জাহাঙ্গীর কবির নানকের করোনা পজিটিভ
দুই দফা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের। তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
০৮:৪৭ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
আট বিভাগেই বৃষ্টি হতে পারে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৪২ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
ট্রাম্প হাসপাতালে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে কাটাতে হবে এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। খবর বিবিসি ও গার্ডিয়ান’র।
০৮:৩৯ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮শ’ মৃত্যু, শনাক্ত অর্ধলক্ষ
মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে গত একদিনেও ৮শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে বেড়েছে সংক্রমণ। নতুন করে দেশটিতে অর্ধ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা পৌনে এক কোটি ছাড়িয়েছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৮:২৫ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
নিউ ইয়র্কে ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্ এ বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের আয়োজনে ধর্ষণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
১২:০২ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী’র ২৫তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা
৩ অক্টোবর ২০২০ইং অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী’র ২৫তম মৃত্যু বার্ষিকী। অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী ১৩ই জানুয়ারী ১৯২৭ সালে চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দর খীল গ্রামের সম্ভ্রান্ত হাদু চৌধুরী বংশে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবদুস ছমদ চৌধুরীর সরকারী চাকুরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর লেখাপড়ার সুযোগ ঘটে।
১১:৪২ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
টিকা বাজারে আসতে যেসব ধাপ পেরোতে হয়
সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে এমন অবস্থায় সবার মনে প্রশ্ন একটাই। কবে নাগাদ এই ভাইরাসের প্রতিষেধক বাজারে আসবে। কিন্তু যেকোনো রোগের প্রতিষেধক বাজারে ছাড়ার আগে সেটা মানবদেহে প্রয়োগ সম্পূর্ণ নিরাপদ কিনা সেটা কয়েক ধাপের পরীক্ষায় নিশ্চিত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা টিকাটি যে দেশ আবিষ্কার করেছে তাদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়ে থাকে। খবর বিবিসি’র।
১১:৩৭ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে, দুর্ভোগে বানভাসিরা
নাটোরের নদ-নদী, চলনবিল ও হালতি বিলের বন্যার পানি কমতে শুরু করলেও বানভাসিদের মাঝে আতংক কাটেনি। গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত গড়ে ৫৬ সেন্টিমিটার পানি কমেছে। আত্রাই নদীর পানি সিংড়া এলাকায় বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে নলডাঙ্গার বারনই নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১১:৩৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে মাসব্যাপী প্রচারাভিযান
সকল নাগরিকের জন্য পুষ্টিকর খাদ্য, খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত আয় এবং চাহিদা মতো প্রয়োজনীয় খাদ্য যোগান নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবিতে অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী প্রচারাভিযান করছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ।
১১:৩৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০ শুরু
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর উদ্যোগে সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০ গতকাল পয়লা অক্টোবর বাংলাদেশ সময়ে বিকাল ৫টায় শুরু হয়েছে। এই সম্মেলনের প্রতিপাদ্য “কোভিড-১৯ এবং উন্নয়নের চ্যালেঞ্জ”। অনলাইনে ওয়েব কনফারেন্স অ্যাপ জুম এর মাধ্যমে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। সানেম এর ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেল থেকেও সম্মেলনটি সরাসরি সম্প্রচারিত হয়।
১১:২৪ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
পটুয়াখালীর হাসপাতালে গৃহবধূর মৃতদেহ রেখে সটকে পড়েন স্বজনরা
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মৃতদেহ রেখে সেখান থেকে সরে পড়েন তার স্বাজনরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম শাহীনুর বেগম (২৬)। তিনি বিলবিলাস গ্রামের জুয়েল খানের স্ত্রী।
১০:৫৯ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
মেহেরপুরে `আন্তর্জাতিক অহিংস দিবস` পালিত
মেহেরপুরের গাংনীতে 'আন্তর্জাতিক অহিংস দিবস' পালিত হয়েছে। “সংঘাত নয় সম্প্রীতি” স্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে পিএফজি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
১০:৫৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ভ্যাকসিন মূল্যায়নের বৈশ্বিক নেটওয়ার্কে আইসিডিডিআর,বি
এযাবত আবিষ্কৃত করোনার ভ্যাকসিনগুলোর কার্যকারিতা মূল্যায়নের জন্য একটি বৈশ্বিক নেটওয়ার্ক গঠন করেছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই)। সেই নেটওয়ার্কে যুক্ত বাংলাদেশে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি।
১০:০০ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
প্রতারণার অভিযোগে পুলিশের এসআইসহ আটক ৩
নওগাঁর বদলগাছীতে প্রতারণা করতে গিয়ে পুলিশের এক এসআইসহ আরও ৩ যুবক আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশ তাদের আটক করে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
০৯:৫৭ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর
কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ'র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী।
০৯:৪২ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
বেনাপোল দিয়ে ফিরে গেলেন রিভা গাঙ্গুলী দাশ
বেনাপোল চেকপোষ্ট দিয়ে আজ শুক্রবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ নিজ দেশ ভারতে ফিরে গেছেন। তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব।
০৯:২৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নড়াইলের নড়াগাতি থানার চরডুমুরিয়া এলাকায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
০৮:৫৪ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
অপহরণের অভিযোগে কারাভোগ: পুলিশসহ ৮ কর্মকর্তাকে তলব
নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার অভিযোগে এক নারীর দেড় বছর কারাভোগ, ৬ বছর পর আদালতে যুবক হাজিরের ঘটনায় পুলিশ, ডিবি, ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন।
০৮:৪৮ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
মাল্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়া জাগিয়েছে মাল্টার চাষ। দিন যতই যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাল্টা বাগানের সংখ্যা। জেলায় ৪টি বাগান দিয়ে মাল্টা চাষের সূচনা হলেও এখন ছোট-বড় মিলিয়ে প্রায় ১৮'শ টি মাল্টার বাগান রয়েছে। ইতিমধ্যে সাইট্রাস জাতীয় এই ফল চাষ করে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন অনেকেই।
০৮:২৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ছয় মাসে দেশে ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার প্রবাসী
গত ৬ মাসে দেশে ফিরে এসেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৫৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।
০৮:২৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি তুরস্ক ও গ্রিস
ভূমধ্যসাগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি হয়েছে গ্রিস ও তুরস্ক। গত বুধবার দেশ দুইটি ন্যাটোর এ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এটা প্রথম ধাপ মাত্র। দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেয়া দরকার। খবর ডয়চে ভেলে, রয়টার্স ও মার্টিনসভিল বুলেটিন’র।
০৮:১৭ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
বিতর্ক অনুষ্ঠানের নীতি বদলে ট্রাম্পের বিরোধিতা
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে আয়োজিত প্রথম বিতর্ক অনুষ্ঠানে বেশ বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। ৯০ মিনিটের এই বিতর্ক বার বার বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে নানাবিধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এসব বিষয় বিবেচনা করে বিতর্কের স্বতন্ত্র নির্বাচন কমিশন গত বুধবার জানায়, তারা পরবর্তী দুই বিতর্ক অনুষ্ঠানের বেলায় আরও কঠোর নীতি প্রবর্তন করতে চলেছে। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৭:৫১ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী পালিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ২ অক্টোবর প্রধান কার্যালয়ে নানা কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অহিংস দিবস এবং মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
০৭:৫১ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০-৫০ এ উন্নীত করার অঙ্গীকারের পাশাপাশি কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে তাদের চাকুরি রক্ষার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার নবায়ন ও প্রচেষ্টা জোরদারেরও আহ্বান জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে তিনটি বিষয় তুলে ধরতে গিয়ে তিনি বৃহস্পতিবার এ আহ্বান জানান।
০৭:০৯ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
- সাভারে আজও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
- সাগরে নতুন লঘুচাপ, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা
- গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
- জুলাই আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ সরকারের
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
- ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী বরখাস্ত
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























