শিশুকিশোররাও করোনায় আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা ভাইরাসে শিশু কিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার। খবর পার্স টুডে’র।
০৮:২৮ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনার প্রভাবে মোংলা বন্দরে কর্মহীন হাজারও শ্রমিক
করোনাভাইরাসের কারণে বিশ্বে মন্দাভাব দেখা দেওয়ায় মোংলা বন্দরে জাহাজ আগমন-নির্গমের সংখ্যা কমে গেছে। যার প্রেক্ষিতে এখানকার জাহাজ ও জেটিতে পণ্য ওঠানামার সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারী প্রায় কর্মহীন হয়ে পড়েছে । ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে কাজ করা এসব শ্রমিক কর্মচারীরা কাজের অভাবে এখন পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত এদেরকে কোন সহায়তা দেয়নি বলে অভিযোগ। অপরদিকে কর্মক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রাথমিক কোন উপকরণও দেয়া হচ্ছে না। অন্যদিকে সরকারী ও বেসরকারী সংস্থা থেকে কিছু সহযোগিতা শ্রমিক কর্মচারীরা পেলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।
০৮:২৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ফোর্বসের তালিকায় বাংলাদেশের ইশরাত করিম ও রাবা খান
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে সফল ৩০ জন এশিয়ার তরুণের নাম। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি নারী। তাদের একজন হলেন ইশরাত করিম। তিনি আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সোশ্যাল এন্ট্রাপ্রেনিউর ক্যাটাগরিতে স্থান করেছেন তিনি। আর দ্বিতীয় জন হলেন রাবা খান। মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।
০৮:১৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মিরসরাইয়ে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে মিরসরাই পৌরসভার সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।
০৮:১৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১,আহত ১০
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক খাদে পড়ে একজন নিহত ও ট্রাকের চালক-হেলপারসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
০৮:০৪ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
খোরশেদ আলমের পরিবারের দায়িত্ব নিলেন চসিক মেয়র
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী প্রয়াত খোরশেদ আলমের পরিবারের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ শুক্রবার দুপুরের বন্দর নগরীর দক্ষিণ বাকলিয়ার ম্যাচ ফ্যাক্টরি রোড এলাকায় খোরশেদের বাসায় যান নাছির। এ সময় তিনি খোরশেদের পুত্র-কন্যাদের পড়ালেখাসহ পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন।
০৮:০২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
২ হাজার পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
রাজধানীর কড়াইল বস্তির দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীনসহ খেটে খাওয়া গরীব ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার সকালে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
০৮:০২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বদরগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত
০৭:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৭:৩৯ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ভারতে আটকা ২৫০০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো ভারত ২১ দিনের লকডাউন ঘোষণার পর সেখানে দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক আটকে পড়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন শেষে তাদের ফিরিয়ে আনা হবে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
০৭:২৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মানবতার সেবায় এগিয়ে আসতে মালয়েশিয়া আ: লীগের আহ্বান
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী সবাইকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা। তিনি বলেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আর্তমানবতার সেবা করা ও মানুষের সহযোগিতা করা প্রতিটি মানুষের কর্তব্য।
০৬:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
মানবেরে রুধিবে কে?
স্টিভেন সোডারবার্গ পরিচালিত ‘কনটাজিওন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। কিন্তু এতোদিন পর এখন সবচেয়ে আলোচিত বিষয় এই ছবিটি। এর চিত্রনাট্যকার স্কট জেড বার্নস এর কল্পনা শক্তিতে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিশ্বে এখন করোনা ভাইরাস যেভাবে সংক্রমিত হয়ে মহামারি সৃষ্টি করেছে একই রকম গল্প দেখানো হয় ৯ বছর আগে নির্মিত ‘কনটাজিওন’ ছবিটিতেও। সিনেমায় মরণঘাতি ভাইরাসের উপস্থিতিস্থলও ছিল চীন দেশে। আকাশে উড়ে চলা বিমানে এক যুবকের প্রথম মৃত্যু ঘটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এরপর বিমানটির সব যাত্রীকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টিনে। এরপরও ছোঁয়ার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া, আমেরিকায়।
০৬:৩৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
সন্দ্বীপে দুস্থ ও অসহায় পরিবারে ত্রাণ দিলেন ড. সালেহা কাদের
করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে কর্মহীন হয়ে পড়েছে সন্দ্বীপের দুস্থ ও অসহায় মানুষ। এই সংকটে মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন সন্দ্বীপের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. সালেহা কাদের।
০৬:২০ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
দেশে এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭
এই প্রথম দেশের এক সাংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ মার্চ জ্বর দেখা দিলে ছুটিতে ছিলেন তিনি। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পায়। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত।
০৬:১২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
সিঙ্গাপুরে ১ মাসের লকডাউন
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এ ঘোষণা দেন।
০৬:১২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
শ্রমজীবীদের জন্য ১ দিনের বেতন দেবে নোবিপ্রবি শিক্ষকরা
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে ১ দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
০৫:৫২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনার বিষয়ে সতর্ক করায় মার্কিন ক্যাপ্টেনকে নৌবাহিনী থেকে অপসারণ
মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না- এমন মন্তব্য করার পর জাহাজটির কমান্ডারকে অপসারণ করা হয়েছে। খবর বিবিসি’র।
০৫:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
জীবাণুনাশক পানিতে পা চুবিয়ে মসজিদে প্রবেশ
করোনা থেকে বাঁচতে মসজিদে প্রবেশে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। মসজিদে প্রবেশের আগে জীবাণুনাশক পানিতে পা ধুয়ে (চুবিয়ে) নিচ্ছেন মুসল্লিরা। আজ শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার কয়েকটি মসজিদ ঘুরে দেখা যায়, অজু করে মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লিরা জীবাণুনাশক পানিতে পা ধুয়ে নিচ্ছেন।
০৫:২৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
সামাজিক দূরত্ব মানার লক্ষণ নেই ব্রাহ্মনবাড়িয়ায়। ত্রাণ বিতরণ করতে গেলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। এতে ঘটছে নানা বিপত্তি। শুক্রবার সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের কথা ছিল। কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখায় শেষমেষ খাদ্য সহায়তা না দিয়েই ফেরত যেতে হয় জেলা প্রশাসক হায়াদ উদ-দোলা খাঁনকে।
০৫:২০ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপে এডিবি’র প্রশংসা
করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন প্রকাশ বলেন, ‘করোনাভাইরাসের কারণে অর্থনীতিতে যে স্থবিরতা এসেছে— সেটির প্রভাব কমানোর জন্য সরকার নগদ অর্থ ব্যবস্থাপনা ও সামগ্রিকভাবে টিকে থাকার মানসিক ক্ষমতার ওপর জোর দিয়েছেন।’ শুক্রবার (৩ এপ্রিল) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৫:১৩ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়াবাজারে করোনা সংক্রমণ ঝুঁকি থাকা স্বত্বেও সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করেই কলারোয়ার গয়ড়াবাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের তিন ফুট দূরত্ব লাইনে দাড় করিয়ে ট্রাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্যে।
০৪:৫৮ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বিনোদন জগতে কুরুচির ভাইরাস
করোনাক্রান্তিকালে ফেইসবুক বিচরণে একটি সাংস্কৃতিক বিষয়ে একেবারে শিরেসংক্রান্তি ঘটে গেল। প্রথমে সোমবার সন্ধ্যায় অধ্যাপক গীতিয়ারা নাসরিনের পোস্টে দেখলাম সতর্ক করেছেন, ‘বড়লোকের বিটি লো’ গানের কথা ছিনতাই করে যে বিকৃত ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিও তৈরি হয়েছে তার তালে যেন শিশুদের নাচতে না দেওয়া হয়। স্বপ্না চক্রবর্তীর গাওয়া রেকর্ডের গানটি ইউটিউবে আছে, সেটা বাজিয়েই যেন শিশুদের নাচতে দেওয়া হয়।
০৪:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
করোনার উপসর্গ (জ্বর, সর্দি ও গলাব্যথা) নিয়ে মাগুরা ও সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে করোনাতঙ্ক বিরাজ করছে।
০৪:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
নাসিরনগরে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিলা বৃষ্টিতে আমের মুকুল ও উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর, কুন্ডা, ভলাকুট, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর, বুড়িশ্বর, গোয়ালনগর ও চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে ফসলের বেশ ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
০৪:৪২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























