নলছিটিতে ৪ কোটি টাকার চাল নিয়ে বিপাকে চালকল মালিক
ঝালকাঠির নলছিটিতে সরকারের বোরো সংগ্রহ কার্যক্রমের চাল মিল মালিক ভর্তুকি দিয়ে দিতে চাইলেও না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খাদ্যগুদাম কর্মকর্তার (ওসিএলএসডি) বিরুদ্ধে। মোটা অঙ্কের ঘুষ না দেওয়ার কারণে মানসম্মত চালও গুদামে ঢুকতে দিচ্ছেন না ওই কর্মকর্তা। এতে চার কোটি টাকার চাল প্রস্তুত করে বিপাকে পড়েছেন সুগন্ধা অটো রাইস অ্যান্ড এ্যাগ্রো ফুড প্রসেসিং কর্তৃপক্ষ। এ ঘটনায় অটোরাইস মিলের পক্ষ থেকে খাদ্য বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান খান।
১১:৩৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ধামইরহাটে মাছ ধরার ফাঁদ কেনা-বেচার ধুম
বর্ষাকাল মানেই খাল বিলে থৈ থৈ পানি। টানা ভারি বৃষ্টিপাতে নদী নালা সহ খাল বিল গুলো ফিরে পায় নতুন এক টইটুম্বুর যৌবন। ঠিক তেমনি নওগাঁর ধামইরহাটে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে বাড়ছে পানির গতি সাথে নিম্নাঞ্চল এলাকার তিন ফসলি জমি গুলো পানিতে তলিয়ে থাকায় বাছড়ে মাছ শিকারীদের আনাগোনা।
১১:২৯ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
‘জীবিকা নির্বাহে অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখতে হবে’
সারা দেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১১:১৩ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
বয়স্ক ও অসুস্থদের পশুর হাটে না যাওয়ার আহ্বান
করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বয়স্ক, শিশু ও অসুস্থদের পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
১১:০৭ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫২
নাটোরে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫২ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।
১১:০৫ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে
রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত কয়েকদিন ধরেই পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৩ সেঃমিঃ কমেছে। পানি কমলেও বিপদ সীমার ৪৩ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
১০:৫৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
সমস্যায় ভারতীয় অধিনায়ক
স্বার্থের সঙ্ঘাতের জন্য বিসিসিআই-এর স্ক্যানার-এ এবার ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলির মতো বিরাট কোহলির বিরুদ্ধে এবার একই অভিযোগ।
১০:৫৩ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
বেনাপোলে গরীবের ডাক্তারের জীবন কেড়ে নিল করোনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের বেনাপোলের গরীবের ডাক্তার নামে পরিচিত ডা: আমজাদ হোসেন (৬০) মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার ভোররাতে তার মরদেহ বেনাপোল নিয়ে আসা হয়। সকালে তার প্রতিষ্ঠিত রজনী ক্লিনিকের সামনে তার নামাজে জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ পরিচিতিরা উপস্থিত ছিলেন।
১০:৫৩ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
সন্দ্বীপের প্রবীণ আ.লীগ নেতা ডা.জামশেদুর রহমান আর নেই
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রবীণ রাজনৈতিক আলহাজ ডা. জামশেদুর রহমান (১০৫) আর নেই। রোববার বিকেলে চট্টগ্রামের হালিশহরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লহি রাজেউন)।
১০:৩৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
পাট কল শ্রমিকদের জন্য ৫৮ কোটি বরাদ্দ
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীন পাটকলগুলোর শ্রমিকদের চলতি বছরের জুন মাসের চার সপ্তাহের বকেয়া মজুরী পরিশোধে সরকার ৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
১০:৩৪ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
৩ সচিব পদে রদবদল
জনপ্রশাসনে তিনজন সচিব রদবদল ও একজন নতুন সচিব নিয়োগ করা হয়েছে। রোববার রাতে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০:৩৪ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি
ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামী অস্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পেয়ে কিশোরীর মাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় বাদী রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
১০:০৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
কোয়ারেন্টাইন শেষেই কারাগারে বিদেশ ফেরত ২১৯ বাংলাদেশি
দেশে ফিরে কোয়ারেন্টাইন থাকাবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করায় কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসি ২১৯ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে।
১০:০০ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ঈদে সরকারি চাকরিজীবীদের বেশি বোনাসের সম্ভাবনা!
আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা বেশি বোনাস পেতে পারেন। তবে সেটি নির্ভর করবে ঈদ কবে অনুষ্ঠিত হবে তার ওপর। আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদ হতে পারে। যদি ১ আগস্ট ঈদ হয় তাহলে বাড়তি বোনাস পাবেন তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অর্থ মন্ত্রণালয়ে রোববার (৫ জুলাই) চিঠি দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
০৯:৫৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ক্রিকেট বল থেকে কি করোনা ছড়ায়? এল নতুন তথ্য
ইংল্যান্ডে ফুটবল লিগ শুরুর অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মাঠে ক্রিকেট ফেরানোর ব্যাপারে কোনও কথা বলছে না। এরকমই অভিযোগ উঠেছিল। অথচ সাহেবদের প্রিয় খেলা ক্রিকেট। তা হলে এরকম দ্বিচারিতা কেন দেখাচ্ছিল ব্রিটেনের সরকার! এই নিয়ে প্রশ্ন উঠছিল।
০৯:৪১ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকার নবাবগঞ্জের তিনটি ইটভাটার ২০০ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে গঠিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের চানলাই এলাকায় অবস্থিত ইটভাটা থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
০৯:৩৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
বর্ষায় চুলের যত্ন নেবেন যে উপায়ে
বর্ষার সময়ে উপকার ও অপকার দুটোই পাওয়া যায়। বর্ষার সময় প্রকৃতি যেন প্রেমিক হয়ে উঠে। চারদিকে রিমঝিম বৃষ্টি, যা মনকে ছুঁয়ে যায়। ভ্যাপসা গরমের পর বর্ষায় হাফ ছেড়ে বাঁচে মানুষ৷ স্বস্তিদায়ক বর্ষা আসাতে স্বভাবতই খুশি মনে থাকে সবাই৷ কিন্তু চুলের হাল একদমই ভালো থাকে না৷ এ সময়ই সবচেয়ে বেশি চুল ওঠে ও চুলে বিভিন্নরকম সমস্যা দেখা দেয়। যেমন- চুল পড়া, খুসকি, স্ক্যাল্পে ঘামাচি ইত্যাদি৷ তাই এ সব সমস্যা থেকে বাঁচার উপায় জানা দরকার।
০৯:১৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
করোনা: জুলাই মাস হতে পারে গুরুত্বপূর্ণ
করোনা ভাইরাসের বিস্তার যেভাবে ঘটছে তাতে জুলাই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ এই জুলাই মাসের শেষেই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে।
০৯:০২ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
দোহারে কিশোরী ধর্ষণ মামলায় গৃহবধূ গ্রেফতার
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে এক শিশুকে ধর্ষণে সহযোগিতা করায় সোমা আক্তার (২১) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দোহার থানায় মামলা হলে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করে।
০৯:০০ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
কর্মসংস্থানের উদ্যোগ ও কর্মরতদের দক্ষতা বৃদ্ধি দরকার
বৈশ্বিক করোনা মহামারীর কারণে দেশে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে টালমাটাল অবস্থা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে সব দেশেই বেকার সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম না হলেও সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিলেও করোনা মহামারী এটির বাস্তবায়নকে অনেকটা জটিল করে তুলেছে। ‘জীবন ও জীবিকা’ দুয়ের মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস সরকারপ্রধান গ্রহণ করেছেন। যারা বাস্তবায়ন করবেন তাদের অবশ্যই আন্তরিক হতে হবে। এবারের বাজেট আলোচনায় গ্রামীণ এলাকায় উদ্যোক্তা তৈরির বিষয়টির ওপর বেশ গুরুত্ব দেয়া হয়েছে।
০৮:৪৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
আমদানিকৃত প্রথম স্বর্ণ চালানের আনুষ্ঠানিক বিক্রি উদ্বোধন
দেশীয় স্বর্ণ শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্বর্ণ নীতিমালা ২০১৮ এর বিধান অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে গত ৩০ জুন দেশের ইতিহাসে প্রথম বারের মতে স্বর্ণবার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। এই আমদানিকৃত স্বর্ণের আনুষ্ঠানিক বিক্রি উদ্বোধন করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
০৮:৪০ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ভাটিয়ারীতে ৩০ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে এবার জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ৩০ শয্যার আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
০৮:৩৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
৯৯ স্থাপনায় এডিসের লার্ভা, প্রায় ৩ লাখ টাকা জরিমানা
নগরীর ৯৯টি স্থাপনায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্টদের প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।
০৮:৩৫ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
সুশান্তের সম্মানে ইমরানের গান
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে অকালে হারিয়ে কাঁদছেন তার ভক্ত অনুরাগীরা। মৃত্যুর শোক যেন কাটছেই না। গত ১৪ জুন তার বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আত্মহত্যার ঘটনায় বিশ্বেজুড়ে নানা আলোচনা চলছে। তাঁর স্বরণে নানা জনে নিয়েছেন নানান উদ্যোগ।
০৮:১৫ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
- জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের শিশুরা
- পুশইনের এক বছর পর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারতের কাছে হস্তান্তর
- উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
- রূপালী ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম, ৫ কর্মকর্তাকে দুদকে তলব
- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ























