলি করে হত্যা

ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৮ শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এতে আহত হয়েছে অনেকে। খবর আল জাজিরার।

০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি