ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। তিনি আজ রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান। তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানা যায়নি।

স্যামসং কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
স্যামসাং এক বিবৃতিতে জানায়, ‌‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি আর নেই। ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তার পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

জানা গেছে, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই তিনি আর বাইরে বের হতেন না।  যে কারণে তার ঘনিষ্ঠজন ছাড়া তার শারীরিক অবস্থার কোনো খবর কেউ জানতো না।

স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বাইউং-চুলের মৃত্যুর পর ১৯৮৭ সালে লি কুন হি চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের হাল ধরেন। তার হাত ধরেই স্যামসাং মোবাইল বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি