পছন্দের স্থানে চিরঘুমে এন্ড্রু কিশোর
রাজশাহীতে নিজের পছন্দের স্থানে চিরঘুমে শায়িত হয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। আজ বুধবার দুপুরে রাজশাহী সার্কিট হাউস এলাকায় খ্রীষ্টান কবরস্থানে অনন্তকালের জন্য তাকে সমাহিত করা হয়। শিল্পীর এই মহাপ্রয়াণের অনুষ্ঠানে হাজির হয়ে চোখের পানি ঝরান হাজারও ভক্ত-অনুরাগী।
০৭:০৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
২০ বছরে পদার্পণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষির সম্প্রসারণ, কৃষির উন্নয়ন কৃষিকে আধুনিকায়নের উদ্দেশ্যকে সামনে রেখে 'কৃষি কলেজ' হিসেবে খ্যাতি লাভ করা সেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টি (শেকৃবি) ১৯ বছর পেরিয়ে ২০তম বর্ষে পদার্পণ করেছে আজ। বৈশ্বিক মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থাকবে শিক্ষার্থীদের পদচারণাশূন্য। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনও করোনা পরিস্থিতি মাথায় রেখেই স্বল্প পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন।
০৬:৫৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
নববধূর সঙ্গে দুর্দান্ত মোসাদ্দেক
প্রথমবারেরটি স্থায়ী ও সুখকর না হওয়ায় জীবনের দ্বিতীয় ইনিংসটি আরেকবার নতুন করে শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসাইন সৈকত। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। বিয়ের তিনদিন পর আজ (১৫ জুলাই) সকালে নববধূর একটি ছবিও প্রকাশ করেন সৈকত।
০৬:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
যাত্রী পরিবহনে বিমান ও নভোএয়ারের চুক্তি
যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ারের মধ্যে স্পেশাল রি-প্রটেকশন চুক্তি সই হয়েছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
০৬:৪৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ঈদে গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্যবাহী যানবাহন: নৌ-প্রতিমন্ত্রী
করোনা মহামারীর মধ্যে আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে থেকে এবং ঈদের ৩ দিন পর পর্যন্ত মোট ৯ দিন পরিবহন বন্ধ থাকবে। তবে তা গণপরিবহন নয়, বন্ধ থাকবে যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রথমে গণপরিবহন বন্ধের কথা জানালেও পরে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন। ঈদুল আজহার আগে গণপরিবহন বন্ধের নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, ‘গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন।’
০৬:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
সংকটকালীন সময়ে ই-কমার্সই আস্থা
করোনার এই সংকটকালীন সময়ে মানুষের জন্য বাহিরে বের হওয়া ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির এ সংকটকালীন সময়ে ই-কমার্সই আস্থা বলে এক ভার্চুয়াল সেশনে বক্তাদের আলোচনায় উঠে এসেছে।
০৬:৩৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
আত্রাইয়ে বেড়িবাঁধ ভেঙে হাজারও মানুষ পানিবন্দী
কয়েক দিনের একটানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হু-হু করে বাড়ছে নওগাঁর মান্দা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি। বুধবার বিকেল ৩টায় এ নদীর পানি জোতবাজার পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আত্রাই ও ফকির্ণি নদীর উভয় তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৫০টি পয়েন্ট ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে।
০৬:৩১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
চুলে কলপ, গোঁফ কেটেও শেষ রক্ষা হলো না সাহেদের
এক সময় হাবভাবে যে লোকটি মধ্য বয়স্ক সেজে থাকতেন। পরিপাটি ভদ্রলোক হয়ে ঘুরে বেড়াতেন। সেই ‘জেন্টালম্যান’ নাকি বোরকা পড়ে পালাতে চেয়েছিলেন। চেহারা বদলের জন্য মাথার সাদা চুল কালো করলেন। অভিজাত্যের গোঁফখানাও টেকে ফেললেন। নৌকা যোগে জলপথে ভারতে পালাতে চেয়েছিলেন।
০৬:২০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ফের কার্যক্রম শুরুতে উবারের ৫ হাজার গাড়ি এনলিস্টেড
দীর্ঘ লকডাউনের পর যাত্রীদের জন্য কার্যকর, সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এবং চালকদের জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতে উবার এর প্ল্যাটফর্মে ৫০০০ এরও বেশি গাড়ি এনলিস্টেড করেছে।
০৬:১৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১১
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জেলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
০৬:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
কুমিল্লায় নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৬৯৮ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৬ জন, হোমনায় ৮ জন, তিতাসে ১০ জন, দেবীদ্বারে ১ জন, দাউদকান্দিতে ৬ জন, বরুড়ায় ৬ জন, লাকসামে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন, সদর দক্ষিনে ৭ জন, নাঙ্গলকোটে ১৪ জন ও মনোহরগঞ্জ ২ জন। এ পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ মোট মৃত্যুবরণ করেছে ১২৪ জন।
০৫:৫৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
করোনায় অনেক অগ্রজকে হারিয়েছি
কয়েক ঘন্টা পর খুলছে জাতীয় প্রেসক্লাব। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। করোনা মহামারীর আকালের এই অবরুদ্ধ কালে চার মাস ক্লাব রয়েছে লকডাউনে! অবশেষে সীমিত আকারে খুলছে ১৬ জুলাই। আমরা যাব আমাদের প্রিয় প্রাঙ্গণে। সদস্যদের পদচারণায় মুখরিত হবে আবার আমাদের দ্বিতীয় গৃহ। ফিরে কি পাবো আগের সেই প্রেসক্লাব! একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধশেষে ক্লাবে ফিরে যেমন পাওয়া যায়নি রেখে যাওয়া পুরোনো দ্বিতীয় গৃহ!
০৫:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ঈদে সাড়া ফেলতে আসছে ‘নবাবগঞ্জের নবাব’!
দুই বছর ৪ মাস আগে শখের বসে অস্ট্রেলিয়ার অস্ট্রাল প্রজাতির একটি গরুর লালন পালন শুরু করেন দন্ত চিকিৎসক মনির আহমেদ। গরুর মালিক এবারের ঈদে গরুটির দাম হাঁকাচ্ছেন ১৬ লাখ টাকা। দামের সঙ্গে নামের মিলটা খুঁজতে তাকে প্রশ্ন করা হলো- গরুটির নাম কি? প্রশ্ন করতেই মুঁচকি হাসি দিয়ে বীর দর্পে বললেন ‘নবাব’। কুচকুচে কালো রংয়ের ‘নবাব’কে দেখতে ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা ভিড় করছেন উপজেলার ছোট বক্সনগর এলাকাস্থ মনির আহমেদের বাড়িতে।
০৫:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
পটুয়াখালীর বাউফলে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পটুয়াখালী শাখার অধীনে বাউফল উপশাখা ১৪ জুলাই ২০২০ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাসপাতাল রোডে উদ্বোধন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
০৫:২০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
এশিয়ামানি’র ‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন
প্রাইম ব্যাংক লিমিটেড অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় বাংলাদেশী ব্যাংকের জন্য এক মর্যাদাপূর্ণ সম্মান। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই শ্রেণীতে পুরস্কার পাওয়া প্রাইম ব্যাংকের জন্য অনেক গর্ব ও সম্মানের।
০৫:১৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
রাজবাড়ীতে পানিবন্দী ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে নিম্নাঞ্চলের ১২টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার।
০৫:১৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (২৪) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চর-ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
০৫:১৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
‘হলুদ’ রঙের ব্যাঙে ভরা জলাশয়! (ভিডিও)
বর্ষায় চতুর্দিকে পানি থৈ থৈ অবস্থা। চাষের জমিও বর্ষার পানিতে ভরে উঠেছে। আর ওই পানিতে লাফালাফি করে বেড়াচ্ছে অনেকগুলো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ! দেখতে ব্যাঙগুলোকে অপূর্ব লাগছে। হলুদের আভা ছড়িয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে এই ব্যাঙ। কোনটি আবার পানির ভেতর ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে যেন আনন্দে আত্মহারা।
০৫:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
দৌলতদিয়ায় তীব্র স্রোত ও ঘাট সংকট, যানবাহনের দীর্ঘ সারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে। যে কারণে এ ঘাটগুলোতে ফেরি ভিড়তে আগের চাইতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ঘাটে ফেরি ভিড়তে সময় লাগত ৩০ মিনিট, বর্তমানে তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে সময় লাগছে ১ ঘণ্টারও বেশি।
০৫:০৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান
বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আল মামুন। মঙ্গলবার (১৪ জুন) তিনি বাগেরহাট পিবিআই কার্যালয়ে যোগদান করেন। এর মাধ্যমে এই প্রথম পিবিআই বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কোন কর্মকর্তার পদায়ন করা হলো।
০৫:০৩ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
সাহেদ জঘন্য অপরাধ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাহেদের সঙ্গে অনেকেরই যোগাযোগ ছিল বলে সে এত বড় চেইন সামলে চলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তার কারণে ইতালিতে আজকে করোনার জন্য বাংলাদেশিদের দোষারোপ করা হচ্ছে। সব মিলিয়ে সাহেদ জঘন্য অপরাধ করেছে। তার বিচার তো হবেই।’ করোনা ভাইরাসের টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ জঘন্য অন্যায় করেছে বলেও মন্তব্য করেন তিনি।
০৪:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
৬শ’ পরিবারে লাফার্জহোলসিমের খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় নারায়নগঞ্জের সোনারগাঁও এবং বাগেরহাটের মোংলার সাধারণ জনগণের মাঝে সম্প্রতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
০৪:৫৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
পা থেকেও হতে পারে করোনা সংক্রমণ
মুখে মাস্ক লাগিয়ে, চোখে চমশা পড়ে, হাতেও লাগিয়েছেন গ্লাভস। ছোট সাইজের একটা সেনিটাইজার পকেটেই রেখে দিয়েছেন, কিন্তু পা থেকেও তো হতে পারে সংক্রমণ, পায়ের ক্ষেত্রে ও বিশেষ নিয়ম মেনে চলতে হবে, হাতের ক্ষেত্রে বার বার সাবান দিয়ে ধোওয়া কিংবা স্যানিটাইজ করার মতো বিষয়গুলি থাকলেও অনেক ক্ষেত্রেই পায়ের যত্নে অবহেলা করা হয়।
০৪:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ট্রেন চলাচল বন্ধে শিগগিরই সিদ্ধান্ত: রেল মন্ত্রণালয়
করোনা পরিস্থিতির মধ্যে এবারের পবিত্র ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আজ বুধবার রেল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৪:৪০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
- স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম
- মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
- যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর
- ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ
- বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান























