হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন বন্দর চেয়ারম্যান
হিলি স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে অবকাঠামো ও বন্দরের সম্প্রসারণের উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। বন্দর সম্প্রসারণ করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। হিলি স্থলবন্দর পরির্দশনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
১০:৫৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
আইসিউতে অভিনেত্রী শাবানা
ভালো আছেন অভিনেত্রী শাবানা আজমি। গতকাল শনিবার পুনে-মুম্বাই হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে শাবানার গাড়ি। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় নভি মুম্বাইয়ের মহাত্মা গান্ধী মিশন মেডিকেল কলেজ হসপিটালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ককিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে।
১০:৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
বেনাপোল ইমিগ্রেশনে সীল জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সীল জালিয়াতির অভিযোগে জুনায়েদ হোসেন (২৩) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে সীল জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা থানার পুর্বাহরিপুর গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নং-(ইউ-০১৬২২৬৮)।
১০:৩৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ভ্যান চালক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি অটোরিক্সার সাথে অটো ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত এবং আরো এক জন আহত হয়েছে। নিহত আমিরুল ইসলাম (৩০) চড়া চিথুলিয়া গ্রামের মৃত সালেক মোল্লার ছেলে। এদিকে সিদ্দীক ফকির নামে গুরুতর আহত এক ভ্যান যাত্রীকে স্থাানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
‘মাহমুদউল্লাহই আমার অধিনায়ক’
টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও ৯-১০ মাস বাকি। তবে এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। পাকিস্তান সফরকে সামনে রেখে অনুশীলনে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তবে কোচের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই উপলক্ষ্যে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই মনে ধরেছে ডমিঙ্গোর।
১০:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
মুজিববর্ষের লোগো ব্যবহারের নির্দেশিকা প্রকাশ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এই লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
১০:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গণমাধ্যমে শৃংখলা ও পেশাদারিত্ব নিশ্চিতের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন।
০৯:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
সরকারি চাকরীতে শূন্য পদ ৩ লাখের অধিক
বর্তমানে সরকারের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত হিসেবে আছেন ১৭৭ জন। এছাড়া বিভিন্ন স্তরের ২৯০ জন কর্মকর্তা আছেন ওএসডি'তে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে)। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি।
০৯:০৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
০৯:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
নারী শিক্ষার অগ্রগতিতে সরকার সফল: শিক্ষা উপমন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় ছাত্রীরা এগিয়ে যাচ্ছে। এবছর বাকৃবিতে ৫০ ভাগের এর বেশি ছাত্রী ভর্তি হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে নারী শিক্ষার অগ্রগতিতে সরকার সফল। সোমবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
০৯:০০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন সম্পন্ন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৩দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ গাজীপুরের সারাহ রিসোর্টে সফলভাবে সম্পন্ন হয়েছে।
০৮:৪৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
০৮:৩৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে 'এ' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের ৩-০ গোলে হারায় মতিন-ইব্রাহিমরা।
০৮:১৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী: ইরাক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম। শনিবার জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেন।
০৮:০৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
একই কড়াইয়ে ১,৯৯৫ কেজি খিচুড়ি, বিশ্বরেকর্ড!
এক কড়াইয়েই এক হাজার ৯ শ ৯৫ কেজি খিচুড়ি রান্না করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে ভারতের উত্তরাঞ্চল্লের হিমাচল পর্যটন বিভাগ। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত ১৪ জানুয়ারি তারা এই আয়োজনটি করে। প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় খিচুড়ি রান্নার কাজটি সম্পন্ন হয়।
০৭:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
বালকের বুদ্ধিমত্তায় বেঁচে গেল পুরো পরিবার
দশ বছরের এক বালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল গোটা পরিবার। মা-বাবা ছেলেকে ফ্ল্যাটে একা রেখে বেরিয়েছিলেন তার জন্মদিনের অনুষ্ঠানের কেনাকাটা করতে। আচমকাই ফ্ল্যাটের বন্ধ একটি ঘরে আগুন লেগে যায়।
০৭:৪৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
তামিমের সঙ্গে ওপেনিং করবেন কে?
অনেক জলঘোলার পর চূড়ান্ত হয়েছে টাইগারদের পাকিস্তান সফর। ঐতিহাসিক এ সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে পাঁচ ওপেনারকে রেখেছেন নির্বাচকরা। যদিও তাদের সবাইকে ওপেনার হিসেবে ব্যবহার করা হবে না। কিন্তু দলে কার ভূমিকা কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
০৭:২১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ফাস্ট ট্র্যাক প্রকল্পের সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ১০টি বিদ্যমান প্রকল্পের সঙ্গে আরো বেশকিছু প্রকল্পকে ‘ফাস্ট ট্র্যাক’ প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কয়েকটি প্রকল্পকে ফাস্ট ট্র্যাক হিসেবে অন্তর্ভুক্ত করেছি এবং প্রকল্পগুলোর সামগ্রিক বাস্তবায়ন পর্যবেক্ষণ করে যাচ্ছি। কমিটির (ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটি) আরও অনেক গুরুত্বপূর্ণ বড় প্রকল্প পর্যবেক্ষণ করা উচিত।’
০৭:১৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
১২ নং ওয়ার্ডের লাটিম প্রতিকের ব্যাপক নির্বাচনী শোডাউন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মামুন রশিদ শুভ্র’র লাটিম প্রতিকের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।
০৭:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় এজাহারভুক্ত আসামী লাল্টুকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লাল্টু কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছোট ছেলে।
০৬:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
বইমেলা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য অমর একুশে গ্রন্থমেলার তারিখ পিছিয়ে ২ ফেব্রুয়ারি করা হয়েছে।
০৬:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ক্যান্সার আক্রান্ত প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন।
০৬:৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
‘আর কত আশ্বাস ভেঙ্গে গেল বিশ্বাস’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রুবেলকে মারধরের বিচার চেয়ে মানববন্ধন করেছেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
০৬:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় লালি গুড় তৈরির গ্রাম বিষ্ণুপুর
লালি আখের রস দিয়ে তৈরি এক ধরনের মুখরোচক খাবার। যা শীতকালে চালের গুড়া দিয়ে তৈরি যে কোনো ধরনের পিঠার সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। এই লালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কয়েকটি পরিবার।
০৬:২০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে সেনা মোতায়েন
- সরকারি নির্দেশে ফরিদপুরে এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন
- রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে সংসদে আপত্তি, স্পিকার বললেন ‘অশ্লীল নয়’
- সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা























