পরিবারসহ সাবেক ফুটবলার আসলাম করোনায় আক্রান্ত
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
১০:১৫ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ব্রাজিলে কমেছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও গত দিনগুলোর চেয়ে তা কমেছে। ইতোমধ্যে সেখানে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে মারা গেছেন ৩৯৪ জন এবং এর আগের দিন মারা গেছেন প্রায় হাজার ভুক্তভোগী। আগের দিনের চেয়ে গত এক দিনে আক্রান্তের সংখ্যাও কমেছে। একই সঙ্গে বেড়েছে সুস্থতার সংখ্যা।
১০:০৬ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
‘বৃক্ষের ন্যায় বঙ্গবন্ধু আমাদের ছায়া ছিলেন’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বশস্ত্র মুক্তি সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এসেছে। তিনি বাংলার মানুষকে প্রিয় বন্ধু বৃক্ষের মতই ভালবাসা আর ছায়া দিয়ে পরম মমতায় আগলে রাখতেন। তবে পাকিস্থানের চক্রান্তে তার জন্য কাল হয়েছিল তাদের এদেশের দোশররা। যখন তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরোলসভাবে কাজ করছেন, ঠিক তখনই ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়। তিনি যেমন গাছকে ভালবাসতেন তেমনি বাংলার মানুষকে হৃদয়ে আগলে রাখতেন। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি সবুজ সোনার বাংলা গড়তে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি মুজিব বর্ষে ঘোষণা দিয়ে সবাইকে বলেছেন ৩টি করে গাছ লাগাতে।
১০:০৫ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আজ সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য রয়েছে।
১০:০০ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ঐতিহ্যের মুরাদপুর-৭
‘৭৪ এ, এসএসসি পাশ করে কলেজে ভর্তি হবার বাসনা জেগে উঠলো। ঐ সময়টা এসএসসি পাশ বা ফেল মানে লেখাপড়ার ছেদ পড়ার একটা মোক্ষম সময়! অনেক মধ্যবিত্ত পরিবারে এসএসসির পর চাকরি বাকরির চেষ্টার জন্য পরিবার থেকেই চাপ দেয়া হতো। অবশ্য আমার সেই সম্ভবনা ছিল না, আবার কলেজে ভর্তির তেমন তাড়াহুড়োও ছিল না এখনকার মতো। নিজামপুর না সীতাকুণ্ড কলেজে পড়বো সেটা নিয়ে একটু বিভ্রান্ত ছিলাম। গ্রামের একব্যাচ সিনিয়র বড়ভাই কাজী আশরাফুজাজান খসরু তখন প্রায় আমাদের কাছারী ঘরে আড্ডা দিতেন। তিনি জোর দিয়ে বললেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজে পড়ার জন্য। তখন, কিছুদিন আগে সীতাকুণ্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন স্যার জনাব শাহ মুহাম্মদ খোরশেদ আলম। তিনি নিজামপুর কলেজের প্রাক্তন সনামধন্য অধ্যক্ষ হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। সীতাকুণ্ড কলেজে তাঁর যোগদানের কারণে এই কলেজের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে বলে খসরু দার ধারণা। যা হউক, স্বনামধন্য অধ্যক্ষের কারণে এবং দূরত্বের কারণে নিজামপুর বাদ, সীতাকুণ্ড কলেজেই ভর্তি হলাম।
০৯:৫৯ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ
০৯:৫২ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
শৈশব স্মৃতি
অগ্রহায়ণ মাস। গ্রামের ছেলে, ফাইভ কী সিক্স এ পড়ি। উঠানে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছে। হালকা কুয়াশা মাখা সন্ধ্যা ঘনিয়ে আসছে। কাজ করছে জকু ‘দা আর তোতা’দা। নির্দেশক আমার মা।
০৯:৪৪ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ। ১৯৬৩ সালের ৩১ অগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র-নির্মাতা ও চিত্রকর।
০৯:৩২ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
বঙ্গবন্ধু হত্যা, বিচারহীনতার সংস্কৃতি ও সংবিধান লংঘন প্রসঙ্গ
১৯৭৫ সনের ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। আত্মস্বীকৃত খুনিরা সংবাদ মাধ্যমে প্রকাশ করেন যে ‘ক্ষমতা থেকে বঙ্গবন্ধুকে সরানোই ছিল তাদের লক্ষ্য। কিন্তু, তিনি এমন যোগ্যতা সম্পন্ন ছিলেন যে জনগণকে উদ্বুদ্ধ করে পরিবেশ পাল্টে দিতে সক্ষম ছিলেন, সে কারণে তাকে হত্যা করা ছাড়া কোন বিকল্প ছিল না’।
০৯:০৬ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ভারী বর্ষণ হতে পারে
সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৯:০০ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
চুয়াডাঙ্গায় ১২৫৪ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৫৪ জনে। নতুন ১১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন।
০৮:৪৯ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
৩১ আগস্ট : ইতিহাসের আজকের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩১ আগস্ট, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৮:৪৬ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
করোনাক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান সিএমএইচে ভর্তি
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।
০৮:৪০ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
আজ দেশে আসছে সি আর দত্তের মরদেহ
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি. আর দত্ত) বীর উত্তম-এর মরদেহ দেশে এসে পৌঁছাবে আজ। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবে তার মরদেহ।
০৮:৩৯ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
আজ সংসদ চত্বরে বৃক্ষরোপণ করবেন ডেপুটি স্পিকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ।
০৮:২৯ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে আট লাখ
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ৮ মাস পূর্ণ হলো। এরই মধ্যে যার শিকার হয়েছেন বিশ্বের আড়াই কোটির বেশি মানুষ। এখনও প্রতিদিন আড়াই লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। একই সঙ্গে অব্যাহত তাণ্ডবে দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির মিছিল। গত একদিনেও সাড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীংশ ভুক্তভোগী।
০৮:২৬ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
যে বাঁশি ভেঙে গেছে...
বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে প্রায় ঘন্টাখানেক বসে রইল নিরু। ভাবলেশহীন, নিরুত্তাপ এই গরম পানির শাওয়ার নিতে নিতে শরীর-মন দুইয়ের সাথেই বোঝাপড়া চলছিল তাঁর। কথায় কথায় কান্না পাবার দিন বহু আগেই চলে গেছে, অনুভূতির ভেতরের সূক্ষ্ম বোধগুলো যেন ভোঁতা হয়ে গেছে। এখন আর সহজে আহত হওয়া, কান্না পাওয়া, নিঃস্ব অনুভব করার মতো আবেগগুলো মাথাচাড়া দেয় না।
১১:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
তিব্বতের মগজধোলাইয়ের কৌশলে চীন
‘শান্তিপূর্ণ মুক্তি’! সাত দশক আগে লাল ফৌজের তিব্বত দখল অভিযানকে এই ভাষাতেই চিহ্নিত করলেন চীনের প্রেসিডেন্ট শি চিনফিং। সেই সঙ্গে শনিবার তাঁর ঘোষণা, ‘‘সুস্থিতি বজায় রাখা, জাতীয় ঐক্য রক্ষা করা এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবিলার উদ্দেশ্যে তিব্বতকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হবে।"
১১:৪০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
একটি চিঠির রহস্য
অভিনব এক চিঠি। সেটাকে রহস্যজনক একটি আমন্ত্রণ পত্রও বলা চলে। বিয়ের এ নিমন্ত্রণ পত্রটি খুব নির্বাচিত ক’জনকে পাঠানো হয়েছিল। পত্রটি ছাপা নয় - হাতে লেখা। লিখেছিলেন আর কেউ নন, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
১১:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা পাচ্ছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
করোনাকালীন শিক্ষা ব্যবস্থায় অনলাইন ক্লাসের কোন বিকল্প নেই। আর এই অনলাইন ক্লাসের প্রধান উপকরণ স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট সুবিধা। অথচ বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় দেশের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উপযোগী প্রয়োজনীয় স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট সুবিধা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় শিক্ষার্থীরা যাতে ডাটা সমস্যার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না হয় সেই উদ্যোগ গ্রহন করেছে নোবিপ্রবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগটি থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় ইন্টারনেট প্যাক কেনার আর্থিক সহায়তা করা হচ্ছে বলে জানা যায়।
১১:১০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১১:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
বাঁশের সেতু কোমর পানির নিচে: দূর্ভোগে ৯ গ্রামের মানুষ
মেহেরপুরের গাড়াবাড়িয়ায় ভৈরব নদীর উপরের বাঁশের সেতুটি অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে এখন কোমর পানির নিচে তলিয়ে গেছে। ফলে সেতুটি দিয়ে পারাপার করা ৯টি গ্রামের মানুষ এখন চরম দূর্ভোগের মধ্যে দিন যাপন করছে। ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে একটি ব্রীজ নির্মাণ করার জন্য আবেদন করে আসলেও এখন পর্যন্ত কোন সাড়া মেলেনি কর্তৃপক্ষের।
১০:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
১৯৬ টার্গেট দিয়েও হারলো পাকিস্তান
করোনাত্তোর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়িয়ে বৃষ্টিতে ভেস্তে গেলেও সদর্পে চলছে দ্বিতীয় ম্যাচটি। আজ রোববার ম্যানচেস্টারে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ১৯৬ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান। তবে অধিনায়ক মরগানের মারকুটে ফিফটিতে চ্যালেঞ্জটি ভালোভাবেই উতরে যায় ইংল্যান্ড।
১০:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
ক্যাসিনো মামলার তদন্তে সিআইডি (ভিডিও)
ক্যাসিনোকাণ্ডের ১২ মামলা তদন্তের দায়িত্বে সিআইডি। এরই মধ্যে এনু-রুপনসহ ৪৮ জনকে আাসামী করে ৭ মামলার চার্জশিট দেয়া হয়েছে। একুশে টেলিভিশনকে সিআইডি প্রধান জানালেন, আরও ২টি মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে। অন্য মামলাগুলোর তদন্তও শেষ পর্যায়ে।
১০:৩৩ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
- তুরুস্কের আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























