২১ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২১ মার্চ ২০২০, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
১০:১০ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
রাজশাহীতে দুই বাইকের সংঘর্ষে ৩ যুবক নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
১০:০৭ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
করোনা ভাইরাসের উৎপত্তি ও বিস্তার নিয়ে যেসব তত্ত্ব
কে ছড়ালো করোনা ভাইরাস - যুক্তরাষ্ট্র, চীন না ব্রিটেন? আসলেই কি এটি জীবজন্তুর দেহ থেকে মানুষের শরীরে ঢুকেছে নাকি জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি থেকে উদ্দেশ্যমূলকভাবে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে? সংক্রমণ যত ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে ছড়িয়ে পড়ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। খবর বিবিসি’র।
১০:০১ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন : ভোট দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন।
০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
করোনার ভয়াবহতায় প্রাণহানি ১১ হাজার ১৩৬
এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ পাওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বের অন্তত ১৭৫টি দেশে এর প্রকোপ ছড়িয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত শুধু লাশের সারিই দীর্ঘ হচ্ছে। মহামন্দার শঙ্কায় বিশ্ব অর্থনীতি।
০৯:৪২ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।
০৯:৩১ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ইরানের ওপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান ইমরানের
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ এ খবর জানিয়ে বলেছে, ইমরান খান শুক্রবার করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। খবর পার্স টুডে’র।
০৯:২৯ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
শিক্ষার্থীদের বাসার বাইরে দেখা গেলেই জরিমানা
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থীরা বাসার বাইরে যাওয়া যাবে না। এমনটি দেখা গেলে অভিভাবক ডেকে জরিমানা করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
০৯:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ম্যালেরিয়ার ওষুধ করোনা চিকিৎসায় কাজ করবে!
করোনা ভাইরাসের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশ ওষুধ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চীন জাপানের একটি ওষুধে করোনা চিকিৎসায় কার্যকর ফল পেয়েছে। এবার মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) জানিয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন নামের একটি ওষুধ করোনা রুখতে কাজ করবে।
০৮:৪৯ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
আজ থেকে চট্টগ্রামে নামবে না আন্তর্জাতিক ফ্লাইট
করোনা ভাইরাস প্রতিরোধে আজ শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট নামা বন্ধ করা হয়েছে।
০৮:৪০ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
০৮:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
প্রধানমন্ত্রী ভোট দেবেন সিটি কলেজে
আজ শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল নয়টায় রাজধানীর সিটি কলেজে নিজের ভোট প্রদান করবেন।
০৮:১৮ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ইতালিতে একদিনে ৬২৭ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জনে দাঁড়ালো। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
১১:৪১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
তিন আসনে উপনির্বাচন শুরু
ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের কথা বললেও এই তিন আসনের নির্বাচন থেকে পিছপা হয়নি নির্বাচন কমিশন (ইসি)।
১১:২৮ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
আকাশ ডিটিএইচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অ্যাথলেট আরাফাত
দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের প্রথম আয়রনম্যান ট্রাইঅ্যাথলন বিজয়ী অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। দেশ সেরা এ দৌঁড়বিদ আগামী এক বছরের জন্য আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
১১:০১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ঢাবিতে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মিলবে বিনামূল্যে
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষায় নিজস্ব অর্থায়নে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ও ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে ঝুঁকিতে থাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল, অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ করা হবে।
১০:৫৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
মুজিব শতবর্ষে শত ক্যানভাসে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতির সংযোজন
উত্তরা কল্যান সমিতি সেক্টর-৪ এর উদ্যোগে পদ্য আর্ট ওয়াকর্সপ এর পরিচালনায় শত ক্যানভাসে বঙ্গবন্ধুর সংগৃহীত ছবি থেকে বিশাল প্রতিকৃতি সংযোজন ও উন্মোচন আজ শুক্রবার ২০ মার্চ সকাল ৯ টায় উত্তরা কল্যান সমিতির স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
১০:৫১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে জানতে চালু হলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট। এই অ্যাসিস্ট্যান্টটি বঙ্গবন্ধুকে নিয়ে সব তথ্য খুঁজে এক জায়গায় জড়ো করবে এবং ইন্টারেক্টিভ ভয়েস এর মাধ্যমে ব্যবহারকারীর সাথে কথোপকথন করবে। ব্যবহারকারীও ভয়েস দিয়ে বা কথা বলেই এটি ব্যবহার করতে পারবেন।
১০:৩৬ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি: ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দোকানীকে অর্থদণ্ড
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির দায়ে শহরের বিভিন্ন মার্কেটের ৬ দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার শহরের জগত বাজার, আনন্দ বাজার ও সড়ক বাজারের বেশ কয়েকটি মার্কেটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
১০:২৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
করোনা সতর্কতায় খবরের উৎস হোক সঠিক
করোনা ভাইরাসের ভয়াল সংক্রমনের এই অস্থির সময়ে অবাধ তথ্য প্রবাহ হচ্ছে জরুরী বিষয়। সেই তথ্যটা কে দেবে? কোন তথ্য আপনি বিশ্বাস করবেন? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নাগরিকদের বলেছেন, করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে নাগরিকরা যেন সঠিক উৎসের খবরকেই কেবল বিশ্বাস করে।
১০:২৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
নামাজরত মা-কে কুপিয়ে হত্যা করল ছেলে!
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে জুম্মার নামাজরত অবস্থায় মা-কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। এ ঘটনার পর এলাকাবাসী খুনি ছেলে মন্তাজুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
১০:০০ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৯৭ জন
কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬৭ জন। এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন বিদেশ ফেরত। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ করেছে ১২জন।
০৯:৫৭ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
হিলিতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
দিনাজপুরের হিলিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হিলির কাঁচাবাজারে ও চালের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
০৯:৫৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
কোভিড-১৯ প্রসারের দরুন অর্থনীতি
করোনাভাইরাস যা বর্তমানে কোভিড-১৯ নামে পরিচিত তার বহুল প্রসারের দরুন বিশ্বব্যাপী অর্থনীতি এখন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এর ছায়া বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। সরকার সচেতন হিসেবে যথেষ্ট মাত্রায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করলেও করোনার মহামারী যেহেতু প্রায় ১৮০ টি দেশকে এ মুহূর্তে আক্রমণ করেছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ও বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির মতো ক্ষতির কারণও এদেশে গত তিন মাস ধরে সম্প্রসারিত হচ্ছে। আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিবেচনা করি তবে দেখব যে, সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
০৯:৪৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
- শ্রমিকদের আবেগকে পুঁজি করে নৈরাজ্যের চেষ্টা করছে একটি গোষ্ঠী: ডিআ
- সিংগাইরে ট্রিপল মার্ডার: পাঁচ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ জনের
- মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
- চলতে মাসেই দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টিপাত নিয়ে যা জানা গেল
- মোংলা বন্দরে ৪০৬৮ কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ২০২৭ সালের সরকারি ছুটি তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
- মোংলা থেকে জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার























