ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৪
ভারতের পূর্বাঞ্চলীয় উডিষ্যা রাজ্যে বুধবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। এদিকে ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত চার জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।
০৩:৫৩ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।
০৩:৪৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
মোংলায় পানিবন্দী ৮শ পরিবার, তলিয়েছে দুলবার চর ও করমজল
ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানিবন্দী হয়ে পড়েছেন মোংলার প্রায় সাড়ে ৮শ পরিবার। বুধবার (২৬ মে) এ পরিস্থিতির সৃষ্টি হয়। দূর্গতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি খাদ্য সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও কমলেশ মজুমদার।
০৩:৩২ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
বাংলাদেশের কাছ থেকে সহায়তা নিতে হতে পারে পাকিস্তানকে (ভিডিও)
২০৩০ সালে হয়তো পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিতে হতে পারে- এমনটাই বললেন বিশ্ব ব্যাংকের সাবেক উপদেষ্টা আবিদ হাসান। পাকিস্তানী গণমাধ্যমে প্রকাশিত তার বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, উন্নয়নের বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে ১০ বছর পর বিশ্বে বড় অর্থনৈতিক শক্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।
০৩:২৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
মেঘনার পানি বিপদসীমার উপরে, ডুবে গেছে ৩০ চর (ভিডিও)
ভোলায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে অন্তত ৩০টি দ্বীপচর। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বুধবার (২৬ মে) দুপুরের পর এসব এলাকা তলিয়ে যায়।
০৩:০৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
বুদ্ধ পূর্ণিমা, প্রার্থনায় দেশের সমৃদ্ধি কামনা (ভিডিও)
করোনা মহামারির কারণে এবার স্থাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। এবারের প্রার্থনায় থাকবে বাংলাদেশের সমৃদ্ধি কামনা। করোনা থেকে যেন বিশ্ববাসী নিষ্কৃতি পায়, তাই-ই হবে ভক্তকূলের প্রাণের আকুতি। জীবন আগে; বেঁচে থাকলে আগামীতে সব আয়োজন-নিবেদন নিয়ে মহান বুদ্ধকে স্মরণ করার প্রত্যাশা ভক্তদের।
০২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ফতুল্লায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
০২:৪৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতবছরের ২৬ মে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০১:৪৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়ালো
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে গোটাবিশ্ব এখন তটস্থ। টিকা কার্যক্রম চললেও থেমে নেই মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১২ হাজার ৮শ ৫৮ জন। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৮ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৪৭ হাজার ৭৫৪ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৪ লাখ ৪৫ হাজার ৩৩৬ জন।
০১:৪৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
সোলস’র প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি আর নেই
দেশের খ্যাতনামা ব্যান্ড সোলস-এর প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই। দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করে আজ বুধবার ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
০১:৩২ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ঝড়ের মধ্যেও মাঝ নদীতে জেলেরা!
সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদে সারি সারি নৌকা! দেখে মনে হবে মাছ ধরার উৎসব চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের মধ্যে কয়েকশ’ জেলে জাল-দড়ি নিয়ে নদীতে মাছ ধরছে।
০১:১৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ১২ জুন পর্যন্ত
মহামারী করোনা সংক্রমণের চলমান পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
০১:০৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ফিলিস্তিনীদের জন্যে কনস্যুলেট খুলে দেয়া হবে: ব্লিংকেন
জেরুজালেমে ফিলিস্তিনীদের জন্যে মার্কিন কনস্যুলেট পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।
১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ৮ ফুট পানি বৃদ্ধি, বৃষ্টি শুরু
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ-নদীর পানি ৮ ফুট বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার কয়েকটি স্থানে বেঁড়িবাধের উপর দিয়ে পানি প্রবাহিত হলেও স্থানীয়রা বালি ও মাটির বস্তা দিয়ে তা বন্ধ করতে সক্ষম হয়েছেন। তবে, জোয়ারে কি হবে তা নিয়ে সংশয়ে আছেন তারা।
১২:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
সবার উপরে বাংলাদেশ
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তামিমের দল। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতে ৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ।
১২:২৮ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ লঞ্চ চলাচল, ফেরি চলছে ধীরগতিতে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল ৫টা থেকে এ লঞ্চ চলাচল বন্ধ করা হলেও ফেরি চলাচল এখনও চালু রাখা হয়েছে। তবে ফেরিগুলো চলছে ধীরগতিতে।
১২:১৬ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
এতোটা নাস্তানুবুদ হতে হবে ভাবতেও পারেনি শ্রীলঙ্কা!
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে হারার পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন লঙ্কান অধিনায়ক কুশাল পেরেরা। তবে মঙ্গলবার বোলিংয়ে কিছুটা ভালো করলেও ব্যাটিংয়ে রীতিমত নাস্তানুবুদ হয়েছে টাইগার বোলারদের সামনে। যাতে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজটাও খুইয়েছে শ্রীলঙ্কা।
১২:০৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ভারতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব শুরু
ভারতের স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছেন আবহাওয়াবীদরা।
১১:৫৭ এএম, ২৬ মে ২০২১ বুধবার
ইসলামফোবিয়ার বিরুদ্ধে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন
বিশ্বজুড়ে ইসলামফোবিয়ার শিকার হওয়া দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা উচিৎ বলেই মনে করেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, "ইসলামফোবিয়া রোগের বিরুদ্ধে বিশ্বজুড়ে আমাদের নিজস্ব ধর্মীয় নেতাসহ বিবেকবান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী ও ধর্মগুরুদের একত্রিত করতে হবে।"
১১:২১ এএম, ২৬ মে ২০২১ বুধবার
পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শেফা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
১১:১৫ এএম, ২৬ মে ২০২১ বুধবার
কুকুর দিয়ে করোনাভাইরাস শনাক্ত, সাফল্য ৮৮ ভাগ
করোনাভাইরাসের রয়েছে বিশেষ এক ধরনের গন্ধ এবং সে কারণে প্রশিক্ষিত কুকুর দিয়ে এই ভাইরাসটিকে চিহ্নিত করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, বেশি লোকজন ভিড় করে এরকম জায়গায় এধরনের কুকুর কোভিডের বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এ খবর বিবিসি বাংলা’র।
১১:০১ এএম, ২৬ মে ২০২১ বুধবার
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে আজ। এশিয়ার কিছু কিছু অংশ, অস্ট্রেলিয়া, গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকা থেকে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে।
১০:২৬ এএম, ২৬ মে ২০২১ বুধবার
তিন নয়, পাঁচ ম্যাচ খেলতে রাজি অস্ট্রেলিয়া
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি সিরিজের সূচিও অনেকটা চূড়ান্তই ছিল। তবে অস্ট্রেলিয়াকে পাঁচটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি। মঙ্গলবারই সেই প্রস্তাবে রাজি হয়ে গেল অজিরা।
১০:০৩ এএম, ২৬ মে ২০২১ বুধবার
ঘূর্ণিঝড়ের কোন সতর্ক সংকেতের কী অর্থ
সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে উপর দিয়ে একের পর এক ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো বয়ে যাচ্ছে। সিডর, আইলা, আম্ফান, ফনির এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।
১০:০৩ এএম, ২৬ মে ২০২১ বুধবার
- খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী
- সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- আগারগাঁওয়ে তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু
- মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন প্রকৌশলী
- শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর
- পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের
- যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























