ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

রাজশাহীতে করোনায় ৩ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। শনিবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

০৩:১১ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

কঙ্গনার ক্ষোভ

কঙ্গনার ক্ষোভ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরাবরই বিভিন্ন ইস্যুতে শোবিজ অঙ্গন গরম করে রাখেন এই অভিনেত্রী। কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তিনি বোমা ফাটিয়ে ছিলেন। এবার বলেছেন- সেই কথা যদি তিনি প্রমাণ দিতে না পারেন তবে ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে দিবেন।

০৩:০৯ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

করোনার আরটি-পিসিআর টেস্টে ৪০ শতাংশ ভুলের আশঙ্কা! (ভিডিও)

করোনার আরটি-পিসিআর টেস্টে ৪০ শতাংশ ভুলের আশঙ্কা! (ভিডিও)

আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষায় ফলাফল ১০ থেকে ৪০ শতাংশই ভুল হওয়ার আশঙ্কা থাকে। যে কারণে অনেকেই উপসর্গ থাকার পরও নেগেটিভ ফলাফল পান। এতে যেমন রোগীর ঝুঁকি এবং তেমনি সংক্রমণ বাড়ারও আশঙ্কা থাকে। এ অবস্থায় উপসর্গ থাকার পরও পরীক্ষার ফল নেগেটিভ আসলেও সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

০৩:০৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু (ভিডিও)

২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু (ভিডিও)

যতই দিন যাচ্ছে ততই ব্যাপকতা ছড়িয়ে দিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯। ভয়াল রূপ ধারণ করছে দিন দিন। বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃতের তালিকাও।

০২:৩৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

কাঁঠালের বিচির উপকারিতা, পরিষ্কার করুন সহজেই

কাঁঠালের বিচির উপকারিতা, পরিষ্কার করুন সহজেই

গরম পড়তেই ফলের বাজারে অন্যতম আকর্ষণ হয়ে থাকে কাঁঠাল। ইতিমধ্যেই কাঁঠালকে ঘরে তোলা শুরু করে দিয়েছেন অনেকেই। প্রোটিন, ভিটামিন ও পটাসিয়ামসমৃদ্ধ এই ফল গরমে শরীর সুস্থ রাখার পক্ষে একেবারে আদর্শ। তবে শুধু ফলেই নয়, গুণ রয়েছে ফলের বীজেও। কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনওদিন সেটিকে ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না। অনেকেই কাঁঠালের বিচি পরিষ্কারের ঝামেলার জন্য এর স্বাদ গ্রহণ করতে পারে না। এর গায়ে লেগে থাকা লাল চামড়া পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এবং কষ্টকরও। তাই কাঁঠালের বিচি অনেকেই খেতে চান না।

০২:৩৬ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সাহেদের পত্রিকার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

সাহেদের পত্রিকার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকা খুলে তথ্য অধিদপ্তর থেকে যে অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন, তা বাতিল করেছে সরকার।

০২:১৮ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

পদ্মায় পানি বেড়ে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত

পদ্মায় পানি বেড়ে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত

পদ্মায় রাজবাড়ীর অংশে পানি বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নঞ্চালের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

০২:১৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সাইবার অপরাধের শিকার ৬৮ ভাগই নারী (ভিডিও)

সাইবার অপরাধের শিকার ৬৮ ভাগই নারী (ভিডিও)

সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারীরা। তাই সাইবার অপরাধের শিকার নারীদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রতি দুই মিনিটে তিনটি করে সাইবার অপরাধ সংগঠিত হলেও মামলার সংখ্যা একেবারেই কম। ভুক্তভোগীদের ৬৮ ভাগই নারী। 

০২:১২ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত : সেতুমন্ত্রী

বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে ও বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। বৈশ্বিক এই সঙ্কটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত।

০১:৫০ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

প্রতারণার অভিযোগে অপুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

প্রতারণার অভিযোগে অপুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

চেক প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম বাদশাহ বুলবুল। আজ রবিবার রাজধানীর জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।

০১:২৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সাংবাদিকদের অনুপস্থিতিতে দুপুরে ফাহিমকে সমাহিত করা হবে

সাংবাদিকদের অনুপস্থিতিতে দুপুরে ফাহিমকে সমাহিত করা হবে

ফাহিম সালেহের নামাজে জানাজা নিউইয়র্ক স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত না থাকার অনুরোধ করা হয়েছে।  কঠোর বিধিনিষেধের মধ্যে নিউইয়র্ক শহরের উপকণ্ঠে পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কে এসেছেন। ফাহিমের পরিবার সূত্রে এসব জানা যায়। 

০১:১৪ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

দৌলতদিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

দৌলতদিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এদিকে শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে পলি পড়ে চ্যানেল বন্ধ হয়ে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তীব্র স্রোতে থাকায় ফেরি ঘাটগুলোতে ফেরি ভিড়তে সময় লাগছে আগের চাইতে দ্বিগুনেরও বেশি। 

০১:১২ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

হাসপাতালে কুয়েতের আমির, ‘আংশিক শাসক’ ক্রাউন প্রিন্স

হাসপাতালে কুয়েতের আমির, ‘আংশিক শাসক’ ক্রাউন প্রিন্স

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের বর্ষীয়ান আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। বর্তমান পরিস্থিতিতে ‘আংশিক শাসক’ হিসেবে দেশটির ক্ষমতার মসনদে বসেছেন ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

০১:১০ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ উপজেলার ২৫ সড়ক

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ উপজেলার ২৫ সড়ক

অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে সদর, ছাতক, ধর্মপাশা, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জসহ সাত উপজেলার ২৫টি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দু’বার বন্যার কারণে এসব এলাকার ৬০০ কিলোমিটার সড়ক ভেঙে পড়েছে। অর্ধশতাধিক সেতু ও কালর্ভাটের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার ২২টি সড়কের বিভিন্ন অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জেলা সদর ও অন্যান্য এলাকায় যাতায়াতকারী হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

১২:৫৩ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

বন্দি অবস্থায় করোনায় আলজেরিয়ার সাবেক মন্ত্রীর মৃত্যু

বন্দি অবস্থায় করোনায় আলজেরিয়ার সাবেক মন্ত্রীর মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আলজেরিয়ার সাবেক টেলিকম মন্ত্রী মুসা বেনহামাদি। এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। খবর এএফপি

১২:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযান, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযান, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে নিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এসময় তার ব্যক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে সেখান থেকে পাঁচ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।

১২:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সিরাজগঞ্জে সোয়া দুই লাখ মানুষ পানিবন্দি

সিরাজগঞ্জে সোয়া দুই লাখ মানুষ পানিবন্দি

সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা ৮ দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর দুইদিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। যমুনার পানি কিছুটা কমলেও এখনও তা বিপৎ সীমার অনেকে উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় নদ-নদীর অববাহিকার ৬টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ার বানভাসি পানিবন্দি ক্ষতিগ্রস্ত সোয়া দুই লক্ষ অসহায় মানুষদের দুর্ভোগ কমছে না। 

১২:৪২ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

দামেস্কে বোমা হামলায় নিহত ১

দামেস্কে বোমা হামলায় নিহত ১

জাতীয় সংসদ নির্বাচনের সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ১ জন নিহত ও আরও ১ জন আহত হয়েছেন। আজ রোববার দেশটিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় সংসদ নির্বাচন। খবর পার্স টুডে’র। 

১২:৩৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

করোনায় যে শহরে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ ঘোষণা চীনের

করোনায় যে শহরে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ ঘোষণা চীনের

করোনার উৎপত্তিস্থল চীনে আবার নতুন করে শুরু হয়েছে এর বিস্তার। প্রাণঘাতি ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে চীনের জিনজিয়াং অঞ্চলে। এই এলাকার রাজধানী উরুমকিতে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ হিসাবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসি

১২:২৬ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

লুথার কিং’র সঙ্গি কৃষ্ণাঙ্গ আন্দোলনের নেতা জন লুইস মারা গেছেন

লুথার কিং’র সঙ্গি কৃষ্ণাঙ্গ আন্দোলনের নেতা জন লুইস মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম আইকন এবং কংগ্রেসের সদস্য জন লুইস মারা গেছেন। গতকাল শুক্রবার মারা জানা তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জন লুইস জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা ছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন যে চতুর্থ ধাপের অগ্নাশয়ের ক্যানসারে ভুগছেন তিনি। ২০১০ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেন। খবর বিবিসি’র। 

১২:২৪ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

‘বাংলার গায়েন’র পথে হাঁটছে ‘সারেগামাপা’সহ একাধিক রিয়েলিটি শো 

‘বাংলার গায়েন’র পথে হাঁটছে ‘সারেগামাপা’সহ একাধিক রিয়েলিটি শো 

করোনাকালে সংকটে পড়েছেন সঙ্গীত অঙ্গনের মানুষেরা। বিশেষ করে যেসব শিল্পীরা কনসার্ট বা এলাকা ভিত্তিক ছোট ছোট অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন ভীষণ সংকটে তারা। এমন একটি সময়ে আরটিভি বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়ে আয়োজন করেছে লোকসঙ্গীতের প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’। করোনার কারণে এই আয়োজনটির প্রাথমিক বাছাই পর্ব চলছে অনলাইনে। তবে মূল পর্ব সরাসরি টেলিভিশনে অনুষ্ঠিত হবে। 

১২:১৪ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

করোনাকালে কষ্টে আছেন ফুটপাতের বই বিক্রেতারা (ভিডিও)

করোনাকালে কষ্টে আছেন ফুটপাতের বই বিক্রেতারা (ভিডিও)

হাবিবুর রহমান। বয়সের ভারে নুয়ে পড়েছেন এই বৃদ্ধ। ষোল বছর ধরে শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে ফুটপাথে বসে বই বিক্রি করেন তিনি। বই বিক্রি যতটা না তার কাছে ব্যবসা, তার চেয়ে বেশি নেশা। কিন্তু করোনা সংকটের পুরো সময়টাতে কষ্টে জীবন চালাতে হচ্ছে তার। তার মত পথেরধারের এই বই বিক্রেতাদের একই অবস্থা। দীর্ঘ সময়ে করোনাকালের এমন অভিজ্ঞতা কখনই দেখতে হয়নি তাদের। 

১২:০২ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের এ সংখ্যা এর আগের দিনের চেয়ে প্রায় ৩০০ কম। দেশটিতে মৃতের সংখ্যা ৭৮ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ২৬ হাজার ৫৪৯ জন। যা এর আগের দিনের চেয়ে ১৯ হাজার কম। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী। এর মধ্যে গত এক দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লাখের বেশি ভুক্তভোগী। আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

১১:৪৯ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

জামিন পাননি ফাহিমের খুনি হাসপিল

জামিন পাননি ফাহিমের খুনি হাসপিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিলকে জামিন দেননি আদালত। শনিবার বিচারক জোনাথন স্ভেটকি তাকে জামিন না দিয়ে হাজতে রাখার আদেশ দেন। সেইসঙ্গে হাসপিলকে আগামী ১৭ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

১১:৪৩ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি