ববির ৪২ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসের খরচ বহনে অক্ষম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনলাইন ক্লাসের পুরোপুরি ব্যয় বহন করতে সমর্থ মাত্র ১৮ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী। খরচ বহনে সমর্থ নয় এমন শিক্ষার্থী ৪২ দশমিক ৪১ শতাংশ এবং আংশিক খরচ বহন করতে পারবে এমন শিক্ষার্থী ৩৯ দশমিক ১৯ শতাংশ।
০৫:৩৬ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
এ বছর হচ্ছে না এশিয়ার বিশ্বকাপ বাছাই
করোনা মহামারীর কারণে ২০২২ সালে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাই ফের পিছিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এ বছরের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত মার্চ থেকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে বন্ধ হয়ে আছে সব খেলাধুলা।
০৫:৩০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
হিলি রেলপথ দিয়ে আরও ১৬`শ টন পেঁয়াজ আমদানি
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সড়কপথের পাশাপাশি রেলপথ দিয়ে ৬ষ্ঠবারের মতো আরও ১৬'শ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
০৫:২০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
‘কেউ অপরাধ করলে কঠোর শাস্তি হোক’
অপরাধীর শাস্তি দাবি করে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ বলেন, ‘কেউ অপরাধ করলে কঠোর শাস্তি হোক তা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’
০৫:১৭ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে একদিন বন্ধের পর বুধবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে।
০৪:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ডিআইজি মিজান-বাছিরের মামলার সাক্ষ্য গ্রহণ ১৯ আগস্ট
পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ঘুষ লেনদেনের মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
০৪:৫৫ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ভেন্টিলেশনে সঙ্কটজনক অবস্থায় প্রণব মুখার্জী
কোনও উন্নতি হয়নি। এখনও সঙ্কটজনক প্রণব মুখার্জী। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ভেন্টিলেশনে থেকেই সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন এ রাষ্ট্রপতি। সামান্য হলেও স্বস্তির খবর এটাই যে, তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমগুলোর।
০৪:৫৩ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
২৬ বছর পর দেড় কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিজ্ঞানী
কেরিয়ারের মোক্ষম সময়ে নামের পাশে যুক্ত হয়েছিল ‘দেশদ্রোহী’। গুপ্তচরবৃত্তির অভিযোগে জেলও খাটতে হয়েছিল তাকে। সেই বদনাম কাটিয়ে উঠতে দু’দশকেরও বেশি সময় লাগে তার। তবে দীর্ঘ সময় পার হলেও ‘সুবিচার’ পেয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক বিজ্ঞানী নাম্বি নারায়ণন। শুধু বদনামই কাটেনি, এর সঙ্গে মানহানীর জন্য ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন দেড় কোটি টাকাও।
০৪:৪৮ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ভারতে পাচারকালে তরুণীসহ ৭ নারী ও শিশু উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক তরুণী ও তিন শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার সকালে উপজেলার কেঁড়াগাছি গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
০৪:৪৪ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
সুবর্ণচরে কৃষক হত্যার প্রধান আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নানের হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক ফজলুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
০৪:৪১ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন যাতে দ্রুত সংগ্রহ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবিষয়ে যেসব দেশ ভ্যাকসিন বাজারজাত চূড়ান্ত করছে তাদের মধ্যে রাশিয়াসহ অন্যান্য দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে।
০৪:৩০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফারজানা তসলিমা (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
০৪:২৭ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ধামইরহাটে ৩২৫টি ফলজ গাছ কাটলো দুর্বৃত্তরা
নওগাঁর ধামইরহাটে মঙ্গলবার রাতে কৃষকের ৩২৫টি ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী জোতওসমান গ্রামে। এতে তিনজন কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
০৪:২৩ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
নলছিটিতে করোনা উপসর্গে একজনের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে করোনার উপসর্গ নিয়ে কবির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
০৪:১৬ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
বেলারুশে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিজয়ী ঘোষণা করায় বিক্ষোভ
বেলারুশের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে করে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৪:১০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
প্রশংসিত সাইফ শুভ’র নতুন গান ‘নষ্ট মানুষ’ (ভিডিও)
সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী সাইফ শুভ। তার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘নষ্ট মানুষ’। গানটির কথা সাজিয়েছেন হেলাল খান আর সুর এবং সংগীত করেছেন রাজন সাহা।
০৪:০৯ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
কুড়িগ্রামে শতাধিক দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুড়িগ্রামে বেসরকারি সংস্থা সলিডারিটির আয়োজনে শতাধিক দুস্থ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে খলিলগঞ্জ স্কুল এণ্ড কলেজ চত্বরে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
০৩:৪৮ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৫১৩ জন।
০৩:৩৮ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
এসইজেডএল উত্তরবঙ্গের জন্য শেখ হাসিনার আশীর্বাদ: লিটন
সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটিডে (এসইজেডএল) উত্তরবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি ও লাখ-লাখ বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি শেখ হাসিনার আশীর্বাদ বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।
০৩:১৬ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
জাতীয় শোক দিবসের কর্মসূচি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে। আজ বুধবার আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় এ কর্মসূচি গৃহীত হয়।
০৩:১০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যু, শনাক্ত আরও ৭
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু কনসালটেন্ট এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
০২:৪৯ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
১৬ আগস্ট থেকে ইউএস-বাংলার ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট শুরু
দীর্ঘ পাঁচ মাস পর আগামী ১৬ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। কোভিড-১৯ সময়কালীন অভ্যন্তরীণ রুটের ধারাবাহিকতায় এবার এশিয়ার অন্যতম গন্তব্য কুয়ালালামপুরে সপ্তাহে দুই দিন ফ্লাইট চালু করছে এয়ারলাইন্স সংস্থাটি। এ খবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইউএস-বাংলা।
০২:৪২ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
বন্যায় ১২ হাজার ৫৭২ মেট্রিক টন চাল বিতরণ
সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। আর এর মধ্য থেকে বন্যার্তদের মাঝে এ পর্যন্ত ১২ হাজার ৫৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
০২:২১ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
টাঙ্গাইলে পানিবন্দী মানুষ, গাজীপুরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা
দেশের বিভিন্ন স্থানে বন্যার অনেকটা উন্নতি হলেও দীর্ঘস্থায়ী বন্যায় অতিষ্ঠ ঢাকার অদূরে দুই জেলার বন্যাকবলিতরা। এর মধ্যে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েক হাজার মানুষ। আর চলমান বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুরের মৎস্য খাত।
০২:২১ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
- বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হওয়ার লক্ষ্য বিটোপিয়ার, নেতৃত্বে বড় রদবদল
- প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল
- কার্বনের দায় অন্যের, ক্ষতির বোঝা বাংলাদেশের: জলবায়ু বাজেট কী যথেষ্ট?
- চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই
- দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর
- ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক
- ৫ মিলিয়ন ছাড়াল একুশে টেলিভিশনের সাবস্ক্রাইবার
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























