আজ যেসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী খেকে ভারী বর্ষণ হতে পারে। তাই সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১০:০৮ এএম, ২২ জুন ২০২০ সোমবার
বিশ্বে আক্রান্ত কোটির ঘরে, মৃত্যু ৪ লাখ ৭০ হাজার
প্রাণঘাতি করোনার উৎপত্তির ছয় মাস হতে এখনও এক সপ্তাহ বাকি। এর মধ্যেই সংক্রমণ কোটির ঘরে প্রবেশ করল। আর ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছেড়েছেন বিশ্বের ৪ লাখ প্রায় ৭০ হাজার মানুষ। এখনও কার্যকরি কোন ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় দীর্ঘ হচ্ছে সে সারি। যার শেষটা এখনও অজানা সবার। যদিও আক্রান্তদের অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
১০:০১ এএম, ২২ জুন ২০২০ সোমবার
ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে চাই : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দ্রুত ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের ইরান সংক্রান্ত নীতির ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমেরিকার ভেতরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তখন এ আগ্রহ প্রকাশ করলেন তিনি।
০৯:৫৯ এএম, ২২ জুন ২০২০ সোমবার
ডিমের উপর ডিম দাঁড় করিয়ে গিনেস রেকর্ড (ভিডিও)
কেউ কি পারবেন ডিমের উপর ডিম দাঁড় করাতে? শুধু একটি ডিমের উপর একটি নয়, এভাবে কয়েকটি ডিম দাঁড় করিয়ে দেখিয়ে দিলেন মোহাম্মদ আবেল হামীদ মুকবেল নামের এক যুবক। ২০ বছর বয়সী যুবকের এই কীর্তি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। মাত্র ছয় বছর বয়স থেকেই ব্যালান্সের এই খেলায় মেতে উঠতেন আবেল হামীদ।
০৯:৪৮ এএম, ২২ জুন ২০২০ সোমবার
করোনায় না ফেরার দেশে ১ লাখ ২২ হাজার আমেরিকান
প্রাণহানিতে কিছুটা তারতম্য হলেও সংক্রমণ এখনও ঠিক আগের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে। দেড় মাসের বেশি সময়ের ব্যবধানে দেশটিতে আবারও দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড হয়েছে। তারপরও এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার আমেরিকানের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত সাড়ে ২৩ লাখের বেশি। তবে, সুস্থ রোগীর সংখ্যা ১১ লাখের কোটায়।
০৯:১৬ এএম, ২২ জুন ২০২০ সোমবার
পরপর দেশে দুবার ভূমিকম্প অনুভূত
সিলেট-চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
০৯:১৩ এএম, ২২ জুন ২০২০ সোমবার
করোনায় আক্রান্ত মাশরাফির সর্বশেষ অবস্থা
০৮:৫৪ এএম, ২২ জুন ২০২০ সোমবার
ব্রাজিলে মৃত্যু ৫১ হাজার, আক্রান্ত ১১ লাখের কোটায়
গত দু’দিনের তুলনায় কিছুটা সংক্রমণ কমেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তারপরও আক্রান্ত ১১ লাখের কোটায়। আর একদিন আগে অর্ধলাখে পৌঁছানো প্রাণহানি গত ২৪ ঘণ্টায় বেড়ে ৫১ হাজারের কাছাকাছি নিয়ে গেছে। যদিও বেঁচেও ফিরেছেন আক্রান্তদের অর্ধেকের বেশি।
০৮:৪৮ এএম, ২২ জুন ২০২০ সোমবার
রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এ কথা বন্যা নিজেই জানিয়েছেন।
০৮:৪৬ এএম, ২২ জুন ২০২০ সোমবার
মুক্তিযুদ্ধ মন্ত্রীর করোনা জয়
করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ফলাফল নেগেটিভ এসেছে। রবিবার বিকালে তিনি অনেকটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।
০৮:৩৬ এএম, ২২ জুন ২০২০ সোমবার
চীনে মার্কিন কোম্পানির মুরগির মাংস নিষিদ্ধ
চীনের রাজধানী শহর বেইজিংয়ে কিছুদিন ধরেই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং কর্তৃপক্ষ।
০৮:২৯ এএম, ২২ জুন ২০২০ সোমবার
১০ জেলার ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণা
করোনাভাইরাসে অধিক সংক্রমিত দেশের ১০ জেলার ২৭ এলাকাকে ‘রেড জোনে’ হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
০৮:১৮ এএম, ২২ জুন ২০২০ সোমবার
আষাঢ়ে আমন ধানের যত্ন
মানুষ, প্রকৃতি সবই যখন গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠে তখন ধরণীকে শান্ত, শীতল করতে আমাদের মাঝে চলে আসে বর্ষা। নতুন পানির জোয়ারে খাল-বিল, নদী-নালা, পুকুর, ডোবা ধীরে ধীরে ভরে ওঠে। বাতাসে ভাসতে থাকে কদমফুলের মনোহরি সুঘ্রাণ, কদমফুলের সুঘ্রান শোভা মাতিয়ে মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির। শুধু কদম নয় সব গাছপালা ধুয়ে মুছে সবুজ হয়ে উঠে, এমন দিনে কী কী কাজ করা যায় কৃষকের মনে দোলা দেয়। বর্ষার তন্ময়তার পর্দা সরিয়ে সংক্ষিপ্ত আকারে জেনে নেই, এমন সময়ে কৃষকের কি কি করণীয়:
১২:২৩ এএম, ২২ জুন ২০২০ সোমবার
চীনে ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে করোনা ভ্যাকসিন
চীন করোনার ডোজ নির্ধারণ এবং এর কার্যকারিতা ও সুরক্ষার জন্য আরও মূল্যায়ন করার লক্ষ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু করেছে।
১২:০৮ এএম, ২২ জুন ২০২০ সোমবার
বাংলাদেশ চ্যালেঞ্জে তরুণদের অংশগ্রহণে ডিজিটাল ম্যাপিং সম্পন্ন
বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরুর দিকে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিং এর লক্ষ্যে পরিচালিত ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ নামক ক্যাম্পেইনে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে এক লাখ ১০ হাজার লোকেশন গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপে যুক্ত করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এবং গুগল-এর সমন্বয়ে বেসরকারি টেলিকম অপারেটর কোম্পানি গ্রামীণফোন এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইন আজ ২১ জুন ২০২০ তারিখ এক অনলাইনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
১২:০৬ এএম, ২২ জুন ২০২০ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল বাজেট পরবর্তী আলোচনা
সদ্য ঘোষিত ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গবেষণা প্রতিষ্ঠান "সেন্টার অন বাজেট এন্ড পলিসি" আগামীকাল ২২ জুন ২০২০ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় "বাজেট পরবর্তী আলোচনা অনুষ্ঠান ২০২০" আয়োজন করেছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জান। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
১১:৫৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
করোনায় সবচেয়ে অনিশ্চিত স্বাস্থ্যগত ঝুঁকি এবং অর্থনৈতিক হুমকি
গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশে উত্থিত কভিড -১৯ বিশ্বব্যাপী মহামারীর কারণে বিশ্ব মারাত্মক এবং তীব্র জনস্বাস্থ্য জরুরী ও অর্থনৈতিক হুমকির মুখোমুখি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসকে (কোভিড -১৯) বিশ্বব্যাপী মহামারী হিসাবে ঘোষণা করেছে। এই ঘোষণার সাথে সাথে বিশ্বজুড়ে আর্থিক বাজারগুলি হুড়োহুড়ি শুরু করে। এই মহামারীর কারনে বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে তাদের পূর্বাভাস কমিয়েছে।
১১:৫১ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’র ৭ সদস্য তিন দিনের রিমান্ডে
রাজধানীর দক্ষিণ খান থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৭ সদস্যকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
১১:৫০ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
আওয়ামী লীগের ৭১ বছর: তারুণ্যের প্রত্যাশা নিয়ে ওয়েবিনার আজ
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আওয়ামী লীগ একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে। ‘তারুণ্যের প্রত্যাশায় বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এই ওয়েবিনার প্রচারিত হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।
১১:৪০ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
দুই থেকে তিন মাস থাকে করোনার এন্টিবডি
করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে দেহে ২ থেকে ৩ মাস ঐ ভাইরাসটির এন্টিবডি থাকে। এমনটিই গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার মেডিসিন সাময়িকীতে এমন একটি গবেষণার কথা প্রকাশ পায়। এতে চীনের ওয়াঝু জেলায় উপসর্গসহ ও উপসর্গবিহীণ ৭৪ জন রোগীর এন্টিবডির তুলনা করা হয়। গবেষণায় দেখা গেছে, উপসর্গসহ করোনায় আক্রান্তদের থেকে উপসর্গহীন করোনায় আক্রান্তদের এন্টিবডি দুর্বল।
১১:২৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
সুশান্ত প্রসঙ্গে ভক্তদের সালমান খান যা বললেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুরো বলিউড থমকে যায়। নেমে আসে শোকের ছায়া। অনেকে সালমান-শাহরুখদের সমালোচনা শুরু করে। এমন সময় সালমান খান ভক্তদের উদ্যোশে কিছু কথা বলেন।
১১:১১ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
শার্শায় আরও ৩৪ জন করোনায় আক্রান্ত
যশোরের বেনাপোল ও শার্শা উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন।
১০:৫৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
লাদাখ সংঘর্ষ: ভারতের ১০০ চীনের ৩৫০ সেনা
চীন আর ভারতের সংঘর্ষ নিয়ে এখন চলছে চুল চেরা বিশ্লেষণ। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল? আগ্নেয়াস্ত্র না থাকা সত্ত্বেও ভারত-চীন সেনার মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হল? নানা জল্পনা, নানা মত থাকলেও সেনা বা সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
১০:৩৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
ইসলামী ব্যাংকের খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৭ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
১০:২৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
- মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২ হাজারের বেশি
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হচ্ছে ঢাকায়
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি
- ইরানের সঙ্গে সংলাপ, পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী























