প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন। সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
০৮:১৯ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
কলার আড়তে আগুন:কাজ করছে ৬ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
১১:৫২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
আগানগরে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থানকারী গরীব ও দুস্তদের কুমিল্লার বরুড়ায় আগানগরে বাড়ী বাড়ী গিয়ে হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
১১:৩৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
শার্শায় ভ্রাম্যমান আদালতে ১৯ জনের জরিমানা
যশোরের শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ জন ব্যক্তিকে ১৪ হাজার ৪'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১১:৩১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
জয়পুরহাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলা সদরের কলেজ বাজার হাটে জনসমাগম হচ্ছে ব্যাপক হাড়ে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সরেজমিনে শনিবার কলেজ বাজার হাটে গিয়ে দেখা গেছে লোকজনের উপস্থিতি বেরে গেছে। কেউ মুখে মাস্ক পরে আছে কেউ পরে নেই। সেখানে মানা হয়নি সামাজিক দূরত্ব। লোকজন একে অপরের কাছাকাছি থাকতে দেখা গেছে।
১১:২৭ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
মৌলভীবাজারে করোনা সন্দেহে দুইজনকে হাসপাতালে প্রেরণ
মৌলভীবাজারে সন্দেহভাজন দুইজনকে পাঠানো হয়েছে সিলেট শহীদ সামছুউদ্দিন হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এদিকে শনিবার সকালে জেলার রাজনগর উপজেলায় জ্বর নিয়ে এক যুবকের মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার পূর্ব পর্যন্ত তার পরিবারকে হোম কোয়ারেন্টানে থাকার নিদের্শ দেয়া হয়েছে। একই সাথে পরীক্ষার জন্য আরও ২০ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১০:৫৭ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
সহায়তায় পুরো মাসের রেশন দিল বাড্ডা থানা পুলিশ
‘পুলিশ জনগণের সেবক’ কথাটি আরও একবার প্রমাণ করলো রাজধানীর বাড্ডা থানা পুলিশ। দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে থানার পুলিশ সদস্যরা নিজেদের চলতি মাসের পুরো রেশন দিয়ে ৫০০ পরিবারের মুখে খাবার তুলে দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে থানা চত্বরে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে তারা এসব খাদ্যসামগ্রী প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
১০:৪৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল ৭০৮ জনের
ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৭০৮ জন মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় বিকল চারটায় সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ। এদিন ৫ বছর বয়সী এক শিশু মারা যান, যার শারীরিক অসুস্থতা ছিল বলে জানানো হয়েছে।
১০:৩৬ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
কারখানা বন্ধে মালিকদের প্রতি বিজিএমইএ`র আহ্বান
‘সার্বিক পরিস্থিত ‘ বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
১০:১৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
মৃত্যু ও আশাবাদের কথা
ভয় যেরকম বিশ্লেষণের আলো সহ্য করতে পারে না; করোনা-আতঙ্কও এই বিশ্লেষণের আলোয় উধাও হয়ে যাবে। কারো কারো মনের অবস্থা এখন এরকম যে, ‘করোনা’ যেন ক্ষুধার্ত বাঘের মতো চারপাশে ঘোরাঘুরি করছে- পাওয়া মাত্রই খেয়ে ফেলবে। এই ভয়কে জয় করতে আসুন বিশ্লেষণের আলো ফেলি বাস্তবতার ওপর।
১০:০৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ওযু করেও নামাজ পড়া হলো না গৃহিণীর
ওযু করেও মাগরিবের নামাজ আদায় করা হলো না গৃহিণীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো হনুফা বেগম (৫০) নামে ওই গৃহিণীর। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।
০৯:৩৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
জেদ্দায় ৬ এলাকায় ২৪ ঘন্টা কারফিউ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় আজ থেকে জেদ্দার অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু এলাকায় ২৪ ঘন্টা কারফিউ জারি করেছে। জায়গাগুলো হলো কিলো ১৪ দক্ষিণ, কিলো ১৪ উত্তর, আল মাহজার, আল গুলাইল, আল গুরিয়াত, কিলো ১৩, পেট্রোমিন এলাকায়।
০৯:০৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ চাষী নিহত
কক্সবাজারের মহেশখালীতে পৃথক বজ্রপাতে তিনজন লবণ চাষী নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
০৮:৩৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ঝড়বৃষ্টির রাতে অভুক্ত পরিবারের পাশে র্যাব কমান্ডার
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় তা প্রতিরোধে সারাদেশে নানা কর্মসূচী গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গলেও সচেতনতার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড হাতে নিয়েছে র্যাব। যাতে স্থানীয়সহ দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে বাহিনীটি ও এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।
০৮:১৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
দু`দিনে ভারত থেকে ফিরেছে ১১৬ যাত্রী : আইসোলেশনে ৫ জন
করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া ১১৬ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থায় দু‘দিনে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে আসেন।
০৮:১০ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
সীতাকুণ্ডে ফিল্ড হসপিটাল ও একজন মানবিক চিকিৎসকের কথা
করোনাভাইরাস পুরো বিশ্বকে প্রকৃতির মোছড় দেখাতে ব্যস্ত। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা শক্তির দেশগুলো বুঝতে পারছে প্রকৃতির কাছে সব শক্তিই নস্যি। চায়নার উহান শহর থেকে জিহ্বা উঁচিয়ে পুরো বিশ্ব চেটে-চুটে খাচ্ছে করোনা। ইউরোপের দেশ ইতালী, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানসহ সব ক‘টি দেশ এ দূর্যোগ সামাল দিতে হীমসীম খাচ্ছে।
০৮:০৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
চাটখিলে ত্রাণ বিতরণ করলেন সাংসদ এইচ এম ইব্রাহীম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন, হত-দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
০৭:৫৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
করোনায় সহায়তা: দান নাকি স্ট্যান্ট?
অনেকে অনেক কিছু দিবেন দিচ্ছেন বলে জানিয়েছেন। এপারেলস, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফোন কোম্পানি। আপনাদের মহানুভবতায় আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ।
০৭:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, থানায় অভিযোগ
ঠাকুরগাঁও খানকাহ ইসলামবাগ এলাকার সাজ্জাদ হোসেন সাজু (২২) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। শনিবার সকালে ওই যুবকের বাবা জুনায়েত হোসেন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
০৭:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ত্রাণ দিতে গিয়ে যেন বিপদজনক অবস্থা না হয়: কাদের
শঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ত্রাণ সামগ্রী বিতরণের নামে কোনোভাবেই জমায়েত না করতে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে যেন জনাকীর্ণ অবস্থা তৈরি না করি বিপদজনক অবস্থায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ভিডিও বার্তায় তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
০৭:০৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
চিকিৎসকদের জন্য পিপিই দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ
০৭:০৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে গেছে। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের গজারিয়া এলাকার জহির উদ্দিন মিঝি বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, জায়গা জমির দলিল, পাসপোর্ট, প্রয়োজনীয় কাজপত্রসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছে।
০৬:৪৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
নাটোরে জ্বর-সর্দি কাশির চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী
সাধারণ মানুষের জ্বর-সর্দি কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি মেডিকেল টিম।
০৬:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
সুনামগঞ্জে ১৮০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস মোকাবেলায় দেশের সংকটকালীন সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে যুব সমাজের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
০৬:৩২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩২৬৬ টাকা
- জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন
- প্রথমবার হ্যাচিং ডিম রপ্তানি শুরু, নতুন বাজার নাইজেরিয়া
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- বন্যার শঙ্কা: বিপৎসীমার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
- আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলা, নিহত ২৯
- ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা























