ছাত্রাবাসে গণধর্ষণ : প্রধান আসামি সাইফুর গ্রেফতার
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
১২:২০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো সম্ভব (ভিডিও)
তাপমাত্রার হেরফের বা ঋতু পরিবর্তনের সাথে কোভিড সংক্রমণ কমবেশি হওয়ার কারণ না থাকলেও শীত মৌসুমে সংক্রমিতদের ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণের হার কিছুটা কমেছে, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শীতে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে।
১১:৫৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ওষুধ আনতে গিয়ে ফেরা হলো না আরিফের
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে ওষুধ আনতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন আরিফ খন্দকার (৪৫) নামে এক ব্যক্তি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
১১:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আজ গুগলের জন্মদিন
আজ গুগলের ২২তম জন্মদিন। বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠানটি আজ ২২ বছরে পা দিল। এ উপলক্ষে বিশেষ অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।
১১:৪৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আশুগঞ্জে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩)-এর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার শরিয়তনগরে নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
১১:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়ালী বৈঠক বিকেলে
আজ রোববার বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
১১:২১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৩৪ বস্তা চাল পাচারকালে আটক ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের ১৩৪ বস্তায় আট টন চালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে কৈজুরী বাজার থেকে এসব চালসহ তাদের আটক করা হয়।
১১:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
রেশম কাপড়ের মাস্ক যথেষ্ট কার্যকর : গবেষণা
করোনা সংক্রমণ এড়াতে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহারের পরাপর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, রাস্তাঘাট, বাজার-হাটের ক্ষেত্রেও অন্তত ২ মিটারের দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। তবে করোনা আবহে সুস্থ ও নিরাপদ থাকতে সবচেয়ে বেশি প্রয়োজন মাস্কের। কিন্তু কোন মাস্ক সবচেয়ে বেশি কার্যকর এ নিয়ে অধিকাংশ মানুষই আছেন দ্বন্দ্বে।
১১:০২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ
আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। আবহমান বাংলা ও বাঙালির অন্যতম সেরা এই ভাষাশিল্পী ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি প্রায় ৪ মাস লন্ডনে ফুসফুসের ক্যান্সার রোগে চিকিৎসাধীন ছিলেন।
১০:৫৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ন’মাসে করোনায় প্রাণহানি ১০ লাখ ছুঁই ছুঁই
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাস হতে এখনও দুদিন বাকি। এরই মধ্যে ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছাড়া প্রায় ১০ লাখ মানুষ। যেখানে এখনও গড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটছে। থেমে নেই সংক্রমণও। এমন অবস্থা অব্যাহত থাকলে কার্যকরি ভ্যাকসিন হাতে পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
১০:৪৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বেতিসের বিপক্ষে কষ্টের জয় রিয়ালের
আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। এমন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরলো জিনেদিন জিদানের দল। তবে হারের শঙ্কায়ও পড়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
১০:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
২৮ সেপ্টেম্বর টেলিভিশনে ‘হাসিনা : এ ডটার্স টেল’
২৮ সেপ্টেম্বর, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে টেলিভিশনে সম্প্রচারিত হতে যাচ্ছে তথ্যচিত্র ‘হাসিনা : এ ডটার্স টেল’। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছে তার উপর নির্মিত হয়েছে এ তথ্যচিত্র।
১০:৩১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ।
১০:১৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
অবিশ্বাস্য ড্র চেলসির
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে খেলা শুরুর ২৭ মিনিটেই ০-৩ গোলে পিছিয়ে পড়ে চেলসি। আরও গোল হজমের শঙ্কায় ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলটি। তবে ম্যাচের দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।
১০:০৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রের বিচারকপতি হিসাবে এইমি কোনী ব্যারেটকে মনোনীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি গিন্সবার্গ’র স্থানে এইমি কোনী ব্যারেটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৩৮দিন আগে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে মনোনয়ন দিলেন ট্রাম্প। খবর ভয়েস অব আমেরিকা’র।
১০:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আজ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দলের হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।
১০:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
মাটির দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের কোন এক সময়ে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
০৯:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন কারাগারে
জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করা হয়েছেন। স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
০৯:৪৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে
ব্রাজিলে সুখবর নেই করোনা পরিস্থিতির। গত একদিনেও সুস্থতার প্রায় তিনগুণ করোনা রোগী শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আগের দিনের তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে। উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।
০৯:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
লিবিয়ায় তিনটি তেল স্থাপনায় উৎপাদন শুরু
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিক্ষিপ্ত সংঘাতের মাঝেই দেশটির প্রধান তিনটি তেল বন্দরে তেল উৎপাদন শুরু হয়েছে। যদিও রাজধানীতে জনগণের মাঝে বিদ্যুৎ ঘাটতি ও অন্যান্য পরিষেবা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। লিবিয়ার বিবাদমান দুটি পক্ষের শান্তি চুক্তির পুরো শর্ত হচ্ছে, তেল উৎপাদন পুনরায় শুরু করা। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৮:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
কলকাতার প্রথম জয়, টানা হার হায়দরাবাদের
এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের পর শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে ২১ বছর বয়সী তরুণ শুভমন গিলের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দলটি। এদিকে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
০৮:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সমান সুস্থ
মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে ৪৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে সুস্থতা লাভ করেছেন সমান সংখ্যক রোগী। নতুন করে প্রাণ ঝরেছে ৭শ’র বেশি ভুক্তভোগীর। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৮:৪২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বিশ্ব নদী দিবস আজ
আজ ২৭ সেপ্টেম্বর- ‘বিশ্ব নদী দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’। নদী রক্ষায় অনেক দেশে দিবসটি পালিত হচ্ছে। এবার নদী দিবসে সারাবিশ্বে প্রায় এক হাজার কর্মসূচি পালিত হচ্ছে।
০৮:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে
সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
০৮:৩৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের চিঠিকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার
- মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা তিনটি ককটেল উদ্ধার
- কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, আসেননি যারা
- মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে সুখবর, সময় বাড়ল দেড় মাস
- ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল
- ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























