ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬

শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস পতন

শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মূল্য সূচকের পতন হয়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। আর চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই পতনের মধ্যে থাকল।

০৪:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা

দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩২৯ জনে ঠেকেছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯১ জন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। 

০৪:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সুপ্রিম কোর্ট বারের ২০২১-২০২২ বর্ষের নির্বাচন ১০-১১ মার্চ

সুপ্রিম কোর্ট বারের ২০২১-২০২২ বর্ষের নির্বাচন ১০-১১ মার্চ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

০৪:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

‘স্বপ্ন’ এখন যশোরে

‘স্বপ্ন’ এখন যশোরে

দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো যশোরে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের ১৪৫৩, রেল রোডের শেখ রাসেল চত্বর (চার খাম্বার মোড়)-এ নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

০৪:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

তিন দফা দাবিতে নার্স-টেকনোলজিস্টদের প্রতিবাদ সমাবেশ

তিন দফা দাবিতে নার্স-টেকনোলজিস্টদের প্রতিবাদ সমাবেশ

“ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা, উচ্চ আদালতের রায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিপক্ষে নার্সিং কাউন্সিলের নার্সদের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা-বানোয়াট তথ্য পরিবেশন, অযৌক্তিক ও অসাংবিধানিক দাবির প্রতি তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা জানিয়ে প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। 

০৩:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বেইলি ব্রিজ ভেঙে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ

রাঙ্গামাটি-বান্দরবান প্রধান সড়ক সংযুক্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার সিনামাহল এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

০৩:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে অটোরিকশা : সেতুমন্ত্রী

রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে অটোরিকশা : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজিবাইক, থ্রি-হুইলার জাতীয় অটোরিকশা নিয়ন্ত্রণে রেজিষ্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে সরকার।’

০৩:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বিপুল পরিমাণ অস্ত্র-বোমাসহ ৭ ডাকাত গ্রেফতার

বিপুল পরিমাণ অস্ত্র-বোমাসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি কোরাবারী ও ৪৪টি ককটেল জব্দ করে র‌্যাব সদস্যরা। 

০৩:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সুষম খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির নির্দেশ প্রধানমন্ত্রীর

সুষম খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের পুষ্টির চাহিদা পূরণে সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়েছেন।

০৩:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

কপোতাক্ষে ভেসে উঠল শ্রমিকের মরদেহ, নিখোঁজ ২

কপোতাক্ষে ভেসে উঠল শ্রমিকের মরদেহ, নিখোঁজ ২

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। 

০৩:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

অমর একুশে উপলক্ষে বাংলা একাডেমির কর্মসূচি

অমর একুশে উপলক্ষে বাংলা একাডেমির কর্মসূচি

০২:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

উপস্থাপনায় ফিরেছেন পূর্ণিমা

উপস্থাপনায় ফিরেছেন পূর্ণিমা

আবারও টিভি উপস্থাপনায় আসছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। প্রায় দুই বছর পর তার এ ফিরে আসা। এবার তিনি উপস্থাপনা করবেন ‘পূর্ণিমার আলো’ শিরোনামের একটি অনুষ্ঠান। 

০২:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিন শাকিলকে (৩৫) ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় দণ্ডপ্রাপ্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।

০২:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ফেনী সাংবাদিক ফোরামের রজতজয়ন্তীতে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের রজতজয়ন্তীতে বিশিষ্টজনদের মিলনমেলা

দিনব্যাপী নানান আয়োজনে পালিত হলো ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার রজতজয়ন্তী উৎসব। বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় ফেনীর বিশিষ্টজনদের এক মিলনমেলায়। দুই পর্বের অনষ্ঠানে প্রথমে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান। দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

০১:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

পাঁচগুণ আগ্রহ বেড়েছে করোনা টিকা গ্রহণে 

পাঁচগুণ আগ্রহ বেড়েছে করোনা টিকা গ্রহণে 

বাংলাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী গণটিকা কর্মসূচী শুরুর পর নানা ধরনের আশঙ্কার কারণে টিকায় গ্রহণে আগ্রহী ছিলেন না অনেকে।

০১:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ হাসপাতালে

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ হাসপাতালে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ বোধ করায় ৯৯ বছর বয়সী ফিলিপ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।

০১:০৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

৫৬৮ কোটি টাকা প্রণোদনা পেলেন ৫ লাখ খামারি (ভিডিও)

৫৬৮ কোটি টাকা প্রণোদনা পেলেন ৫ লাখ খামারি (ভিডিও)

করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লাখ খামারিকে ৫শ’ ৬৮ কোটি টাকা আর্থিক প্রণোদনা দিলো সরকার। ৬১ জেলার ৪৬৬টি উপজেলা থেকে বাছাই করা চূড়ান্ত সুপারিশকৃত খামারিদের মোবাইল একাউন্ট ও ব্যাংকিং ব্যবস্থায় প্রণোদনার অর্থ পৌঁছে দেয়া হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মধ্যস্বত্বভোগীদের সুবিধা না দিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেয়া হচ্ছে।

০১:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

এই প্রথম ফেরদৌস

এই প্রথম ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস। সিনেমায় তার উপস্থিতি কম হলেও সরব আছেন শোবিজ অঙ্গনে। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে কাজ দিয়েই। পরবর্তিতে সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। অভিনয় জীবনের ফাঁকে ফাঁকে একাধিকবার স্থিরচিত্রের মডেল হয়েছেন বিভিন্ন পন্যের। কিন্তু প্রথমবার ভিডিও মাধ্যমে দেশীয় একটি পন্যের প্রচারণা শুরু করছেন এই নায়ক। 

১২:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জাতিসংঘে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

জাতিসংঘে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্থায়ী মিশন। জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কোর যৌথ আয়োজনে ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজল্যান্ড মিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) উদযাপন হবে। 

১২:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

পাগলা কুকুরের আক্রমণে জখম ১৩, আতঙ্কে এলাকাবাসী

পাগলা কুকুরের আক্রমণে জখম ১৩, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭টি পাগলা কুকুরের কামড়ে জখম হয়েছেন শিশুসহ ১৩ জন। গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী। 

১২:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ইউপি নির্বাচনে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল (ভিডিও)

ইউপি নির্বাচনে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল (ভিডিও)

দেশের ৯টি পৌরসভা ও ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে ৭৬তম কমিশন সভা শেষে এ কথা বলেন ইসি সচিব। 

১১:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

২০ ফেব্রুয়ারি দেওয়া হবে একুশে পদক 

২০ ফেব্রুয়ারি দেওয়া হবে একুশে পদক 

আগামী ২০ ফেব্রুয়ারি দেয়া হবে একুশে পদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হবেন। এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

১১:৪১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বিচারক সঙ্কটে সাতক্ষীরায় ঝুলছে ৩৬ হাজার মামলা (ভিডিও)

বিচারক সঙ্কটে সাতক্ষীরায় ঝুলছে ৩৬ হাজার মামলা (ভিডিও)

সাতক্ষীরার আদালতে মামলার জট। বিচারক সঙ্কটে দীর্ঘ দিন ধরে ঝুলে আছে ৩৬ হাজার মামলা। দেওয়ানী ও ফৌজদারি মামলার জটে বাড়ছে অপরাধ। সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর করা গেলে এই অবস্থার উন্নতি সম্ভব। 

১১:৩২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখবে মিশর

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখবে মিশর

বাংলাদেশে মিশরের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে মিশর। 

১১:০২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি