নাসিমকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকা এই নেতা এখনও আইসিইউতে আছেন।
০১:৩১ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
দেশের ইতিহাসে ভিন্ন প্রেক্ষাপটে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট
আজ আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা মহামারীর কারণে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়াতে সরকারের ওপর বড় ধরনের চাপ রয়েছে। সেই সঙ্গে করোনার কারণে ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতেও কয়েক মাস সময়ের প্রয়োজন হবে। এতে করে সরকারের রাজস্ব আয় আরও সংকুচিত হতে পারে। এমন পরিস্থিতিতে রাজস্ব আয়ের অনিশ্চয়তার মধ্যেও বড় বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার।
০১:২৩ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
টানা তিনবার জার্মান কাপের ফাইনালে বায়ার্ন
করোনা পরবর্তী সময়ে ফুটবল মাঠে গড়ায় জার্মানিতে। বুধবার (১০ জুন) রাতে এনট্রাখট ফাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জার্মান কাপের ফাইনালে ওঠলো দলটি।
০১:২৩ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
সূর্যের আলো কমায় না, বরং করোনার ঝুঁকি বাড়ায়: গবেষণা
করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর একটা ধারণা বেশ ‘ভাইরাল’ হয়েছিল। সেই ধারণাটি ছিল ‘সূর্যের অতিবেগুনী রশ্মী নাকি করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম’। পরে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক বিজ্ঞানী জানিয়ে দেন, এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এবার আরেকদল বিজ্ঞানী জানালেন, করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করা তো দূরের কথা, সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
০১:০০ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
বিশ্বে আরও ৫ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ৭৪ লাখ
সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। প্রতিদিনের রেকর্ড সংক্রমণে বিশ্বের ৭৪ লাখ মানুষ এখন ভাইরাসটির ভু্ক্তভোগী। পিছিয়ে নেই প্রাণহানির হারও। গত একদিনেও এ তালিকায় যুক্ত হয়েছে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ।
১২:৫৪ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
দোহারে আরও ২৩ জনের করোনা শনাক্ত
ঢাকার দোহার উপজেলায় আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।
১২:৫০ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
চীনে বন্যা ও ভূমিধসে কয়েক ডজন লোকের প্রাণহানি
চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে বেশকিছু লোকের প্রাণহানি এবং হাজার হাজার লোক গৃহহীন হয়েছে। সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
১২:৩৫ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু
এক সপ্তাহ আগে সংগ্রহ করা নমুনায় করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায় প্রাণ হারালেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (৩৯)।
১২:২৭ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনায় এনআরবি ব্যাংক ম্যানেজারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের চট্টগ্রামের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮) মারা গেছেন।
১২:২৩ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি
কাতার থেকে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।
১১:৫০ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ছুঁই ছুঁই
মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়ায় যখন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা, তখন অনেকটা স্বাভাবিক অবস্থায় রাশিয়া। যেখানে সংক্রমণ কিছুটা প্রভাব ফেললেও নিয়ন্ত্রণে প্রাণহানি।
১১:৩৫ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ফ্লয়েডের সঙ্গে পূর্ব শত্রুতা ছিলো সেই পুলিশ অফিসারের
মার্কিন পুলিশি হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জর্জ ফ্লয়েড এবং ডেরেক চাওভিনের এক সময়ের সহকর্মী ডেভিড পিন্নে।
১১:০০ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ব্রাজিলে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৪০ হাজার ছুঁই ছুঁই
কঠোর সমালোচনার মুখে বিস্তারিত তথ্য তুলে ধরায় আবারও ব্রাজিলে উঠে এসেছে করোনার ভয়াবহ চিত্র। টানা দু’দিনের রেকর্ড সংক্রমণে ভাইরাসটির ভুক্তভোগী দেশটির পৌন ৮ লাখ মানুষ। যাতে প্রাণহানি ৪০ হাজার ছুঁই ছুঁই।
১০:৪৭ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
জরুরি লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার বন্ধ করতে পূর্ণ লকডাউন প্রয়োজন বলে মনে করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর তাই সারাদেশে আক্রান্ত ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে যতটা বড় এলাকায় সম্ভব জরুরি লকডাউনের সুপারিশ করেছে কমিটি।
১০:৩৯ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
আইসিসির নতুন নিয়মকে স্বাগত জানালেন মোমিনুল
করোনার সংকটকালের জন্য ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির এই সাময়িক নিয়ম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক।
১০:৩৮ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ১৫ হাজার, সুস্থ ৮ লাখ ছাড়াল
মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বের তুলনায় সুস্থতার হার বাড়লেও থেমে নেই করোনার ধ্বংসযজ্ঞ। যাতে এখনও গড়ে ২০ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হচ্ছেন। যার আঘাতে দেশটির ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে পৃথিবী ছেড়েছেন।
১০:৩৬ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ভারতের ৮ কিমির মধ্যে ঢুকে বসে আছে চীনা সেনা
চীন-ভারত সীমান্ত সংঘাতের যে মূল এলাকা, সেই প্যাংগং লেকের উত্তর তীরে পরিস্থিতির পরিবর্তন হয়নি। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনের সেনা প্রায় ৮ কিলোমিটার ভিতরে ঢুকে বসে আছে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
১০:১২ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
০৯:৫৬ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আজ বাজেট পেশ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
০৯:৫২ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
উড়ন্ত বিমানের তিন দিক থেকে বজ্রপাত! (ভিডিও)
অবতরণের সময় একটি বিমানের তিন দিক থেকে ছুঁয়ে গেল তিনটি বজ্রপাত। এমনই একটি দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। এটি লন্ডনের হিথরো বিমানবন্দরের আকাশের ঘটনা। বিমানবন্দরের কাছে একটি বহুতল থেকে এক ব্যক্তি বিমানটির অবতরণের সময়ে বজ্রপাতের এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
০৯:৩৮ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
মোংলায় জাহাজে চীনা নাগরিকের মৃত্যু
মোংলা বন্দরে আগত একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ফ্যান হংজি (৪৩) নামের ওই চীনা বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান।
০৯:৩০ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনায় আক্রান্ত এমপি মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য
সপরিবারে করোনার শিকার হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। তিনিসহ পরিবারের আরও ১০ সদস্য ভুগছেন ভাইরাসটিতে।
০৯:২৮ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ফ্রান্সে করোনায় অসুস্থ বাংলাদেশি সাঁতারু আরিফ
ফ্রান্সে প্রশিক্ষণরত বাংলাদেশি প্রতিশ্রুতিশীল সাঁতারু আরিফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ডাক্তার ভাইরাস পরীক্ষার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু।
০৯:০১ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।
০৯:০০ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























