গরু চোর ধরতে মসজিদে মাইকিং, গণপিটুনিতে নিহত ৩
যশোরের অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
১০:২৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে তা নিজের ইচ্ছায় বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
১০:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
‘আমেরিকার সব সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়’
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে তার প্রত্যেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকাকে সেই বার্তা দিয়েছে। এই হামলার মাধ্যমে ইসরায়েলকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।’
১০:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
‘নদী উদ্ধারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবর রহমান হাওলাদার বলেছেন, ‘নদী রক্ষায় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের ও জনগণের সম্পত্তি রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।’
১০:১৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
নবরাষ্ট্র পুনর্গঠন সংগ্রামে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্পদিনের জন্য অন্তরবর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১০:০১ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। প্রার্থীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসন বলছে শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন শেষে ভোটগ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার রাতেই ভোটকেন্দ্রে আনা হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম।
০৯:৫৬ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল
দুর্দান্ত এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও জালের দেখা পেল না কেউ। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।
০৯:৫৪ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
লন্ডনের বাসে ঘুমিয়ে একুশ বছর
লন্ডন শহরের বাসে ২১ বছর রাতে ঘুমিয়ে কাটিয়েছে নাইজেরিয়ান এক নাগরিক। আর সেই অভিজ্ঞতার কারণে তার পরিচয় হয়ে গেছে ‘নাইট রাইডার’। নাম তার সানি। (পরিচয় গোপন রাখার জন্য সানি নামে ডাকা হয়েছে)
০৯:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
আজ শোক পালন করছে বাংলাদেশ
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
০৯:১০ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
গুড় খেলে পাবেন ১০ উপকার!
শুধু পিঠে-পুলি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার বানানোর জন্যই নয়, গুড়ের রয়েছে হাজারও রকম উপকারিতা। গুড় শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। গরমকালে শসা বা তরমুজের মতোই শীতকালে গুড় শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এখানেই শেষ নয় গুড়ে রয়েছে আরও একাধিক স্বাস্থ্য উপকারিতা।
০৯:০৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মেঘনায় কীর্তণখোলা ও ফারহান লঞ্চের সংঘর্ষ, নিহত ২
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী। আজ রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৮:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে বিশ্বের জন্য বিপর্যয় নেমে আসবে: পুতিন
মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় কোনও ধরনের সংঘাত হলে বিশ্বের জন্য একটা বিপর্যয়কর অবস্থা অপেক্ষা করবে শঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানে বড় ধরনের সামরিক সংঘাত হবে না বলে মনে করেন পুতিন। খবর পার্সটুডে’র।
০৮:৩৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
সারাদেশের মধ্যে সর্বোনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে শৈত্যপ্রবাহের অবস্থা থাকার কথা না থাকলেও রাজধানীসহ সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়াশার কারণে দেশের সব অঞ্চলে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে আছে হাড়ে কাঁপন ধরানো ‘সাইবেরিয়ান বাতাস।’ দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে তীব্র শীত বিপর্যস্ত করে তুলছে জনজীবন। এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
০৮:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
গবিসাস সভাপতি রনি, সম্পাদক রোকন
১২:০৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ইউসেপ-এসআইবিএল স্কিলস্ ট্রেইনিং প্রজেক্ট উদ্বোধন
ইউসেপ ঢাকা সাউথ রিজিওনে “ইউসেপ-এসআইবিএল স্কিলস্ ট্রেইনিং প্রজেক্ট”র উদ্বোধন করা হয়। ১২ জানুয়ারি ২০২০ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।
১২:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মুজিববর্ষে জাতীয়-আন্তর্জাতিক আয়োজনে ভরপুর থাকবে ক্রীড়াঙ্গন
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে বছর ব্যাপি দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যা থেকে বাদ যায়নি দেশের ক্রীড়া সংগঠনগুলো।
১১:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ১০ম দিনে জেলাভিত্তিক পরিবেশনা
জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহুমূখী সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় ৩ থেকে ২৩ জানুয়ারি ২০২০ দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০’ আয়োজন করেছে। দেশের ৬৪টি জেলা, ৬৪টি উপজেলা এবং জাতীয় পর্যায়ের পাঁচ হাজারের অধিক শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে ২১ দিনব্যাপী একাডেমির নন্দনমঞ্চে এই শিল্পযজ্ঞ পরিচালিত হবে। ঐহিত্যবাহী লোকজ খেলা, লোকনাট্য ও সারাদেশের শিল্পীদের বিভিন্ন নান্দনিক পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এই উৎসবের অনুষ্ঠানমালা।
১১:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ঢাকা সিটির নির্বাচন নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পেছানো হবে কিনা, সে বিষয়ে উচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের রায় অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে বলে রোববার (১২ জানুয়ারি) ইসির এক সভায় মত দেন কমিশনাররা।
১১:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ রাতে আবুধাবি পৌঁছেছেন।
১১:২০ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রোববার দিনব্যাপী দেখা যায়নি সূর্যের মুখ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
১১:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ জানুয়ারী সকালে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১১:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
মহাকাশে বেড়াতে যাচ্ছেন যেসব পর্যটকরা
গত ১৫ বছর ধরে কেটি মেইসনরুজ অপেক্ষা করছেন এমন এক সফরের জন্য যেটি তাকে পৃথিবী থেকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে।
১০:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
এমটিবি এবং র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেডের চুক্তি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি সই হয়। চুক্তির আওতায় এমটিবি’র সকল গ্রাহকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ বিশেষ হ্রাসকৃত মূল্যে র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড থেকে মরিস গ্যারেজেস্ ব্র্যান্ডের গাড়ি ক্রয় করতে পারবেন।
১০:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
চাঁদাবাজিকালে গণপিটুনিতে যুবক নিহত
রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারের একটি মার্কেটে আগ্নেয়াস্ত্রসহ চাঁদাবাজির সময় গণপিটুনিতে মাফু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে সাভারের অন্ধ মার্কেটে এ ঘটনা ঘটে।
১০:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
- মিরপুরে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নানা গ্রুপে সক্রিয় আ`লীগ
- খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
- চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা
- বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর
- ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’
- এনসিপির ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’আত্মপ্রকাশ সোমবার
- ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক কমিটি
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























