ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

প্রতীক্ষা!

প্রতীক্ষা!

সাংবাদিকতা আমার পেশা আর ছড়া কবিতা কিংবা লেখালেখি আমার নেশা। এ নেশা আমায় ঘুমাতে দেয় না। কিন্তু স্বস্তি দেয় কিছু একটা লিখতে পারলে সমাজের অসংগতি নিয়ে ৷ যা সামান্য হলেও অন্যের উপকারে আসে। নেশার ঘোর তখনই কাটে যখন ভাল কিছু লিখতে পারি।

০৯:২২ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ফের রিমান্ডে সাবরিনার স্বামী আরিফ

ফের রিমান্ডে সাবরিনার স্বামী আরিফ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর স্বামী আরিফ চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

০৯:১৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

চার লক্ষাধিক টাকা আত্মসাৎ ও ফাইল গায়েব, অভিযুক্ত ৯ শিক্ষক

চার লক্ষাধিক টাকা আত্মসাৎ ও ফাইল গায়েব, অভিযুক্ত ৯ শিক্ষক

এবার ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষকের একটি চক্রের বিরুদ্ধে শ্রান্তি ও বিনোদন ভাতার নামে সরকারের ৪ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে চক্রটি প্রথমিক শিক্ষা অফিস ও হিসাব রক্ষণ অফিস থেকে অনিয়ম সংক্রান্ত ফাইলপত্র গায়েব করে ফেলেছে বলেও অভিযোগ সূত্রে জানা গেছে। 

০৯:১২ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ভেজাল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গেছে সারাদেশ

ভেজাল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গেছে সারাদেশ

মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে সুদৃশ্য বোতলের ভেজাল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গেছে সারাদেশ। রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে ক্ষতিকর মিথানল বা কাঠে ব্যবহার করা স্পিরিট দিয়ে তৈরি হচ্ছে নকল এসব হ্যান্ড স্যানিটাইজার। উপকার তো দূরে থাক বরং মাত্রাতিরিক্ত ব্যবহারে চর্মরোগ এমনকি চামড়ার ক্যান্সারও হতে পারে। এই যখন অবস্থা, তখন ফুটপাত থেকে হ্যান্ড স্যানিটাইজার না কেনার আহবান ওষুধ প্রশাসনের।

০৮:৫৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাচ  বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। 

০৮:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের ডিবিতে সাহেদ

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের ডিবিতে সাহেদ

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে নিয়ে র‍্যাব সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন। তাঁকে ফের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

০৮:৪৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সিরাজগঞ্জে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ 

সিরাজগঞ্জে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ 

সিরাজগঞ্জে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা বই বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বুধবার দুপুরে পৌরসভার হলরুমে ভাতা বই  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

০৮:২৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যার রোমহর্ষক বর্ননা

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যার রোমহর্ষক বর্ননা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে আম ব্যাবসায়ী আশরাফ আলী (৫৪) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বুধবার (১৫ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিবরণ জানায় জেলা পুলিশ। 

০৮:২৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

বিমানবন্দরে তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো পরীক্ষারই ব্যবস্থা নেই

বিমানবন্দরে তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো পরীক্ষারই ব্যবস্থা নেই

বিমানবন্দরে তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো পরীক্ষারই ব্যবস্থা নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানালেন, বিদেশ ফেরত যাত্রীদের করোনা টেস্টের সনদ দেখা হলেও বহির্গামিদের ক্ষেত্রে সে নিয়ম নেই। তবে শিগগিরই সরকারি নির্দেশমতো করোনা সার্টিফিকেট দেখা হবে বলে জানান তিনি।

০৮:১৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ 

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন রানার বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সুমন রানাসহ কয়েকজনের বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা করেছেন। 

০৮:০৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

করোনা উপসর্গ নিয়েই সন্তান জন্ম দিলেন হাসিনা আক্তার

করোনা উপসর্গ নিয়েই সন্তান জন্ম দিলেন হাসিনা আক্তার

করোনার উপসর্গ থাকায় বেসরকারি ক্লিনিক ফিরিয়ে দিলেও এক অন্তঃসত্ত্বার চিকিৎসা হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। পরে হাসপাতালের গাইনি বিভাগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি জন্ম দেন এক ফুটফুটে ছেলে সন্তান। 

০৮:০৩ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ফের গভর্নর হলেন ফজলে কবির

ফের গভর্নর হলেন ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আরও দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন ফজলে কবির।  ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন। বুধবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

০৭:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

০৭:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউপির চর কচুয়া গ্রামে খালের পানিতে ডুবে আমানউল্লাহ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে শিশুটির বাবার নাম আবু বকর জোমাদ্দার।

০৭:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৭ জনের মৃত্যু হলো।

০৭:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সাহেদকে নিয়ে অভিযানে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার

সাহেদকে নিয়ে অভিযানে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার

সাহেদকে নিয়ে উত্তরায় একটি ভবনে অভিযান চালিয়েছে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব।

০৭:৩১ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার আর নেই

ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার আর নেই

করোনার কাছে হেরে গেলেন প্রবীণ চিকিৎসক ও ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার। আজ বুধবার বিকেল পৌনে চারটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

০৭:২৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩ 

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩ 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে আম ব্যাবসায়ী আশরাফ আলী (৫৪) হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যলয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।  

০৭:১৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

করোনাকালেও ব্যস্ত অর্নিতা
ক্যাম্পাসের মুখ

করোনাকালেও ব্যস্ত অর্নিতা

অর্নিতা দাস। পড়াশুনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে তৃতীয় বর্ষে। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই অর্নিতা। নিয়ম মেনে বাড়িতে পড়ালেখা, সঙ্গীত চর্চার পাশাপাশি চলছে সামাজিক কাজও। অনিতার মুখেই শুনে নিই তার কাজকর্মের খবর। 

০৭:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

পছন্দের স্থানে চিরঘুমে এন্ড্রু কিশোর

পছন্দের স্থানে চিরঘুমে এন্ড্রু কিশোর

রাজশাহীতে নিজের পছন্দের স্থানে চিরঘুমে শায়িত হয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। আজ বুধবার দুপুরে রাজশাহী সার্কিট হাউস এলাকায় খ্রীষ্টান কবরস্থানে অনন্তকালের জন্য তাকে সমাহিত করা হয়। শিল্পীর এই মহাপ্রয়াণের অনুষ্ঠানে হাজির হয়ে চোখের পানি ঝরান হাজারও ভক্ত-অনুরাগী।

০৭:০৭ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

২০ বছরে পদার্পণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

২০ বছরে পদার্পণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

কৃষির সম্প্রসারণ, কৃষির উন্নয়ন কৃষিকে আধুনিকায়নের উদ্দেশ্যকে সামনে রেখে 'কৃষি কলেজ' হিসেবে খ্যাতি লাভ করা সেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টি (শেকৃবি) ১৯ বছর পেরিয়ে ২০তম বর্ষে পদার্পণ করেছে আজ। বৈশ্বিক মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থাকবে শিক্ষার্থীদের পদচারণাশূন্য। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনও করোনা পরিস্থিতি মাথায় রেখেই স্বল্প পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন। 

০৬:৫৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

নববধূর সঙ্গে দুর্দান্ত মোসাদ্দেক

নববধূর সঙ্গে দুর্দান্ত মোসাদ্দেক

প্রথমবারেরটি স্থায়ী ও সুখকর না হওয়ায় জীবনের দ্বিতীয় ইনিংসটি আরেকবার নতুন করে শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসাইন সৈকত। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। বিয়ের তিনদিন পর আজ (১৫ জুলাই) সকালে নববধূর একটি ছবিও প্রকাশ করেন সৈকত। 

০৬:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

যাত্রী পরিবহনে বিমান ও নভোএয়ারের চুক্তি 

যাত্রী পরিবহনে বিমান ও নভোএয়ারের চুক্তি 

যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ারের মধ্যে স্পেশাল রি-প্রটেকশন চুক্তি সই হয়েছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

০৬:৪৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ঈদে গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্যবাহী যানবাহন: নৌ-প্রতিমন্ত্রী

ঈদে গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্যবাহী যানবাহন: নৌ-প্রতিমন্ত্রী

করোনা মহামারীর মধ্যে আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে থেকে এবং ঈদের ৩ দিন পর পর্যন্ত মোট ৯ দিন পরিবহন বন্ধ থাকবে। তবে তা গণপরিবহন নয়, বন্ধ থাকবে যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রথমে গণপরিবহন বন্ধের কথা জানালেও পরে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন। ঈদুল আজহার আগে গণপরিবহন বন্ধের নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, ‘গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন।’

০৬:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি