ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৪ জন হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৪ জন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। রোববার (৩ অক্টোবর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
০৫:৪৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
পূজায় মাটি দেবে না পশ্চিমবঙ্গের যৌনপল্লীগুলো
দুর্গাপূজায় ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ লাগে বলে উল্লেখ রয়েছে শাস্ত্রে। কিন্তু ভারতের পশ্চিম বাংলার যৌনকর্মীরা সেই রীতি মানার জন্য বারোয়ারি কমিটিগুলির পাশে আর দাঁড়াতে চায় না। এবার গোটা পশ্চিম বাংলার সব যৌনপল্লি এক হয়েছে এই সিদ্ধান্তে।
০৫:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
গাংনীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে ইব্রাহীম হোসেন (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বামুন্দি বাজারে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। কিশোর ইব্রাহীম হোসেন উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়ার আরিফুল ইসলামের ছেলে।
০৫:১৮ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
মাদককাণ্ড: জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার শাহরুখপুত্র
বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেফতার হয়েছেন। আটকের পর তাকে ১৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান।
০৫:০৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
করোনায় ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়। সে হিসেবে গত ৫ মাসে সবচেয়ে কম মৃত্যু দেখল দেশবাসী।
০৫:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ভারত থেকে আমদানি ট্রাকে ঢুকছে অবৈধ মালামাল
ভারত থেকে আমদানিকৃত বৈধ পণ্যের আড়ালে বেনাপোল বন্দরে দিয়ে দেশে ঢুকছে কোটি কোটি টাকার অবৈধ বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল। সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিতে তৎপর শক্তিশালী সিন্ডিকেট গ্রুপটি দু’দেশের বন্দর এলাকায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এদের কারণে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা।
০৪:৫৮ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
নভেম্বরে খুলছে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র
করোনার পুরো ডোজ টিকা নেয়া দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টিনের বাধ্য বাধকতা তুলে নেয়ার পরিকল্পনা করেছে থাইল্যান্ড। এক ঘোষণায় নভেম্বর থেকে দেশের প্রধান পর্যটন কেন্দ্রসমূহ খুলে দেয়ার কথাও জানানো হয়েছে।
০৪:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
শাহরুখ পুত্রকে ধরার নায়কও সেই ‘সমীর’
মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামের একটি প্রমোদ তরী থেকে শাহরুখ পুত্রকে আটক করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সাহসী অফিসার 'সমীর ওয়াংখেড়'। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার 'সমীর' শাহরুখ পুত্রকে ধরার আগেও চোখ ধাঁধানো একের পর এক সফল অভিযান পরিচালনা করেছেন।
০৪:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
আদালতে হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ১৬ বছর আগে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
০৩:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
শাপলা ফুল তুলতে গিয়ে শিশুর মৃত্যু
নওগাঁর মান্দায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুন ইতি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি এক সপ্তাহ আগে তার নানার বাড়িতে বেড়াতে আসে।
০৩:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ পালন করবে আইএসডি
অনুভূতি, মনোজগত ও সামাজিক সুস্থতার সাথে সম্পর্কিত মানসিক স্বাস্থ্য। মানসিক সুস্থতা ব্যক্তিজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানসিক সুস্থতা মানুষকে আনন্দিত রাখার পাশাপাশি জীবনের মূল্যবোধের বিকাশ ঘটানোর মাধ্যমে ব্যক্তিপর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলে। তাই, মানসিক স্বাস্থ্যকে গুরুত্বের সাথে বিবেচনা করে, এ বিষয়ক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ পালন করবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
০৩:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
রেকর্ড গড়ে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড গড়েই বিশাল ব্যবধানে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপি-কে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না মমতার।
০৩:৫০ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
১৪ মামলার আসামী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন সজল (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে।
০৩:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
খাবার না পেয়ে বর-বউ এর সব ছবি ডিলিট!
বিয়ের ছবি তুলতে তুলতে খাবার খাওয়ার কথা ভুলেই গিয়েছিলেন ফটোগ্রাফার। এক পর্যায়ে খেতে গিয়ে দেখেন, অবশিষ্ট নেই কিছুই। ক্ষুধা পেটে রাগের মাথায় তাই সব ছবি ডিলিটই করে দিলেন ফটোগ্রাফার। সম্পতি যুক্তরাষ্ট্রের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা।
০৩:৩৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইজিবাইক চালকের কারাদণ্ড
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
০৩:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
সামান্থা-নাগার বিচ্ছেদ, আমিরকেই দায়ী করলেন কঙ্গনা!
ফের একবার আমিরের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত। এবার দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্যর বিচ্ছেদের কারণ হিসেবে আমির খানকেই দায়ী করলেন বলিউড অভিনেত্রী। শুধু তা-ই নয়, মি. পারফেকশনিস্টকে ‘ডিভোর্স এক্সপার্ট’ বলেও অভিযোগ তুললেন কঙ্গনা।
০৩:২৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ট্রাকের মধ্যে মারা গেল চালক
বেনাপোল-যশোর সড়কের দীঘিরপাড় এলাকায় ট্রাকের মধ্যে কাজল হোসেন (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে স্ট্রোক করে তিনি মারা যান।
০৩:১৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন ৫ কোটি ছাড়াল
করোনাভাইরাসের টিকা নিবন্ধনের সরকারি প্লাটফর্ম 'সুরক্ষা' অ্যাপে নিবন্ধন সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা ৫ কোটি ১৫ হাজার ৩৯৮ বলে জানিয়েছে 'সুরক্ষা' টিম।
০৩:১৪ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০২:৫৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
পদ্মাসেতু প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে প্লটের দলিল হস্তান্তর
পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লীজ দলিল হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩ অক্টোবর) সকালে প্রকল্পের মাওয়া প্রান্তে রেজিষ্ট্রেশন সম্পন্ন ৮২৩টি প্লটের মধ্যে ২০টি দলিল হস্তান্তর করেন মন্ত্রী।
০২:৫৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর মান্দায় এজাবুর রহমান এজাব (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তল্লাশি চালিয়ে দুটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
০২:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ভূমিকম্পে ছড়িয়ে পড়েছে আগ্নেয়গিরির লাভা
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির আরও দুটি মুখ খুলে গেছে। এতে আগ্নেয়গিরিটি আরও তীব্রভাবে লাভা উদগীরণ করছে।
০২:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী, নাসা’র উদ্বেগ প্রকাশ
ক্রমশ কমে আসছে পৃথিবীর উজ্জ্বলতা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতা বাড়ার ফলেই ফ্য়াকাশে হয়ে যাচ্ছে পৃথিবী। সম্প্রতি জিওফিজিক্যাল গবেষণাপত্র নামক এক জার্নালে এমনই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
০১:৪৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান
রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এর মাধ্যমে সামরিক রীতি অনুযায়ী রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান।
০১:২৮ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
- পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত
- ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ
- কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা আখতার
- দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- ভিয়েতনামের কাছে তিন গোলে হারল বাংলাদেশ
- বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- সব খবর »
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ























