ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

রাজশাহীতে সাইফুল ইসলাম হলেন বিভাগীয় কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এবার রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এর আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে গত ২০ অক্টোবর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি