ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, থানায় অভিযোগ
ঠাকুরগাঁও খানকাহ ইসলামবাগ এলাকার সাজ্জাদ হোসেন সাজু (২২) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। শনিবার সকালে ওই যুবকের বাবা জুনায়েত হোসেন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
০৭:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ত্রাণ দিতে গিয়ে যেন বিপদজনক অবস্থা না হয়: কাদের
শঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ত্রাণ সামগ্রী বিতরণের নামে কোনোভাবেই জমায়েত না করতে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে যেন জনাকীর্ণ অবস্থা তৈরি না করি বিপদজনক অবস্থায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ভিডিও বার্তায় তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
০৭:০৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
চিকিৎসকদের জন্য পিপিই দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ
০৭:০৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে গেছে। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের গজারিয়া এলাকার জহির উদ্দিন মিঝি বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, জায়গা জমির দলিল, পাসপোর্ট, প্রয়োজনীয় কাজপত্রসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছে।
০৬:৪৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
নাটোরে জ্বর-সর্দি কাশির চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী
সাধারণ মানুষের জ্বর-সর্দি কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি মেডিকেল টিম।
০৬:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
সুনামগঞ্জে ১৮০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস মোকাবেলায় দেশের সংকটকালীন সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে যুব সমাজের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
০৬:৩২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
শবে বরাতের নামাজ বাসায় আদায়ের আহ্বান
করোনাভাইরাসের সতর্কতায় আগামী বৃহস্পতিবার পবিত্র শবে বরাতে মসজিদে না গিয়ে নিজ বাসায় থেকে নামাজ ও অন্যান্য ইবাদত আদায়ে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
০৬:২৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
শিল্পপতি প্রকৌশলী আবদুল মতিনের ইন্তেকাল
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী আবদুল মতিন (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। শনিবার (৪ এপ্রিল) রাত ৩.২০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
০৬:১৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ঢাকামুখী মানুষের ঢল পাটুরিয়ায়
প্রাণঘাতি করোনভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী রাজধানীফেরত হাজার হাজার মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। আজ শনিবার সকাল থেকে ফেরিতে পদ্মা নদী পার হয়ে ঘাটে এসে গাড়ির জন্য অপেক্ষায় আছেন তারা। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ট্রাক, রিকশা ও ভ্যানে গাদাগাদি করে ফিরছেন ঢাকার দিকে। আবার অনেকে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। এদের বেশিরভাগ লোকজন ঢাকাসহ আশে পাশে এলাকার পোশাক কারখানার শ্রমিক। এসময় নারী ও শিশুদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এসব কর্মমুখী মানুষ।
০৫:৪৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
জুন পর্যন্ত ক্রেডিট কার্ডে জরিমানা মওকুফ
নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে জুন পর্যন্ত সময়ে তার কাছ থেকে কোনো জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক। বাংলাদেশ ব্যাংক শনিবার জরুরিভিত্তিতে এ-সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়ে বলেছে, এরই মধ্যে কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে।
০৫:২৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
সঠিক ডায়েট করছেন তো?
আবহাওয়ার পরিবর্তনের ফলে নানা ধরণের সমস্যায় ভুগছেন মানুষ। তার ওপর মহামারি আকারে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে যে কোনো সংক্রমণকে প্রতিহত করা যায়। এমন কিছু খাবারের তালিকা এখানে দেয়া হলো।
০৫:২৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
বেনাপোলে দিনমজুরদের খাদ্য সামগ্রী দিল ছাত্রলীগ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ, দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৪:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
আইসোলেশনে প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ
করোনাভাইরাস সংক্রমনরোধ এবং মোকাবিলা করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ করার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। এক্ষেত্রে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
০৪:৪২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
শরণখোলায় সরকারি চালসহ দোকানী আটক, ডিলার পলাতক
আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে রাখা ১৮ বস্তা সরকারি চালসহ লিটন মুন্সী নামের এক দোকানীকে আটক করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত ডিলার পলাতক রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার থেকে আটক করা হয়।
০৪:২৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
নির্দেশনা অমান্য করায় ঠাকুরগাঁওয়ে বাস চালকসহ আটক ২
সরকারি নির্দেশনা অমান্য করে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাস চালক আব্দুল্লাহ (২৬) ও কাউন্টার মাস্টার পারভেজ (২৭)।
০৪:২২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
বাগেরহাটে ১৮ বস্তা সরকারী চালসহ আটক ১
আত্মসাত করে পাচারের উদ্দেশ্যে রাখা ১৮ বস্তা সরকারী চালসহ লিটন মুন্সী নামের এক দোকানীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকান থেকে ওই সরকারি চাল উদ্ধার করেন।
০৪:২১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নার্সসহ ১২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নার্সসহ ১২ জন করোনা ভাইরাসে আক্রন্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন। গত ২০ ঘণ্টায় তাদের হাসপাতালে ভর্তি হয়।
০৪:২১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
বাগেরহাটে কর্মহীন শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা পরিস্থিতিতে সারাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। এই অবস্থায় বাগেরহাট বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৪:১০ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ভ্রাম্যমান চা স্টল এখন কোলাহল মুক্ত খালের পাড়ে
মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে নিরাপদে রাখতে প্রশাসনের নির্দেশে সিরাজগঞ্জের হাট-বাজার সহ সব বন্ধ। বিশেষ প্রয়োজন ছাড়া মোটামুটি কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। এ জন্য বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
০৪:০৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ফেনীতে ৮ জনের নমুনা সংগ্রহ
গত দু’দিনে ফেনীতে করোনার সংক্রমণ নিরূপণে ৮ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলার চারটি উপজেলার বাসিন্দা। তারা করোনার উপসর্গে (জ্বর, সর্দি, কাশি) ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
০৩:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
জনশূন্য দর্শনা চেকপোস্ট, বেকার কয়েকশ মানুষ
করোনার থাবায় জনশূন্য হয়ে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট। শুনশান নীরবতা নেমে এসেছে এখানে।
০৩:৪৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
‘ডালভাত’ প্রজেক্টের আওতায় শতাধিক পরিবার
করোনায় চলমান পরিস্থিতিতে কর্মহীন দিনমজুরদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর একজন শিক্ষক।
০৩:৪৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ২৪৪
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়নি।
০৩:৪৬ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
করোনা প্রতিরোধ করবে ভিটামিন-ডি
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনা ভাইরাসে ঝরেছে প্রায় ৬০ হাজার প্রাণ। তবে মরণঘাতী ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে ভিটামিন ডি। এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি এক গবেষণায়। যা প্রকাশিত হয়েছে আইরিশ মেডিকেল জার্নালে।
০৩:৪৩ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























