ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন  

পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন  

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

১১:০২ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনার ওষুধ বিতর্কে রামদেব 

করোনার ওষুধ বিতর্কে রামদেব 

ভারতের যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ করোনার ‘ওষুধ’ বাজারে আনার কথা ঘোষণা করতেই নতুন বিতর্ক শুরু হয়েছে। পতঞ্জলির ‘করোনিল’ ও ‘শ্বাসরি’ নামের ওষুধ দুটি করোনা সারাতে একশ’ ভাগ সফল বলে দাবি করেন রামদেব। এর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরখণ্ড সরকারের আয়ুর্বেদ বিভাগ আজ জানিয়েছে, করোনা চিকিৎসার ওষুধ তৈরির কোনও লাইসেন্সই নেয়নি সংস্থাটির।

১০:৫৮ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনা ধ্বংস করে গ্রীষ্মের সূর্যরশ্মি : নতুন গবেষণা

করোনা ধ্বংস করে গ্রীষ্মের সূর্যরশ্মি : নতুন গবেষণা

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা। এরকম একটি নতুন গবেষণায় উঠে এসেছে, গ্রীষ্মের সূর্যরশ্মি অল্প সময়েই ধ্বংস করতে পারে কোভিড-১৯কে। এক্ষেত্রে দিনের নির্দিষ্ট একটি সময়ের কথা উল্লেখ করা হয়েছে এই গবেষণায়।

১০:৩৭ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

বিশ্বজুড়ে করোনায় প্রাণ ঝরল আরও ৫ হাজার 

বিশ্বজুড়ে করোনায় প্রাণ ঝরল আরও ৫ হাজার 

কোনভাবেই তাণ্ডব কমানো যাচ্ছে না প্রাণঘাতি করোনার। উৎপত্তির প্রায় ছয় মাসে ইতিমধ্যে কোটির মতো মানুষ ভুক্তভোগী হতে চলেছে। কিন্তু, এখনও কাঙ্খিত কোন ভ্যাকসিন কিংবা টিকা আবিষ্কারে সফলতা মিলেনি। ফলে প্রতিনিয়ত দীর্ঘ হওয়া স্বজন হারাদের মিছিল বেড়ে ৪ লাখ ৮৪ হাজারে পৌঁছেছে। যদিও সুস্থ হয়ে ফিরেছেন পৌনে ৫২ লাখ মানুষ। 

১০:২৩ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনার ক্রান্তিকালে সুস্থ থাকার উপায়

করোনার ক্রান্তিকালে সুস্থ থাকার উপায়

করোনাভাইরাস সবকিছুই এলোমেলো করে দিয়েছে। এই সময় স্বাস্থ্যকর জীবনযাপন এবং রুটিন অনুসরণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে এরকম বিপর্যয় ও সমস্যা সত্ত্বেও ডায়েট, জীবনযাত্রার উন্নতি এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে। আপনি যদি লকডাউনে থাকেন বা মাঝে মধ্যে অফিস করেন, এর মধ্যেই কিছু সহজ রুটিন করে নিন। তাতে করে আপনি সুস্থ থাকতে পারবেন।

১০:২১ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনাকালে যেসব খাবার খাবেন

করোনাকালে যেসব খাবার খাবেন

করোনাভাইরাসের (কোভিড-১৯) ধারাই হলো আক্রান্তের শরীর কাবু করে দুর্বল করে ফেলা। তাই এরকম অবস্থায় শুধু স্বাদের কথা না ভেবে খেতে হবে শরীরের প্রতিটি প্রত্যঙ্গের কথা মাথায় রেখে। না হলে শরীরের দুর্বলতার সুযোগ নেবে সংক্রমণ। তাই এই সময় প্রয়োজন হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বিশেষত, রোগটির প্রতিকারের চেয়েও প্রতিরোধকেই সহজ ও কার্যকর বলছেন বিশেষজ্ঞরা।

১০:১৩ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু 

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু 

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর আল-মানার হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

০৯:৫৬ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ২৪ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ২৪ হাজার ছাড়াল

কিছুতেই যেন যুক্তরাষ্ট্রকে ছাড়ছে প্রাণঘাতি করোনা। প্রতিদিনই রেকর্ড সংক্রমণে বাড়ছে প্রাণহানি, দীর্ঘ হয়েই চলেছে স্বজন হারাদের মিছিল। যার শিকার প্রায় পৌনে ২৫ লাখ মানুষ, এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ২৪ হাজারের বেশি আমেরিকান। যদিও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। 

০৯:৫০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

বার্সাকে পেছনে ফেলে আবার শীর্ষে রিয়াল

বার্সাকে পেছনে ফেলে আবার শীর্ষে রিয়াল

গতকালই বার্সেলোনা লা লিগার শীর্ষস্থানটি রিয়ালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। একদিন পর আজ সেই শীর্ষস্থানটি ফিরে পায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় বুধবার (২৪ জুন) রাতে সহজ জয় পেয়েছে রিয়াল। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ের ফলে বার্সেলোনাকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিদানের দল।

০৯:৪৮ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

আজ তাপমাত্রা বাড়তে পারে

আজ তাপমাত্রা বাড়তে পারে

০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

রেকর্ড সংক্রমণে ব্রাজিলে আক্রান্ত ১২ লাখ ছুঁই ছুঁই

রেকর্ড সংক্রমণে ব্রাজিলে আক্রান্ত ১২ লাখ ছুঁই ছুঁই

প্রাণঘাতি করোনা পুরনো রূপে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। গত একদিনের ব্যবধানে দেশটিতে আবারও সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে করে সংক্রমণ ১২ লাখ হতে চলেছে। নতুন করে হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে, মৃতের সংখ্যা এখন ৫৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে সাড়ে ৬ লাখের মতো রোগী সুস্থ হয়েছেন। 

০৮:৫০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

ঢাবি’র নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল

ঢাবি’র নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

০৮:৪৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

উদ্ধার হয়েছে সোয়া কোটি টাকা দামের ঘড়ি

উদ্ধার হয়েছে সোয়া কোটি টাকা দামের ঘড়ি

রাজধানীর এক ব্যবসায়ীর বারিধারার বাসা থেকে তিনটি দামি ঘড়ি চুরি হয়েছিল। এর মধ্যে একটি ঘড়ির দাম সোয়া কোটি টাকা, আরেকটি ৫০ লাখ টাকা দামের। তৃতীয় ঘড়িটি ছিল স্বর্ণ দিয়ে মোড়ানো। সেই ঘড়িটি গলিয়ে এক লাখ তিন হাজার টাকায় বিক্রি করে চোরচক্র। তবে মালামালসহ পেশাদার চোর দলকে গ্রেফতার করেছে পুলিশ।

০৮:৪০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় আক্রান্ত এমপি এনামুল হক 

করোনায় আক্রান্ত এমপি এনামুল হক 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ও এনা প্রপার্টিজের মালিক প্রকৌশলী এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত। বুধবার (২৩ জুন) তার নমুনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে। তিনি বর্তমানে ঢাকার আদাবর ৩নং রোডের বাসায় অবস্থান করছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিবেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী জিল্লুর রহমান।  

০৮:৩৮ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ

মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ

০৮:২৪ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার

লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লিবিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি সংঘাতে জড়িত দু’পক্ষকেই অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান।

০৮:১০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় সৌদিতে হুমকির মুখে ১ লাখ বাংলাদেশি শ্রমিক

করোনায় সৌদিতে হুমকির মুখে ১ লাখ বাংলাদেশি শ্রমিক

করোনা ভাইরাস মহামারির কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে গত তিন মাসে অন্তত এক লাখের বেশি মানুষের যাওয়া আটকে গেছে। এদের অর্ধেকের বেশি ছুটি কাটাতে দেশে এসে ফিরতে পারেননি। অন্যদিকে মহামারি পরিস্থিতি ঠিক হবার আগ পর্যন্ত সৌদি আরব নতুন করে আর বিদেশী শ্রমিক নেবে না বলে খবর দিচ্ছে দেশটির গণমাধ্যম। খবর বিবিসি’র।

১২:০৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করল চীন

লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করল চীন

লাদাখ সীমান্তে সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভারতের উস্কানির কারণে দুই দেশের মধ্যকার সমঝোতা বানচাল হয়েছে এবং ১৫ জুনের ঐ সংঘর্ষ হয়। খবর গ্লোবাল টাইমস

১১:৫৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

 বিদ্যুৎ সাশ্রয় করবে স্যামসাংয়ের ৮-পোল ডিজিটাল ইনভার্টার এসি

 বিদ্যুৎ সাশ্রয় করবে স্যামসাংয়ের ৮-পোল ডিজিটাল ইনভার্টার এসি

দেশে ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়েছে; তবে প্রকৃতিতে গ্রীষ্মের তাপদাহ এখনো বিরাজ করছে। এ অস্বাভাবিক পরিস্থিতি জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। এছাড়াও, বর্তমান মহামারী সৃষ্ট পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষকে বাসার ভেতরে থাকতে হচ্ছে এবং বাসা থেকেই তারা অফিস ও দূর শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। এর ফলে, স্বাভাবিকভাবেই অনেকে বাইরে যেয়ে নির্মল বাতাস গ্রহণ করতে পারছে না। এ প্রেক্ষাপটে, স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স বাংলাদেশ ক্রেতাদের জন্য একটি সময়োপযোগী সমাধান নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল ইনভার্টার এয়ার কন্ডিশনার ক্রয়ে ক্রেতাদের দিচ্ছে মূল্যছাড় ও বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা।       

১১:৫৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

আষাঢ়ে শাকসবজির যত্ন

আষাঢ়ে শাকসবজির যত্ন

এ সময়ে উৎপাদিত শাকসবজির মধ্যে রয়েছে পুঁইশাক, চিচিঙ্গা, ডাঁটা, গিমাকলমি, ধুন্দুল, ঝিঙা, শসা, ঢেঁড়স, বেগুন। আষাঢ়ে এসব সবজির গোড়ায় জন্মানো আগাছা ভালো ভাবে এবং যত্ন সহকারে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে অল্প পরিমানে মাটি ও তুলে দিতে হবে। কোন ভাবেই সবজি ক্ষেতে পানি জমতে দেয়া যাবে না। পানি জমে গেলে দ্রুত পানি সরানোর ব্যবস্থা নিতে হবে।

১১:৫০ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন গবি শিক্ষক 

‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন গবি শিক্ষক 

বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক সরোজ মেহেদী। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির অনুদান ও অর্থবিষয়ক পরিচালক কনরাড কলকেট এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। 

১১:৪৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

ইউএনপিএস পদক লাভ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

ইউএনপিএস পদক লাভ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

বাংলাদেশ ‘ডেভেলপিং ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল পাবলিক ইনস্টিটিউশনস’ ক্যাটাগরিতে সম্মানসূচক ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ (ইউএনপিএসএ ২০২০) অর্জন করায় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।

১১:৪১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

ইডিএক্স অনলাইন ক্যাম্পাসের সাথে যুক্ত হলো হাবিপ্রবি

ইডিএক্স অনলাইন ক্যাম্পাসের সাথে যুক্ত হলো হাবিপ্রবি

হার্ভাড এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত “Edx Online Campus” এ সম্প্রতি যুক্ত হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় কোর্সটি কিংবা মাইক্রোসফটের এক্সেলের উপর সবচেয়ে সেরা কোর্সটি উত্তরবঙ্গের কোন এক প্রান্তে বসেই ফ্রিতে করতে পারবে হাবিপ্রবির শিক্ষার্থীরা। 

১১:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

নবাবগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত

নবাবগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে।

১১:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি