দৌলতদিয়ায় আজও তীব্র যানজট
বেশ কয়েকদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত, নাব্য সংকট ও ডুবোচর দেখা দিয়েছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে পারের অপেক্ষায় রয়েছে শতা শত পণ্যবাহী ট্রাক, দেখা দিয়েছে তীব্র যানজট। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
০৩:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
নীলা হত্যা ও আদিবাসী কিশোরীকে ধর্ষণ : রাজবাড়ীতে মানববন্ধন
সাভারের নীলা রায় হত্যা ও খাগড়াছড়ির আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
০৩:১৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৩০ লিটার চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগানবাড়ী রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
০৩:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সেপটিক ট্যাঙ্ক ধসে ৬ ফিলিস্তিনির মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের কাছে একটি গ্রামে গতকাল শনিবার পুরাতন সেপটিক ট্যাঙ্ক ধসে একই পরিবারের ৫ জন ও অপর ১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।
০৩:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ধোনির বিশ্বরেকর্ড ভাঙলেন মিচেল স্টার্কের স্ত্রী
ভারতের মহেন্দ্র সিং ধোনির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। আন্তর্জাতিক টি-টিয়োন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি শিকারের নিরিখে ধোনিকে টপকে যান এই অজি তারকা।
০৩:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
রানু মন্ডলের পতন
রানাঘাটের রানু মন্ডল। একটি গান দিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। খুবই অল্প সময়ে খ্যাতির চূড়ায়ও উঠে গিয়েছিলেন এই মানুষটি। এরপর বদলে যায় তার জীবন। রানাঘাট স্টেশন থেকে পৌঁছে যান বলিউডে।
০৩:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
পাহাড় থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন যে নারী
লাটভিয়ার এক পর্যটক হাইকিং-এ এসে দক্ষিণ জার্মানির এক পাহাড়ে উঠেছিলেন। নামার সময় তিনি সেই পর্বত থেকে ৬০ মিটার নীচে পড়ে যান। তবে তিনি বেঁচে গেলেন। তিনি এখন সুস্থ আছেন বলে জানায় পুলিশ। খবর ডয়চে ভেলে’র।
০২:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরার কারণ কী?
বসা থেকে বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে অনেকেরই মাথা ঘুরে যায়। এমন সমস্যায় আমরা অনেকেই ভুগি। এই সমস্যা মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় বলে সাধারণত এটি নিয়ে তেমন মাথাও ঘামাই না আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই সমস্যাকে একেবারেই অবহেলা করা ঠিক নয়। কারণ এ থেকে ভবিষ্যতের জন্য বড় বিপদ অপেক্ষা করে থাকতে পারে।
০২:৪০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
চাল-ডালের দোকানের আড়তদার সাকিব
চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা। তার উপর দু’হাত রেখে কিছু লিখবেন তিনি। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। দুই হাতের আঙ্গুলে বেশক’টি আংটি। এক হাতে রয়েছে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।
০২:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আবারও বেড়েছে নদ-নদীর পানি (ভিডিও)
কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় আবারও বেড়েছে নদ-নদীর পানি। প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমনের ক্ষেত। কয়েক দফা বন্যার পর আবারও পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ।
০২:০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ভারতে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, আরও সহস্রাধিক মৃত্যু
করোনার বর্তমান প্রাণকেন্দ্র ভারতে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০ লাখ ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে আরও সহস্রাধিক মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়ে গেছে। তবে আশা জাগাচ্ছে সুস্থতা। দক্ষিণ এশিয়ার দেশটিতে আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগী সুস্থতা লাভ করেছেন।
০১:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
পাপিয়া দম্পতির বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
০১:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছাত্রাবাসে গণধর্ষণ : আরেক আসামি গ্রেপ্তার
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার ৪ নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়েছে।
০১:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ডেসটিনির এমডি রফিকুলের জামিন আবেদন খারিজ
অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
০১:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ফের ডাক পড়বে দীপিকার!
দীপিকা পাড়ুকোনকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ সারা আলি খান আর শ্রদ্ধা কপূরকে। কর্ণ জোহরের প্রযোজনা সংস্থার প্রাক্তন কর্মী ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই বিস্ফোরণ মামলার সূত্রে সঞ্জয় দত্ত কিংবা কৃষ্ণসার হত্যা বা গাড়ি চাপা দেওয়ার মামলায় সালমান খানকে নিয়ে হইচই কম হয়নি। কিন্তু এক সঙ্গে একই দিনে এত জনকে ঘিরে টানাটানি পড়েনি। কৃষ্ণসার হত্যা মামলায় এক ঝাঁক তারকার নাম থাকলেও তাঁদের জিজ্ঞাসাবাদ নিয়ে এভাবে ঝড় ওঠেনি। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০১:২২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
‘পারমাণবিক যুদ্ধে কখনও বিজয়ী হওয়া যায় না’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া যায় না এবং অবশ্যই এ লড়াই করা উচিত হবে না।’
০১:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
চালক সংকটে হাওরের নৌ-এ্যাম্বুলেন্স (ভিডিও)
নেত্রকোণার হাওরাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স কোনো কাজে আসছে না। চালক না থাকায় দুই বছরে একজন রোগীও পরিবহন করা হয়নি জলযানটি দিয়ে। ফলে এটি অযত্ন, অবহেলায় অচল পড়ে আছে নৌঘাটে। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন হাওরাঞ্চলের মানুষ।
০১:১১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর জন্মদিন আজ
আজ ২৭ সেপ্টেম্বর কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর জন্মদিন। তিনি ১৯০৬ সালে বিহারের পূর্ণিয়ায় জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ‘চিত্রগুপ্ত’। পৈতৃক নিবাস নদীয়ার কৃষ্ণনগরে। পিতা ইন্দুভূষণ ভাদুড়ী ও মাতা রাজবালা দেবী। শিক্ষাজীবন শুরু পূর্ণিয়ার জেলা স্কুলে, পাটনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ও বিএল পাস করেন। পরে পেশা হিসেবে পাটনায় ওকালতি করেন। এরপর কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন।
০১:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি
নারায়ণগঞ্জ শহরে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত একই সময়ে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যা কার্যকর থাকবে।
১২:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সব পর্যটনকেন্দ্র খুলে দেয়ার আহবান (ভিডিও)
আজ বিশ্ব পর্যটন দিবস। করোনা পরবর্তী পর্যটন খাতকে আরও গতিশীল করতে ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শিরোনামে এবারে দিবসটি পালিত হচ্ছে। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সব সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা। এ ছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য। আসছে পর্যটন মৌসুমে দেশী ও বিদেশী পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে দর্শনীয় স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১২:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ঘরে ফিরছেন সেই মায়া রানী (ভিডিও)
দেড় বছর আগে সন্তানদের থেকে বিতাড়িত হন ৮৫ বছরের মায়া রানী কুন্ডু। এরপর এ বাড়ি, ও বাড়িতে কেটে যায় অনেক মাস। সবশেষ ১২ দিন আগে চিত্রা নদীর পাড়ে মাথার গোজার ঠাই খোঁজেন তিনি। পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরে মায়া রানীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা।
১২:৪৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
পয়লা অক্টোবর থেকে মাস্কাটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা
আগামী মাসের ১ তারিখ থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার ইউএস-বাংলা’র মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১২:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা
বাবা-মা, পরিবার-পরিজন হারিয়েও নিজের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবননাশের হুমকি হাতে নিয়েও তিনি সংগ্রাম করে আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কাজ করে যাচ্ছেন।
১২:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পারেন রাশিয়া
উচ্চশিক্ষার জন্য আমরা বিশ্বের উন্নত দেশগুলোয় যেতে চাই। শিক্ষায় উন্নত বলতে গবেষণা, চর্চা, পদ্ধতিগত দিক থেকে শুরু করে সব ক্ষেত্রেই এগিয়ে থাকা। বিশ্বের র্যাকিংয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়? একই সঙ্গে সবাই চায় একটি ভাল জীবনব্যবস্থা। বিশ্ব র্যাকিংয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিতে উন্নত দেশগুলো যে কোন স্বাধীন রাষ্ট্রের নাগরিককে অবারিত সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গবেষণা সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ে ছুটে চলেছেন। এগিয়ে থাকা অন্যান্য দেশের মতো রাশিয়ার সব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের অধ্যয়নের সুযোগ রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়সমূহ থেকে ডিগ্রি অর্জন তুলনামূলক খরচ কম ও সহজলভ্য।
১২:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের চিঠিকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার
- মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা তিনটি ককটেল উদ্ধার
- কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, আসেননি যারা
- মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে সুখবর, সময় বাড়ল দেড় মাস
- ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল
- ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























