ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাহেদ 

রিমান্ড শেষে কারাগারে সাহেদ 

১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে। 

০৪:৪৯ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

আজ চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস

আজ চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রতিবছর ৫ আগস্ট চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এ দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক ও স্মরণীয় দিন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই দিনে জেলার আটজন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। যে আটজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তারা হলেন- হাসান জামান, সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন ও আফাজ উদ্দীন।

০৪:৪৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা  

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

০৪:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ফের আনন্দের ছবিতে অক্ষয়

ফের আনন্দের ছবিতে অক্ষয়

অক্ষয়কুমার কোনও উৎসব বাকি রাখছেন না। রাখিবন্ধন উপলক্ষেও  নতুন ছবির ঘোষণা করে ফেললেন। তাঁর নতুন ছবির নাম ‘রক্ষা বন্ধন’। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। অক্ষয় ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে কয়েকজন অল্পবয়সি মহিলাকে দেখা যাচ্ছে। ছবিটির মুক্তি পাবে আগামী বছর নভেম্বরে।

০৪:৩২ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে (ভিডিও)

বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে (ভিডিও)

পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে সামরিক স্বৈরাচাররা। জাতির পিতার নাম উচ্চারণেই ছিল অলিখিত নিষেধাজ্ঞা। পাঠ্য পুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ভুল ইতিহাস জেনে বেড়ে উঠেছে কয়েকটি প্রজন্ম। 

০৪:২৯ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

সিরি আ’র বর্ষসেরা ফুটবলার দিবালা

সিরি আ’র বর্ষসেরা ফুটবলার দিবালা

ইতালির লিগ সিরি আ’র সেরা ফুটবলার হয়েছেন জুভেন্টাসের ফরোয়ার্ড পাউলো দিবালা। ক্রিস্টিয়ানো রোনালদো ও চিরো ইমমোবিলকে ছাপিয়ে বর্ষসেরার খেতাব উঠে এই ২৬ বছর বয়সী আর্জেন্টাইনের হাতে।

০৪:২৭ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

১৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

১৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

দেশের বন্যাকবলিত ১৮ জেলার মধ্যে ১৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। অত্র অঞ্চলের ৬২টি নদীর পানি হ্রাস পেয়েছে এবং বৃদ্ধি পেয়েছে ৩৫টি নদীর। এ খবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

০৪:২৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ (ভিডিও)

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ (ভিডিও)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের এই সংগঠক স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়েছিলেন নতুনভাবে। প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। শিল্পাঙ্গনেও ছিল শেখ কামালের সরব উপস্থিতি। বন্ধুদের আড্ডার মধ্যমনি শেখ কামালের ঝোক ছিলো সেতার বাদনে। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রেই নিজেকে চিনিয়েছিলেন তিনি। শেখ কামালই হতে পারেন এ প্রজন্মের আদর্শ।

০৪:১৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

কেমন ছিলেন শেখ কামাল?

কেমন ছিলেন শেখ কামাল?

বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। মাত্র ২৬ বছরের জীবনসীমায় দেশ ও সমাজের জন্য যা করে গেছেন তা নিছক কর্ম নয় বরং সেটি তরুণদের উজ্জীবিত হওয়ার মূলমন্ত্রও বটে। ক্ষণজন্মা এই মহীয়ান পুরুষের আজ ৭১ তম জন্মদিন। ১৯৪৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সংসার আলোকিত করে পৃথিবীতে শুভ আগমন ঘটে শেখ কামালের।

০৪:১১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

এখনও পানিবন্দী জামালপুরসহ কয়েকটি জেলার মানুষ (ভিডিও)

এখনও পানিবন্দী জামালপুরসহ কয়েকটি জেলার মানুষ (ভিডিও)

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী জামালপুরসহ কয়েকটি জেলার মানুষ। নদ-নদীর পানি কমতে থাকলেও নদী ভাঙ্গন তীব্র হয়েছে। এদিকে, বন্যা কবলিত এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

০৪:০১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

নেত্রকোণায় নৌকাডুবি, ১৭ জনের লাশ উদ্ধার

নেত্রকোণায় নৌকাডুবি, ১৭ জনের লাশ উদ্ধার

নেত্রকোণার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকা ডুবিতে সতের জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন।

০৩:৫০ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

শেখ কামালের জন্মদিনে আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল

শেখ কামালের জন্মদিনে আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

০৩:৩৭ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

শেখ কামালের সমাধিতে আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

শেখ কামালের সমাধিতে আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন।

০৩:০২ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী: সেতুমন্ত্রী

শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মোহ। যিনি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ।

০২:৫৮ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

০২:৫৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

মেজর সিনহা হত্যাকাণ্ড: ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মেজর সিনহা হত্যাকাণ্ড: ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

০২:৫১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৬৫৪

করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৬৫৪

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫১তম দিনে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,২৬৭ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৬৭৪ জন।

০২:৫০ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন আজ। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতি ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

০২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

পরম আত্মীয় 
চঞ্চল চৌধুরির ফেসবুক স্ট্যাটাস

পরম আত্মীয় 

‘সবাইকে একটু দেরিতে হলেও,

০২:০১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

আজ থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু

আজ থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় চারমাস বন্ধ থাকার পর আজ বুধবার থেকে দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আদালতে প্রাঙ্গণে আসা প্রত্যেককে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি, এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

০১:১৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ : দুই বাংলাদেশি নিহত

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ : দুই বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস। নিহত দুই প্রবাসীর নাম মিরাজ ও মেহেদি।

০১:০৫ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

কুষ্টিয়ায় আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত 

কুষ্টিয়ায় আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত 

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪৯ জন। 

১২:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে ১শ’ একর জমির ইজারা চুক্তি বেজা’র

চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে ১শ’ একর জমির ইজারা চুক্তি বেজা’র

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গপোসাগরের উপকূলীয় এলাকায় জেগে উঠা চরের প্রায় ৩০ হাজার একর জমিতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ইতিমধ্যে প্রকল্যের কাজ দৃশ্যমান হয়ে উঠেছে। প্রকল্পে জমি পেয়ে দেশি-বিদেশি বিভিন্ন বড় বড় গ্রুপ শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু করে দিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাচ্ছে উৎপাদনের দিকে। চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে ১শ’ একর জমির ইজারা চুক্তি করেছে বেজা।

১২:৫৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ভারতে সংক্রমণ ছুঁলো ১৯ লাখ, মৃত্যু ৪০ হাজার

ভারতে সংক্রমণ ছুঁলো ১৯ লাখ, মৃত্যু ৪০ হাজার

ভারতে নতুন করে আরও অর্ধলক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের দুই তৃতীয়াংশই সুস্থতা লাভ করলেও দীর্ঘ হয়েই চলেছে লাশের মিছিল। যার সংখ্যা ৪০ হাজার  ছুঁই ছুঁই। 

১২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি