ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬

দেশে আরও ৬১ জনের মৃত্যু

দেশে আরও ৬১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬১ জন মৃত্যু বরন করেছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ১১ হাজার ৭০৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।

০৪:৪৬ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

পেকুয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

পেকুয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় ৫টি অস্ত্র, ২টি রামদা ও ৪ রাউন্ড গুলির খোসাসহ জাকের হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত জাকির হোসেন (৩৫) একজন অস্ত্রধারী সন্ত্রাসী। 

০৪:৪৫ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১০

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১০

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন মারা গেছেন। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে দলগুলোর মধ্যে। এমন অবস্থায় সহিংসতার বিষয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে  কেন্দ্রীয় সরকার। খবর বিবিসি বাংলা’র।

০৪:২৬ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

মেক্সিকোর মেট্রো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

মেক্সিকোর মেট্রো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

মেক্সিকোর রাজধানীতে মেক্সিকো সিটিতে সোমবার রাতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে এবং গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ কথা জানিয়েছে রয়টার্স। 

০৪:০৪ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় পায় না : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় পায় না : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় পায় না, চক্রান্তকারিদের সকল ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে।

০৩:৫২ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

মামুনুল হক ফের পাঁচ দিনের রিমান্ডে

মামুনুল হক ফের পাঁচ দিনের রিমান্ডে

চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ফের ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

০৩:৩৭ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

অবশেষে স্থগিত হলো আইপিএল

অবশেষে স্থগিত হলো আইপিএল

অবশেষে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আজ দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ। 

০২:০১ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেল বরগুনাবাসী

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেল বরগুনাবাসী

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

০১:৫২ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সাড়ে ৬২ হাজার শরণার্থী রাখার অনুমতি

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সাড়ে ৬২ হাজার শরণার্থী রাখার অনুমতি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সর্বোচ্চ সীমা ১৫ হাজার থেকে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি করে ৬২ হাজার ৫০০ করার অনুমোদন দিয়েছেন। খবর এএফপি’র।

০১:২০ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

১২:৪২ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

দ্বিতীয় মেয়াদে সংস্থা প্রধান হতে চাচ্ছেন টেডরস

দ্বিতীয় মেয়াদে সংস্থা প্রধান হতে চাচ্ছেন টেডরস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস দ্বিতীয় মেয়াদে সংস্থাটির প্রধান হওয়ার দৌঁড়ে শামিল হওয়ার পরিকল্পনা করছেন।

১২:২১ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

প্রেস ফ্রিডম ডে উপলক্ষে কয়টা প্রশ্ন

প্রেস ফ্রিডম ডে উপলক্ষে কয়টা প্রশ্ন

১) হাতে গোনা কয়েকটা পত্রিকা-টিভি বাদে কোথাও নিয়মিত বেতন হয় না। ইদ বোনাস তো অনেকের জন্য ডুমুরের ফুল। এই সমস্যার জন্য মূলত কারা দায়ী- তা কি ভেবে দেখেছি? ভাবলে তা থেকে উত্তরণে আপনার/আমার ভূমিকা কি? 

১২:২০ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

মেক্সিকোয় মেট্রোরেল ভেঙে পড়ে নিহত ১৫, আহত ৭০

মেক্সিকোয় মেট্রোরেল ভেঙে পড়ে নিহত ১৫, আহত ৭০

মেক্সিকো সিটিতে মেট্রো ট্রেনের গাড়ি বহনকারী একটি ওভারপাসের একটা অংশ রাস্তায় ধসে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতের এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 

১১:৫৪ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

২৬ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

২৬ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

গত ৩ মে স্পীডবোট ও বল্কহেডের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে শিবচর থানায়। অন্যদিকে গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি। 

১১:২৬ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি