ঢাকা, বুধবার   ০৮ জুলাই ২০২৬

যমুনায় পানি কমলেও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ

যমুনায় পানি কমলেও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ

সিরাজগঞ্জে গত তিনদিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও তা এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

১০:১৬ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে 

বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে 

করোনার ভয়াবহতা রুখতে এখনও আলোর মুখ দেখেনি বিশ্ব। ফলে, প্রতিদিনই দেড় লাখের বেশি মানুষ নতুন করে করোনার শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা ১ কোটি সাড়ে ১৫ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটির হানায় প্রাণ হারিয়েছেন ৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। যদিও সোয়া ৬৫ লাখের অধিক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

১০:০০ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

সুয়েজ খালের প্রয়োজনীয়তা নষ্ট করবে চবাহার বন্দর: দাবি ইরানের

সুয়েজ খালের প্রয়োজনীয়তা নষ্ট করবে চবাহার বন্দর: দাবি ইরানের

ইরানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর শীঘ্রই ইউরোপের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক রুট হিসেবে সুয়েজ খালের প্রয়োজনীয়তা ম্লান করে দেবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর চবাহারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুররহিম কুর্দি  গতকাল রোববার এমন মন্তব্য করেন। খবর পার্স টুডে’র।

০৯:৪২ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

শিরোপার আরও কাছে রিয়াল

শিরোপার আরও কাছে রিয়াল

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে কিছু সময়ের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৭ পয়েন্টে এগিয়ে ছিল জিদানের দলটি। তবে একই রাতের পরের খেলায় বার্সা জয় তুলে নেয়ায় ব্যবধান আগের মতো ৪ পয়েন্টই থাকলো। কিন্তু অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে রিযালকে। খেলার শেষ মুহূর্তে দলকে উদ্ধার করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

০৯:১১ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এবার বাল্টিমোর থেকে নামানো হলো ক্রিস্টোফার কলম্বাস স্ট্যাচু

এবার বাল্টিমোর থেকে নামানো হলো ক্রিস্টোফার কলম্বাস স্ট্যাচু

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং বস্টনে গত জুনের শুরুতে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তির মাথা ভাঙ্গার ফেলার পর দেশটির ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোরের কলম্বাসের মূর্তি নামিয়ে ফেলেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার বিক্ষোভকারীরা কলম্বাসের স্ট্যাচু নামিয়ে এনে তা ইনার হারবারে নিক্ষেপ করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।  

০৯:০৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

যুক্তরাষ্ট্রে করোনার ভুক্তভোগী ৩০ লাখ হতে চলেছে 

যুক্তরাষ্ট্রে করোনার ভুক্তভোগী ৩০ লাখ হতে চলেছে 

সংক্রমণের ছয় মাস পেরিয়ে গেলেও হাতে পৌঁছেনি কার্যকরি প্রতিষেধক। আর এতে করেই করোনার সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে লাশের স্তুপ। তবে, গত একদিনে আবারও কমেছে কিছুটা প্রাণহানি। তারপরও সেখানে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৩২ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩০ লাখ হতে চলেছে। এর মধ্যে ১৩ লাখের মতো সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন।

০৯:০৬ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

আজ জর্জ ডব্লিউ. বুশের জন্মদিন

আজ জর্জ ডব্লিউ. বুশের জন্মদিন

জর্জ ওয়াকার বুশ। ইংরেজি : George W. Bush। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি। আজ তার জন্মদিন। ১৯৪৬ সালের ৬ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ ও ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত টেক্সাস অঙ্গরাজ্যের ৪৬তম প্রশাসক বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

০৯:০৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

আজ রাবির জন্মদিন

আজ রাবির জন্মদিন

প্রাচ্যের ক্যামব্রিজখ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৬৮ বছরে পদার্পণ করেছে আজ। প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সংগ্রামসহ অসংখ্য আন্দোলনে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির। 

০৮:৫৬ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত

সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত

সক্রীয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার সকালে জারি করা এক সতর্ক বার্তায় এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

০৮:৪৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে বার্সেলোনা। পর পর দুটি ম্যাচে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে দলটি। কিন্তু গত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে পেয়েছে মেসিরা। তবে গোলশূন্য থাকতে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে আছে বার্সা। 

০৮:৪২ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

খিলক্ষেতে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

খিলক্ষেতে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খিলক্ষেত থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

০৮:৩৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এবার মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি

এবার মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

০৮:২৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

ব্রাজিলে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু ৬৫ হাজার ছুঁই ছুঁই

ব্রাজিলে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু ৬৫ হাজার ছুঁই ছুঁই

বৈশ্বিক মহামারি করোনায় মৃত্যুপুরী ব্রাজিলে গত দিনের ন্যায় আবারও কিছুটা কমেছে সংক্রমণ ও প্রাণহানি। তারপরও সে সংখ্যা নেহায়েত কম না হওয়ায় ভুক্তভোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। বেড়েছে স্বজন হারাদের মিছিলও। যার পরিমাণ ৬৫ হাজার ছুঁই ছুঁই। যদিও আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

০৮:২৪ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

প্রাথমিকে আসছে বড় শিক্ষক নিয়োগ

প্রাথমিকে আসছে বড় শিক্ষক নিয়োগ

প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ আসছে। ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

০৮:০৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

আইসিটি বিভাগের এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৮.২৯ ভাগ

আইসিটি বিভাগের এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৮.২৯ ভাগ

বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) লক্ষ্যমাত্রা ৮৮.২৯ ভাগ অর্জিত হয়েছে।

১২:২২ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বুলবুলবেদনাকাব্য

বুলবুলবেদনাকাব্য

বুলবুল, একত্রিশে মে পাঁচটা সাত মিনিটে তোর ফোন এলো

কী সুন্দর মুগ্ধতা মেখে বললি, মেজো ভাই, কেমন আছেন?

কাব্যর রেজাল্ট নিয়ে তোর আলোভরা মুখটা-কণ্ঠে

ছবি হয়ে ভেসে উঠেছিল-আমি দেখতে পাচ্ছিলাম;

১২:১৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

কুমিল্লায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৯১১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ২৩ জন, নাঙ্গলকোটে ৫ জন, লাকসামে ৭ জন, দাউদকান্দিতে ১ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ১ ও আদর্শ সদরে ২ জন।  এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৩ জন।

১২:১৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

চুয়াডাঙ্গায় আরও ১৭ জন আক্রান্ত 

চুয়াডাঙ্গায় আরও ১৭ জন আক্রান্ত 

চুয়াডাঙ্গায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৬ জনে। ইতিমধ্যে নতুন ৫ সহ সুস্থ হয়েছেন ১৪৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। রোববার রাত সাড়ে ৮টায়  সিভিল সার্জন  কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

১২:০৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বিমানের দুবাই-আবুধাবি রুটের ফ্লাইট স্থগিত

বিমানের দুবাই-আবুধাবি রুটের ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দিন আগে মধ্যপ্রাচ্যের এই গন্তব্য দুটিতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

১২:০৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

গাজীপুরে বিলের পানিতে ডুবে ৩ তরুণের মৃত্যু

গাজীপুরে বিলের পানিতে ডুবে ৩ তরুণের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গভীর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীসহ তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে। এই ৩ তরুণের মৃত্যুতে এলাকায়  শোকের মাতম চলছে। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসি।

১১:৫৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ফেনীর সাংবাদিক নুরুল করিম

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ফেনীর সাংবাদিক নুরুল করিম

ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক নূরুল করিম মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। 

১১:৪১ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

ফেস মাস্ক নিয়ে উত্তাল আমেরিকায় সামাজিক মাধ্যম

ফেস মাস্ক নিয়ে উত্তাল আমেরিকায় সামাজিক মাধ্যম

আমেরিকার অনেক রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ যখন দ্রুত ঊর্ধ্বমুখী, তখন মাস্ক পরা নিয়ে সামাজিক মাধ্যম ছেয়ে গেছে বিভ্রান্তিমূলক নানা পোস্ট ও ভিডিওতে। মাস্ক পরার বিরুদ্ধে আমেরিকার অনেক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এমনকি মাস্ক না পরার জন্য ভুয়া ছাড়পত্রও বাজারে বিক্রি শুরু হয়ে গেছে।

১১:৩৯ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

নলছিটিতে ৪ কোটি টাকার চাল নিয়ে বিপাকে চালকল মালিক

নলছিটিতে ৪ কোটি টাকার চাল নিয়ে বিপাকে চালকল মালিক

ঝালকাঠির নলছিটিতে সরকারের বোরো সংগ্রহ কার্যক্রমের চাল মিল মালিক ভর্তুকি দিয়ে দিতে চাইলেও না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খাদ্যগুদাম কর্মকর্তার (ওসিএলএসডি) বিরুদ্ধে। মোটা অঙ্কের ঘুষ না দেওয়ার কারণে মানসম্মত চালও গুদামে ঢুকতে দিচ্ছেন না ওই কর্মকর্তা। এতে চার কোটি টাকার চাল প্রস্তুত করে বিপাকে পড়েছেন সুগন্ধা অটো রাইস অ্যান্ড এ্যাগ্রো ফুড প্রসেসিং কর্তৃপক্ষ। এ ঘটনায় অটোরাইস মিলের পক্ষ থেকে খাদ্য বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান খান। 

১১:৩৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি