ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬

ভিপি নুরকে দেখতে গেলেন আ.লীগ নেতারা

ভিপি নুরকে দেখতে গেলেন আ.লীগ নেতারা

আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

১০:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

হামলার প্রতিবাদে সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ

হামলার প্রতিবাদে সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ তুলে সোমবার (২৩ ডিসেম্বর) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। 

১০:১১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে এবার ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৯। ২১ ডিসেম্বর ২০১৯, রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় তোমাদের চোখে আগামীর বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুরা রংতুলির চিত্রপটে তাদের স্বপ্নের বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। 

১০:০৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

কোনও মুসলমানকে তাড়াতে এই আইন নয়: মোদি

কোনও মুসলমানকে তাড়াতে এই আইন নয়: মোদি

জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে পুরো দেশজুড়ে চলছে আন্দোলন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে বলেন, সারাদেশে জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি হচ্ছে না। আর কোনও মুসলমানকে তাড়াতেও এই আইন নয়।

০৯:৫২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ধর্ষণের পর শিশু হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অবরোধ

ধর্ষণের পর শিশু হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অবরোধ

ঠাকুরগাঁও শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী  সুমনা (৯) কে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো রোববার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে শ্লোগানে শহর উত্তাল রাখে। এছাড়া বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবি পূরণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেড়াও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। 

০৯:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না: রাব্বানী

নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না: রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ডাকসুতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ছাত্র সংসদটির সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। ভিপিকে ডাকসুতে আর ঢুকতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

০৯:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

পরিবেশ রক্ষায় ছাত্রদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

পরিবেশ রক্ষায় ছাত্রদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ পরিবেশ রক্ষা এবং রাস্তাঘাট, নালা ও তৎসংলগ্ন স্থান পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

০৯:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

২৪ ডিসেম্বর রিহ্যাব উইন্টার ফেয়ার শুরু 

২৪ ডিসেম্বর রিহ্যাব উইন্টার ফেয়ার শুরু 

চলতি বছরের ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯’। এ ফেয়ার চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়াল ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসহ ২৩০টি স্টল স্থান পাবে।

০৮:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

কপাল পুড়ছে মোমিনুলের!

কপাল পুড়ছে মোমিনুলের!

বলা হয়ে থাকে যে, মোমিনুল হক নাকি সংক্ষিপ্ত ফরম্যাট -বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নন। টেস্ট বিশেষজ্ঞ ও সর্বশেষ টেস্ট সিরিজের অধিনায়ক তবুও আছেন চলতি বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা প্লাটুনে। দলটি এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেললেও মোমিনুল খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটিতে। যে ম্যাচে দারুণ অর্ধ-শতক হাঁকান লিটল মাস্টার।

০৮:২৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

পদ্মায় ট্রলার ডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার

পদ্মায় ট্রলার ডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ ৪ ব্যক্তির মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

০৮:২৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

বাগেরহাটে বিএনপির আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা 

বাগেরহাটে বিএনপির আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা 

এটিএম আকরাম হোসেন তালিমকে আহবায়ক ও মোজাফফর রহমান আলমকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ সদস্য বিশিষ্ট্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। এদিকে নবগঠিত আহবায়ক কমিটিকে কেন্দ্র করে বাগেরহাট বিএনপির দলীয় কোন্দল এখন প্রকাশ্য রুপ পেয়েছে। নবগঠিত এই আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

০৮:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ঢাকার দুই সিটি নির্বাচন নিরপেক্ষ হবে: সিইসি

ঢাকার দুই সিটি নির্বাচন নিরপেক্ষ হবে: সিইসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ভোটারদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।  

০৭:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

উল্লাপাড়ায় ৪৭৯ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

উল্লাপাড়ায় ৪৭৯ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৪৭৯ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী সদর উপজেলায় সাহেব প্রতাব গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩২), মৌলভী বাজার সদর উপজেলায় সমপাশি গ্রামের নূর ইসলামের ছেলে মো.রুবেল (১৯), কুষ্টিয়া সদর উজেলায় চার মাইল গ্রামের ফয়জুদ্দিনের ছেলে দুলাল মিয়া (২৮)।

০৭:২৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

অমিত শাহকে কলকাতায় পা রাখতে দেবো না: সিদ্দিকুল্লা

অমিত শাহকে কলকাতায় পা রাখতে দেবো না: সিদ্দিকুল্লা

অবিলম্বে সিএএ প্রত্যাহার করতে হবে। তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরের বাইরে বাইরে বের হতে দেওয়া হবে না।

০৭:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

বিয়ের নামে চীনে পাচার হচ্ছে শ’ শ’ পাকিস্তানি তরুণী

বিয়ের নামে চীনে পাচার হচ্ছে শ’ শ’ পাকিস্তানি তরুণী

পাকিস্তান থেকে চীনে পাচার করা হচ্ছে বহু তরুণীকে। দালালরা চীনা ‘পাত্রে’র কাছ থেকে লক্ষ লক্ষ ডলার নিয়ে পাকিস্তানি কিশোরী ও তরূনীদের ‘পাত্রস্থ’ করার নামে চীনে পাঠাচ্ছে। ২০১৮ থেকে গত এপ্রিল পর্যন্ত ৬২৯ জন পাক তরুণী ওই পাচার চক্রের শিকার হয়েছেন।  

০৭:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

‘সমন্বিত শিল্পকর্ম: বাংলাদেশের প্রতিবন্ধী শিল্পীদের খোঁজে’

‘সমন্বিত শিল্পকর্ম: বাংলাদেশের প্রতিবন্ধী শিল্পীদের খোঁজে’

“শিল্পের অন্য নাম শিল্প, তা সে যে মাধ্যমেই হোক না কেন। কবিতা, সঙ্গীত বা ছবি অথবা কৌতুক কিংবা মঞ্চ নাটক; সবই সৃষ্টিশীল মানুষের অনবদ্য শিল্পকর্ম এবং এক বিশেষ নান্দনিকতা ফুটিয়ে তুলতেই এগুলোর সৃষ্টি।" রাজধানীর সিক্স সিজনস হোটেল চত্বরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী "সমন্বিত শিল্পকর্ম: বাংলাদেশের প্রতিবন্ধী শিল্পীদের খোঁজে" শীর্ষক একটি আয়োজনে আলোচনায় এসব কথা উঠে আসে। 

০৬:৫৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি

ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।

০৬:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

পুরান-পোলার্ড দাপটে ভারতের লক্ষ্য ৩১৬

পুরান-পোলার্ড দাপটে ভারতের লক্ষ্য ৩১৬

স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারে ক্যারিবিয়ানরা করল পাঁচ উইকেটে ৩১৫ রান। অথচ একটা সময়ে এই রান তোলাই বেশ কঠিন বলে মনে হচ্ছিল। কিন্তু পুরান (৬৪ বলে ৮৯) ও পোলার্ডের (৫১ বলে ৭৪) মারমুখী ব্যাটিংই চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতকে।  

০৬:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

‘শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন’

‘শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। যারা স্বঘোষিত খুনি তাদেরকে বিচারের সম্মুখীন করেছেন। কোনও লোকই আইনের ঊর্ধ্বে নয়, শেখ হাসিনা সেটা প্রতিষ্ঠা করেছেন।

০৫:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

রাজীবের নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন ১ ফেব্রুয়ারি

রাজীবের নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন ১ ফেব্রুয়ারি

তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি ২০২০ ধার্য করেছেন আদালত।

০৫:৩৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ডিমেনশিয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে

ডিমেনশিয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে

স্মৃতি ভুলে যাওয়া রোগের নাম ‘ডিমেনশিয়া’। যাকে আমরা বলি স্মৃতিভ্রংশ। বর্তমান বিশ্বে ৫ কোটি মানুষ ডিমেনশিয়া রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ১৫ কোটিরও বেশি। নিম্ন ও মধ্যম আয়ের দেশে এই রোগের প্রকোপ বেশি। ঝুঁকিপুর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা।

০৪:৫৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

সবাইকে ছাড়িয়ে বিপিএলে শীর্ষে মুশফিক

সবাইকে ছাড়িয়ে বিপিএলে শীর্ষে মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ১৫তম ম্যাচে শনিবার (২১ ডিসেম্বর) সিলেট থান্ডার্সের বিপক্ষে ১২ রান করে তামিমকে পেছনে ফেলেন খুলনা টাইগার্সের অধিনায়ক। 

০৪:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি টিটু

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি টিটু

১২৬ বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদে আবারও বিজয়ী হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর আহমেদ টিটু। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। 

০৪:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

মিউজিক ভিডিও নিয়ে আসছেন ফোক শিল্পী বাউলা দিপু

মিউজিক ভিডিও নিয়ে আসছেন ফোক শিল্পী বাউলা দিপু

প্রথমবারের মতো ভিডিও মিউজিক নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় ফোক ও বাউল সঙ্গীত শিল্পী বাউলা দিপু। একের পর এক হিট গান উপহার দিয়ে ইতিমধ্যেই দর্শকের হৃদয় জয় করেছেন তরুণ প্রতিভাবান এ সঙ্গীত শিল্পী! 

তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। নিজের অভিনীতি ‘দয়াল রাস্তা আমার বাকা’ নামে মিউজিক ভিডিওতে প্রথম বারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই ফোক শিল্পী। 

০৪:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি