করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৬৫৪
দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫১তম দিনে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,২৬৭ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৬৭৪ জন।
০২:৫০ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন আজ। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতি ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
০২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
আজ থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় চারমাস বন্ধ থাকার পর আজ বুধবার থেকে দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আদালতে প্রাঙ্গণে আসা প্রত্যেককে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি, এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
০১:১৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ : দুই বাংলাদেশি নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস। নিহত দুই প্রবাসীর নাম মিরাজ ও মেহেদি।
০১:০৫ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
কুষ্টিয়ায় আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪৯ জন।
১২:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে ১শ’ একর জমির ইজারা চুক্তি বেজা’র
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গপোসাগরের উপকূলীয় এলাকায় জেগে উঠা চরের প্রায় ৩০ হাজার একর জমিতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ইতিমধ্যে প্রকল্যের কাজ দৃশ্যমান হয়ে উঠেছে। প্রকল্পে জমি পেয়ে দেশি-বিদেশি বিভিন্ন বড় বড় গ্রুপ শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু করে দিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাচ্ছে উৎপাদনের দিকে। চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে ১শ’ একর জমির ইজারা চুক্তি করেছে বেজা।
১২:৫৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
ভারতে সংক্রমণ ছুঁলো ১৯ লাখ, মৃত্যু ৪০ হাজার
ভারতে নতুন করে আরও অর্ধলক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের দুই তৃতীয়াংশই সুস্থতা লাভ করলেও দীর্ঘ হয়েই চলেছে লাশের মিছিল। যার সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই।
১২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
ছবি ও ভিডিওতে বৈরুত বিস্ফোরণ
বিস্ফোরক গুদামে ভয়াবহ দুর্ঘটনায় রীতিমতো বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুত। এতে প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার হাজারের বেশি।
১২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে হারিকেন তাণ্ডবে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, নিহত ৪
হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। এতে এখন পর্যন্ত ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তর ক্যারোলাইনার দুইজন ও অন্য দুইজন নিউ ইয়র্ক ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের।
১২:৪৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
লেবাননে বিস্ফোরণ: এক বাংলাদেশির মৃত্যু (ভিডিও)
লেবাননের রাজধানী বৈরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
১২:০৩ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
আমার কমান্ডার!
দীর্ঘ দেহ, ঋজু। পুরু গোঁফ। চোখে কালো ফ্রেমের মোটা কাচের চশমা। পরিপাটি করে আঁচড়ানো চুল। ঠোঁটে প্রশ্রয়ের স্মিত হাসি। এ এক উচ্ছল তরুণের প্রোফাইল। সেই প্রাণময় তরুণকে আজ আর কোথাও দেখি না। শেষ কবে দেখিছি তাঁকে? না, সে হিসেব তো করা নেই। হিসেব রাখারও তো কোনো প্রয়োজন ছিল না। রোজ যাঁর সঙ্গে দেখা হচ্ছে, যাঁর স্মিত হাসি আর পিঠের ওপর হাত রেখে কাজ করার সাহস যোগাচ্ছেন যিনি তাঁর সঙ্গে শেষ কবে দেখা হয়েছে, এমন হিসেব কষার তো কোনো প্রয়োজন নেই। কোথায় দেখিনি তাঁকে। সদ্য স্বাধীন দেশে তখন আমরা ডানা মেলে উড়ছি যেন। চারদিকে আনন্দের জোয়ার। সেই জোয়ারে তিনি দক্ষ এক সংগঠকের ভূমিকায়। গানের আসরে তাঁকে পাই। নাটকের মঞ্চে তাঁর সপ্রাণ উপস্থিতি। খেলার মাঠে তিনি তো আছেনই। রাজনৈতিক সংগঠনের কার্যালয়েও তিনি উপস্থিত। সকালে দেখছি তাঁকে। বিকেলেও সেই হাসিমুখে টেনে নিচ্ছেন কাছে। অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী এই তরুণ যেকোনো মানুষকে অনায়াসে কাছে টানার শক্তি রাখতেন। জানতেন কী করে সংগঠনকে প্রাণবন্ত রাখতে হয়।
১১:৫২ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
ফ্রিল্যান্সিংয়ে সুমন সাহার সফলতা
ফ্রিল্যান্সার পরিমন্ডলে তিনি বেশ সফল। দীর্ঘ দশ বছর পরিশ্রমের পর সফলতা এসে ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। তবুও নির্ভার নন তিনি। স্বপ্ন দেখেন দেশে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরীতে অবদান রাখার। বলছিলাম ফ্রিল্যান্সার সুমন সাহার কথা। যার এখন মাসিক আয় প্রায় ৫ লক্ষাধিক টাকা। এক মিষ্টির দোকানি সন্তান যিনি এক সময় কম্পিউটার কেনার কথা ভাবতেই পারতেন না তিনি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র হয়ে আজ কাজ করছেন তথ্য প্রযুক্তি নিয়ে। দেশের অনেক তরুণই তার মতো দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখেন। নিজেকে সফলতম এক জায়গায় দেখতে চান। ফ্রিল্যান্সিং বাংলাদেশ তথা বিশ্বে জনপ্রিয়তা পাচ্ছে। এর মাধ্যমে কাজ খুঁজে পাচ্ছে দক্ষরা।
১১:৪৭ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
লেবাননে বিস্ফোরণ : বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত
লেবাননে জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি। তবে দেশটিতে অবস্থান করা কয়েকজন নৌবাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
১১:১৮ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
বৈরুতের বিস্ফোরণকে ‘বোমা হামলা’ বলছেন ট্রাম্প
১০:৫৯ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
বিশ্বের ৭ লাখের বেশি মানুষের প্রাণ নিল করোনা
করোনার অব্যাহত তাণ্ডবে প্রাণ ঝরেছে বিশ্বের ৭ লাখের বেশি মানুষের। এর মধ্যে গত একদিনে মারা গেছে ৬ হাজারের অধিক রোগী। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, মেক্সিকো ও পেরুর মতো দেশগুলোর।
১০:৫০ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
ক্রীড়াঙ্গনে সরব শেখ কামাল
বাংলাদেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। তার প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়াচক্র যা এখন আবাহনী লিমিটেড নামে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে।
১০:৩৩ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
স্মরণের আবরণে স্বাপ্নিক শেখ কামাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
১০:৩০ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
লেবাননে রাষ্ট্রীয় শোক ঘোষণা, বিভিন্ন দেশের সহায়তা
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত ও চার হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে।
১০:২৫ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী
বৈশ্বিক করোনাভাইরাস দ্বিতীয় ধাক্কা দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মাত্র দুই দিনের ব্যবধানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরে এবার কোভিডে আক্রান্ত হলেন পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
১০:১৬ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
শহীদ শেখ কামাল : বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্মৃতিতে
৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন। পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান শেখ কামাল ১৯৪৯ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৪৪ ধারা ভঙ্গের দায়ে ১৯৪৯ সালের ১৯ জুলাই গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু এবং ১ দিনের কারাবরণ করেন। ঢাকায় সরকারবিরোধী বক্তব্য প্রদানের জন্য পুনরায় তিনি একই বছর ৩১ ডিসেম্বর কারাগারে নিক্ষিপ্ত হন। বন্দি থাকেন ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
১০:১৩ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
লেবাননে বিস্ফোরণ : দায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
০৯:৩৯ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে সহস্রাধিক মৃত্যুর দিনে শনাক্ত ৫৪ হাজার
করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১৪শ’ মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে সাড়ে ৫৪ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে।
০৯:২৮ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
শেখ কামাল: তাঁর মতো নেতৃত্ব আজ বড় প্রয়োজন
কত দিন হয়ে গেল দেখি না তাঁকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণচঞ্চল ক্যাম্পাসে তিনি নেই। ছাত্রলীগ কিংবা যুবলীগের অফিসে শোনা যায় না তাঁর কণ্ঠ। প্রাণময় সেই মানুষটির উপস্থিতি আর চোখে পড়ে না। দীর্ঘ দেহ, ঋজু। পুরু গোঁফ। চোখে কালো ফ্রেমের মোটা কাচের চশমা। পরিপাটি করে আঁচড়ানো চুল। ঠোঁটে প্রশ্রয়ের স্মিত হাসি। এ এক উচ্ছল তরুণের প্রফাইল। হাস্যোজ্জ্বল সেই তরুণকে আজ আর কোথাও দেখি না। ১৯৭২ থেকে ১৯৭৫, তখন কোথায় দেখিনি তাঁকে? সদ্যঃস্বাধীন দেশে তখন আমরা ডানা মেলে উড়ছি যেন। চারদিকে আনন্দের জোয়ার। সেই জোয়ারে তিনি দক্ষ এক সংগঠকের ভূমিকায়। গানের আসরে তাঁকে পাই। নাটকের মঞ্চে তাঁর সপ্রাণ উপস্থিতি। খেলার মাঠে তিনি তো আছেনই। রাজনৈতিক সংগঠনের কার্যালয়েও তিনি উপস্থিত। সকালে দেখছি তাঁকে। বিকেলেও হাসিমুখে টেনে নিচ্ছেন কাছে। দীর্ঘ প্রবাসজীবনে নাড়ির টানে যখনই দেশে যাই, ঢাকার ব্যস্ত জনপদে খুঁজি তাঁকে। মধুর ক্যান্টিন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন আছে। মিরপুর রোড, নিউ মার্কেট এলাকা এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। নিত্য যানজটে চলাফেরা করা দায়। হাজার মানুষের ভিড়ে তিনি শুধু নেই।
০৯:২৪ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
- বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
- শ্বশুরবাড়িতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবায় মিললো মরদেহ
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, এসএসএলটি-এর আইনি স্বীকৃতিতে উচ্ছ্বাস
- হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ জন
- তাসাউফতত্ত্ব ও সুফি মেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- স্কুলছাত্রী নির্জনা হত্যা: চাঞ্চল্যকর স্বীকারোক্তি মায়ের
- বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৭ দফা জরুরি নির্দেশনা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























