চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত
বন্দরনগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ বছর বয়সী এই রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে সীতাকুণ্ডের বিআইটিআইডি ল্যাবে। ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
১০:৪৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
পিপিই বিতরণ করলেন আনোয়ার খান
করোনা হানা দেয়ার পর থেকেই খাবারের চেয়ে বেশি সঙ্কট ছিল পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম )। বিশেষ করে মাঠে কাজ করা ডাক্তার, সেবিকা, সাংবাদিক, ক্যামেরাম্যান, পুলিশসহ অন্যরা। এবার খাবারের পাশাপাশি মাস্ক ও পিপিই নিয়ে এগিয়ে এসেছেন আনোয়ার হোসেন খান। যিনি লক্ষীপুরের সংসদ সদস্য এবং ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
১০:০৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
শাহজাদপুরে বাসদ দাঁড়ালো ৬০ পরিবারের পাশে
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত বেকার শ্রমজীবি মানুষের মাঝে ত্রান সহায়তা দিয়েছে। শুক্রবার বিকলে পৌর এলাকার মনিরামপুর বাজারের স্থানীয় বাসদ কার্যালয় হতে ৬০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন ও আলু বিতরণ করা হয়।
০৯:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী ত্রাণ বিতরণের সংবাদ সত্য নয়
“এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী”- এমন সংবাদ সত্য নয় বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
০৯:৪৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
দোহার ও নবাবগঞ্জে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবকলীগ
প্রাকৃতিক দূর্যোগ করোনা ভাইরাসের সংকট মুহূর্তে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ।
০৯:২৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ব্রিটিশ সরকার আরও ‘জরুরী ফিল্ড হাসপাতাল’ তৈরি করবে
আরও জরুরী ফিল্ড হাসপাতাল নির্মান করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। শীঘ্রই এসব হাসপাতাল নির্মান করা হবে বলে আজ শুক্রবার ঘোষণা দেওয়া হয়। দেশটিতে করোনা মহামারীর অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ নিচ্ছে লন্ডন। খবর পার্স টুডে’র।
০৯:১৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
সন্দ্বীপে খাদ্য সামগ্রী দিলেন সাংসদ
করোনার প্রভাবে কর্মহীন দিনমজুর দুস্থ ও অসহায় মানুষের জন্য সাংসদ মাহফুজুর রহমান মিতার ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পৌরসভার জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এমপি মিতা নিজেই বিভিন্ন বাড়ি-বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
০৯:০৭ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
দেশের স্বার্থেই লড়ে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী শিক্ষার্থীরা
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াল গ্রাস থেকে বাঁচতে দুনিয়াজুড়ে চলছে জরুরি অবস্থা। আক্রান্তের সংখ্যা ঠেকাতে দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন নগরী মালয়েশিয়ায় চলছে লকডাউন বা মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও)। ঘোষিত লকডাউনের আজ ১৭তম দিন অতিবাহিত হচ্ছে।
০৯:০৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
পরপারে কবি ছড়াকার নাসের মাহমুদ
কবি ও ছড়াকার নাসের মাহমুদ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী সত্তরের দশকের জনপ্রিয় ছড়াকার নাসের মাহমুদের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। স্ত্রী ও দু’সন্তান কুশল ও সুফল কবির পাশে ছিলেন। ছড়াকার নাসের মাহমুদের ভাই চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জুয়েল। অন্য ভাইয়েরা ব্যবসায়ী ও আমেরিকাপ্রবাসী।
০৮:৫৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
২০০০ পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
রাজধানীর কড়াইল বস্তিতে দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীন ২০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।
০৮:৪৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বাড়ি ভাড়া মওকুফের দাবি জবি শিক্ষার্থীদের
দেশে করোনা সতর্কতায় ঘরের বাহিরে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ হয়েছে। বন্ধ রয়েছে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সায়ত্বশাষিত প্রতিষ্ঠানগুলো। যার মেয়াদ আরও বৃদ্ধি পেয়েছে।
০৮:৪৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
দুই মাথা নিয়ে জন্ম নিল গাভীর বাচ্চা!
০৮:৩৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
শিশুকিশোররাও করোনায় আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা ভাইরাসে শিশু কিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার। খবর পার্স টুডে’র।
০৮:২৮ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনার প্রভাবে মোংলা বন্দরে কর্মহীন হাজারও শ্রমিক
করোনাভাইরাসের কারণে বিশ্বে মন্দাভাব দেখা দেওয়ায় মোংলা বন্দরে জাহাজ আগমন-নির্গমের সংখ্যা কমে গেছে। যার প্রেক্ষিতে এখানকার জাহাজ ও জেটিতে পণ্য ওঠানামার সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারী প্রায় কর্মহীন হয়ে পড়েছে । ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে কাজ করা এসব শ্রমিক কর্মচারীরা কাজের অভাবে এখন পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত এদেরকে কোন সহায়তা দেয়নি বলে অভিযোগ। অপরদিকে কর্মক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রাথমিক কোন উপকরণও দেয়া হচ্ছে না। অন্যদিকে সরকারী ও বেসরকারী সংস্থা থেকে কিছু সহযোগিতা শ্রমিক কর্মচারীরা পেলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।
০৮:২৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ফোর্বসের তালিকায় বাংলাদেশের ইশরাত করিম ও রাবা খান
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে সফল ৩০ জন এশিয়ার তরুণের নাম। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি নারী। তাদের একজন হলেন ইশরাত করিম। তিনি আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সোশ্যাল এন্ট্রাপ্রেনিউর ক্যাটাগরিতে স্থান করেছেন তিনি। আর দ্বিতীয় জন হলেন রাবা খান। মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।
০৮:১৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মিরসরাইয়ে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে মিরসরাই পৌরসভার সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।
০৮:১৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১,আহত ১০
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক খাদে পড়ে একজন নিহত ও ট্রাকের চালক-হেলপারসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
০৮:০৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
খোরশেদ আলমের পরিবারের দায়িত্ব নিলেন চসিক মেয়র
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী প্রয়াত খোরশেদ আলমের পরিবারের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ শুক্রবার দুপুরের বন্দর নগরীর দক্ষিণ বাকলিয়ার ম্যাচ ফ্যাক্টরি রোড এলাকায় খোরশেদের বাসায় যান নাছির। এ সময় তিনি খোরশেদের পুত্র-কন্যাদের পড়ালেখাসহ পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন।
০৮:০২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
২ হাজার পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
রাজধানীর কড়াইল বস্তির দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীনসহ খেটে খাওয়া গরীব ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার সকালে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
০৮:০২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বদরগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত
০৭:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৭:৩৯ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ভারতে আটকা ২৫০০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো ভারত ২১ দিনের লকডাউন ঘোষণার পর সেখানে দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক আটকে পড়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন শেষে তাদের ফিরিয়ে আনা হবে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
০৭:২৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মানবতার সেবায় এগিয়ে আসতে মালয়েশিয়া আ: লীগের আহ্বান
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী সবাইকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা। তিনি বলেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আর্তমানবতার সেবা করা ও মানুষের সহযোগিতা করা প্রতিটি মানুষের কর্তব্য।
০৬:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মানবেরে রুধিবে কে?
স্টিভেন সোডারবার্গ পরিচালিত ‘কনটাজিওন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। কিন্তু এতোদিন পর এখন সবচেয়ে আলোচিত বিষয় এই ছবিটি। এর চিত্রনাট্যকার স্কট জেড বার্নস এর কল্পনা শক্তিতে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিশ্বে এখন করোনা ভাইরাস যেভাবে সংক্রমিত হয়ে মহামারি সৃষ্টি করেছে একই রকম গল্প দেখানো হয় ৯ বছর আগে নির্মিত ‘কনটাজিওন’ ছবিটিতেও। সিনেমায় মরণঘাতি ভাইরাসের উপস্থিতিস্থলও ছিল চীন দেশে। আকাশে উড়ে চলা বিমানে এক যুবকের প্রথম মৃত্যু ঘটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এরপর বিমানটির সব যাত্রীকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টিনে। এরপরও ছোঁয়ার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া, আমেরিকায়।
০৬:৩৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
- ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১
- দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা
- ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
- যুক্তরাষ্ট্রে অস্থায়ী অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ
- চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা























