ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জেলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

০৬:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

কুমিল্লায় নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৬৯৮ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে  ২৬ জন, হোমনায় ৮ জন, তিতাসে ১০ জন, দেবীদ্বারে ১ জন, দাউদকান্দিতে ৬ জন,  বরুড়ায় ৬ জন, লাকসামে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন, সদর দক্ষিনে ৭ জন, নাঙ্গলকোটে ১৪ জন ও মনোহরগঞ্জ ২ জন। এ পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ মোট মৃত্যুবরণ করেছে ১২৪ জন। 

০৫:৫৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

করোনায় অনেক অগ্রজকে হারিয়েছি

করোনায় অনেক অগ্রজকে হারিয়েছি

কয়েক ঘন্টা পর খুলছে জাতীয় প্রেসক্লাব। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। করোনা মহামারীর আকালের এই অবরুদ্ধ কালে চার মাস ক্লাব রয়েছে লকডাউনে! অবশেষে সীমিত আকারে খুলছে ১৬ জুলাই। আমরা যাব আমাদের প্রিয় প্রাঙ্গণে। সদস্যদের পদচারণায় মুখরিত হবে আবার আমাদের দ্বিতীয় গৃহ। ফিরে কি পাবো আগের সেই প্রেসক্লাব! একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধশেষে ক্লাবে ফিরে যেমন পাওয়া যায়নি রেখে যাওয়া পুরোনো দ্বিতীয় গৃহ!

০৫:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ঈদে সাড়া ফেলতে আসছে ‘নবাবগঞ্জের নবাব’!

ঈদে সাড়া ফেলতে আসছে ‘নবাবগঞ্জের নবাব’!

দুই বছর ৪ মাস আগে শখের বসে অস্ট্রেলিয়ার অস্ট্রাল প্রজাতির একটি গরুর লালন পালন শুরু করেন দন্ত চিকিৎসক মনির আহমেদ। গরুর মালিক এবারের ঈদে গরুটির দাম হাঁকাচ্ছেন ১৬ লাখ টাকা। দামের সঙ্গে নামের মিলটা খুঁজতে তাকে প্রশ্ন করা হলো- গরুটির নাম কি? প্রশ্ন করতেই মুঁচকি হাসি দিয়ে বীর দর্পে বললেন ‘নবাব’। কুচকুচে কালো রংয়ের ‘নবাব’কে দেখতে ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা ভিড় করছেন উপজেলার ছোট বক্সনগর এলাকাস্থ মনির আহমেদের বাড়িতে।

০৫:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পটুয়াখালীর বাউফলে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

পটুয়াখালীর বাউফলে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পটুয়াখালী শাখার অধীনে বাউফল উপশাখা ১৪ জুলাই ২০২০ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাসপাতাল রোডে উদ্বোধন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 

০৫:২০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

এশিয়ামানি’র ‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন

এশিয়ামানি’র ‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন

প্রাইম ব্যাংক লিমিটেড অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় বাংলাদেশী ব্যাংকের জন্য এক মর্যাদাপূর্ণ সম্মান। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই শ্রেণীতে পুরস্কার পাওয়া প্রাইম ব্যাংকের জন্য অনেক গর্ব ও সম্মানের। 

০৫:১৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

রাজবাড়ীতে পানিবন্দী ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ 

রাজবাড়ীতে পানিবন্দী ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ 

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে নিম্নাঞ্চলের ১২টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার। 

০৫:১৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকের মৃত্যু

পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (২৪) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চর-ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

০৫:১৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

‘হলুদ’ রঙের ব্যাঙে ভরা জলাশয়! (ভিডিও)

‘হলুদ’ রঙের ব্যাঙে ভরা জলাশয়! (ভিডিও)

বর্ষায় চতুর্দিকে পানি থৈ থৈ অবস্থা। চাষের জমিও বর্ষার পানিতে ভরে উঠেছে। আর ওই পানিতে লাফালাফি করে বেড়াচ্ছে অনেকগুলো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ! দেখতে ব্যাঙগুলোকে অপূর্ব লাগছে। হলুদের আভা ছড়িয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে এই ব্যাঙ। কোনটি আবার পানির ভেতর ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে যেন আনন্দে আত্মহারা।

০৫:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

দৌলতদিয়ায় তীব্র স্রোত ও ঘাট সংকট, যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়ায় তীব্র স্রোত ও ঘাট সংকট, যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে। যে কারণে এ ঘাটগুলোতে ফেরি ভিড়তে আগের চাইতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ঘাটে ফেরি ভিড়তে সময় লাগত ৩০ মিনিট, বর্তমানে তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে সময় লাগছে ১ ঘণ্টারও বেশি। 

০৫:০৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আল মামুন। মঙ্গলবার (১৪ জুন) তিনি বাগেরহাট পিবিআই কার্যালয়ে যোগদান করেন। এর মাধ্যমে এই প্রথম পিবিআই বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কোন কর্মকর্তার পদায়ন করা হলো।

০৫:০৩ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সাহেদ জঘন্য অপরাধ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাহেদ জঘন্য অপরাধ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাহেদের সঙ্গে অনেকেরই যোগাযোগ ছিল বলে সে এত বড় চেইন সামলে চলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তার কারণে ইতালিতে আজকে করোনার জন্য বাংলাদেশিদের দোষারোপ করা হচ্ছে। সব মিলিয়ে সাহেদ জঘন্য অপরাধ করেছে। তার বিচার তো হবেই।’ করোনা ভাইরাসের টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ জঘন্য অন্যায় করেছে বলেও মন্তব্য করেন তিনি।

০৪:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

৬শ’ পরিবারে লাফার্জহোলসিমের খাদ্য সামগ্রী বিতরণ

৬শ’ পরিবারে লাফার্জহোলসিমের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় নারায়নগঞ্জের সোনারগাঁও এবং বাগেরহাটের মোংলার সাধারণ জনগণের মাঝে সম্প্রতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। 

০৪:৫৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পা থেকেও হতে পারে করোনা সংক্রমণ

পা থেকেও হতে পারে করোনা সংক্রমণ

মুখে মাস্ক লাগিয়ে, চোখে চমশা পড়ে, হাতেও লাগিয়েছেন গ্লাভস। ছোট সাইজের একটা সেনিটাইজার পকেটেই রেখে দিয়েছেন, কিন্তু পা থেকেও তো হতে পারে সংক্রমণ, পায়ের ক্ষেত্রে ও বিশেষ নিয়ম মেনে চলতে হবে, হাতের ক্ষেত্রে বার বার সাবান দিয়ে ধোওয়া কিংবা স্যানিটাইজ করার মতো বিষয়গুলি থাকলেও অনেক ক্ষেত্রেই পায়ের যত্নে অবহেলা করা হয়।

০৪:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ট্রেন চলাচল বন্ধে শিগগিরই সিদ্ধান্ত: রেল মন্ত্রণালয়

ট্রেন চলাচল বন্ধে শিগগিরই সিদ্ধান্ত: রেল মন্ত্রণালয়

করোনা পরিস্থিতির মধ্যে এবারের পবিত্র ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে সরকা‌রের সিদ্ধান্ত অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় ও রেলও‌য়ে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আজ বুধবার রেল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

০৪:৪০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

রেনেসাঁ’র দেশে

রেনেসাঁ’র দেশে

বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম পশ্চিম ইউরোপের দেশ ইতালি। ইতালির উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, মেডিটারিয়ান সমুদ্র সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলী ও সারদিনিয়া এবং আরো অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত।

০৪:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

দোহারে বাড়িতে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দোহারে বাড়িতে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাকার দোহারে তপন কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় নিহত ব্যবসায়ীর বড় ভাই কৃষ্ণ কর্মকারের স্ত্রীকেও তুলে নিয়ে যায় তারা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী।

০৪:৩৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সাহেদকে আজ ডিএমপিতে হস্তান্তর করবে র‌্যাব

সাহেদকে আজ ডিএমপিতে হস্তান্তর করবে র‌্যাব

করোনার ভুয়া রিপোর্ট ও চিকিৎসায় প্রতারণার সঙ্গে জড়িত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আজই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করবে র‌্যাব।

০৪:২৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিমের বড় হওয়ার গল্প

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিমের বড় হওয়ার গল্প

ফাহিম সালেহ। দেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই প্রযুক্তি ভিত্তিক গবেষণায় বেশ পটু ছিলেন। ফলে মাত্র ১৬ বছর বয়সেই তৈরি করেছিলেন Teenhangout.com (টিনহ্যাংআউটডটকম) নামের একটি ওয়েবসাইট। যেখানে ডাউনলোড করা যেত যে কোন ধরনের ছবি। যা গুগল অ্যাডের মাধ্যমে প্রচারও পায়। 

০৪:২০ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

করোনায় ধূমপান ছেড়েছেন বিশ্বের ১০ লাখ মানুষ

করোনায় ধূমপান ছেড়েছেন বিশ্বের ১০ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৫ লাখ ৮০ হাজার ৩৪৯ জন। কোভিড-১৯ মূলত ফুসফুসে সংক্রমণ সৃষ্টিকারি একটি রোগ। তাই বিজ্ঞানিরা ধূমপায়ীদের ক্ষেত্রে করোনার বেশি ঝুঁকির কথা বলে আসছেন। এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। 

০৩:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত এন্ড্রু কিশোর

বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত এন্ড্রু কিশোর

বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। আজ বুধবার সকাল ১১টার পর রাজশাহী সিটি চার্চের আয়োজনে এন্ড্রু কিশোরের মরদেহ আনা হয় স্থানীয় কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টান কবরস্থানে। সেখানে সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

০৩:২৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ঈদে ৯ দিন বন্ধ থাকছে গণপরিবহন

ঈদে ৯ দিন বন্ধ থাকছে গণপরিবহন

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে শুরু করে ঈদের পরের তিন দিনসহ মোট নয় দিন বাস-লঞ্চসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

০৩:১১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

করোনাকালে বেড়েছে বাল্যবিবাহ

করোনাকালে বেড়েছে বাল্যবিবাহ

নানা সূচকে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। মাতৃমৃত্যুর হার কমে আসাও এই অর্জনের অন্যতম। দিনে দিনে বাল্যবিবাহ কমে আসায় কমছিলো মাতৃমৃত্যুর হার। কিন্তু করোনা মহামারির মধ্যে বেড়েছে বাল্য বিবাহ। দেশে আগের তুলনায় এই সময়ে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ।

০৩:০৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি