ভারতের টানা হামলা, ইমরানের পাল্টা হুমকি
ভারতকে উচিত জবাব দিতে ব্যতিব্যস্ত পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় দিনের পর দিন ‘গোলাগুলির’ বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে আজ রোববার টুইট করেছেন পাক প্রধানমন্ত্রী।
০৬:০৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ঠাকুরগাঁওয়ে ইটভাটায় ধ্বংস হচ্ছে শত শত আবাদি জমি
জেলার বিভিন্ন এলাকায় ইটভাটার আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার ফসলের ক্ষেত ও পরিবেশ। সেইসাথে ভূমি দস্যু ও দালালদের প্রলোভনে শত শত আবাদি জমি হয়ে যাচ্ছে অনাবাদি। এ নৈরাজ্য ঠেকানোর যেন নেই কেউ।
০৫:৪৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকে বড় ধরনের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৫৯ শতাংশ বা ২৩২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৩৮২ পয়েন্ট। সাত বছর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি দেশের প্রধান পুঁজিবাজারে নতুন এই সূচক চালু হওয়ার পর এত বড় উত্থান দেখা যায়নি।
০৫:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
প্রথম আলো সম্পাদকসহ ছয়জনকে গ্রেফতার ও হয়রানি নয়
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয়জনকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে করা আবেদনের ওপর আগামিকাল সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
০৫:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
মাদ্রাসা ফাঁকি দেয়া সেই তরুণ এখন জাতীয় দলে
বোলার হিসেবেই ক্রিকেট খেলা শুরু করেন হাসান মাহমুদ। বোলিংটা তার মিডিয়াম পেস। ২০১২ সালের শেষদিকে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমির কোচ মনিরের সংস্পর্শে আসেন হাসান। বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর থেকে তার বোলিংয়ে গতি বেড়ে যায়। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার।
০৫:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
রাবিতে ক্লাস বর্জন করে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) ক্লাস বর্জন করে পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। প্রক্রিয়াদিন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে পরীক্ষা বর্জন করা হবে বলেও জানান তারা।
০৫:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
নারীদের সুরক্ষা দেবে ‘সেফটি সু’!
এ জুতা পরলে ইভটিজিং, অপহরণ আর আক্রমণের মতো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নারীরা। অপহৃত হয়ে যাওয়ার মুহূর্তে এই জুতার মাধ্যমে স্থানীয় নিরাপত্তা রক্ষা বাহিনীকে তথ্য সরবরাহ করতে পারবেন। আর বৈদ্যুতিক শখ দিয়ে আক্রমণকারীকে ধাক্কা দিতেও পারবেন।
০৫:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
বাগেরহাটে প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হোসেন স্মরণে শোকসভা
প্রয়াত আওয়ামী লীগ নেতা বাগেরহাট-১ ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৫:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
পর্যটন মহাপরিকল্পনায় বদলে যাবে দেশ: পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫০ বছর। দীর্ঘ এ সময়ে পর্যটন শিল্পে আমরা আশানুরূপ এগিয়ে যেতে পারি নাই। তাই অনেক প্রতিকূলতা নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা তৈরি করছি। এই পর্যটন মহাপরিকল্পনায় বদলে যাবে দেশের পর্যটন শিল্পের চিত্র।
০৪:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
সৌদি থেকে একদিনেই ফিরলেন ২২৪ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে একদিনেই ফেরত আসলেন ২২৪ বাংলাদেশি। এদের মধ্যে শনিবার দুপুরে ১১৬ জন এবং দিনগত রাতে ১০৮ জন কর্মী দেশে ফেরেন। এ নিয়ে চলতি বছরের ১৮ দিনে এক হাজার ৮৩৪ জন বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন।
০৪:০১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
রুপা’র নতুন সভাপতি ড. আজাদ, সম্পাদক গোলাম সবুর
রাজশাহী ইউনিভার্সিটি সাইকোলজি এলামনাই অ্যাসোসিয়েশন'র (রুপা) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রফেসর ড. মো. মজিবুল হক আজাদ খান সভাপতি ও কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাতে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এনামুল হক এ কমিটি ঘোষণা করেন।
০৩:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কেন নয় : হাইকোর্ট
শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
০৩:৪১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
পাকিস্তানে টাইগারদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
সব জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ধাপের এই সফরে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দেশটির পাঞ্জাব রাজ্যের শহর লাহোরে। যেখানে টাইগারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্যটি।
০৩:৩৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
কাসেমিরোর জোড়া গোলে বার্সাকে টপকে রিয়াল শীর্ষে
সেভিয়াকে হারানোর পাশাপাশি বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়ার মাদ্রিদ। শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় জিদানের দল। বারো মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।
০৩:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
‘মতিউর রহমানের পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা ফৌজদারী অপরাধের মামলার কারনে। এটির সাথে গণমাধ্যমের স্বাধীনতার কোন সম্পর্ক নেই।
০৩:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
২২ জানুয়ারি থেকে মিলবে ই-পাসপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামি ২২ জানুয়ারি (বুধবার) থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের মধ্যদিয়ে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
০৩:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
হজে যেতে বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা
চলতি বছরে হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা। আজ রোববার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক নিশ্চিত করেছেন।
০৩:১৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
হুথিদের হামলায় সৌদি সমর্থিত ৬০ সেনা নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায়নি। খবর পার্সটুডে’র।
০৩:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
অভিযোগ ‘নির্লজ্জ, বেআইনি’: ট্রাম্পের আইনি দল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াটি গণতন্ত্রের ওপর একটি বিপজ্জনক আক্রমণ বলে মন্তব্য করেছেন তার আইনজীবীরা।
০২:৫০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় এই দার্জশিট দাখিল করা হয়।
০২:৩০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু
ফরিদপুরে আগুনে পুড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা আদুরী (৫)।
০১:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
‘অ্যান্টি রেপ ডিভাইস’র জন্য হাইকোর্টে রিট আবেদন
দেশে নারীদের যৌন নির্যাতন প্রতিরোধ করার জন্য ‘অ্যান্টি রেপ ডিভাইস’ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।
০১:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ডিভোর্সের পর যে দেশে নারীরা উৎসব করে
একটি ব্যর্থ সম্পর্কের ইতি ঘটায় তারা আনন্দে ভেসে যায়। পাড়া কিংবা গ্রামের অন্যরা সেই আনন্দে শামিল হন। সব আয়োজন শেষ হলে বিচ্ছেদী নারী অবিবাহিতদের কাতারে চলে যান।
১২:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা
লাখো মুসল্লীর অংশগ্রহণে আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ইহকালীন শান্তি, ঐক্য, দেশ-জাতির সমৃদ্ধি, কল্যাণ কামনা ও পরকালীন মুক্তির আবেদনের মধ্যদিয়ে শেষ হলো এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।
১২:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে সেনা মোতায়েন
- সরকারি নির্দেশে ফরিদপুরে এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন
- রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে সংসদে আপত্তি, স্পিকার বললেন ‘অশ্লীল নয়’
- সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা























