ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস দরপতনের মধ্যে থাকল শেয়ারবাজার।

০৪:৫৬ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

উপদেশ নয়, শিশু চায় দৃষ্টান্ত

উপদেশ নয়, শিশু চায় দৃষ্টান্ত

আমাদের দেশে শিশুরা আজ সবচেয়ে বঞ্চিত। সেটা ধনী-দরিদ্র নির্বিশেষে। গরিবের শিশু যেমন বঞ্চিত, ধনীর শিশুও বঞ্চিত। বঞ্চিত এই অর্থে যে, আমরা ধরেই নিয়েছি ভালো জামা-কাপড়, ভালো খাবার এগুলোই হচ্ছে শিশুর চাহিদা। এর বাইরে আমরা বেশি কিছু ভাবি না।

০৪:৪৭ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে: ডিএসসিসি মেয়র

ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে: ডিএসসিসি মেয়র

পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষীবাজার এলাকায় ‘লক্ষীবাজার খেলার মাঠ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।

০৪:৪৫ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

এফএসআইবিএলের ৫টি উপশাখার উদ্বোধন

এফএসআইবিএলের ৫টি উপশাখার উদ্বোধন

০৪:৪২ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

বাবাকে হত্যা করার কথা স্বীকার করল ছেলে-মেয়ে

বাবাকে হত্যা করার কথা স্বীকার করল ছেলে-মেয়ে

পারিবারিক কলহের জেরে প্রায়শই মাকে মারধর করতেন। এক পর্যায়ে বিবাদ চরমে পৌঁছলে মাকে মৌখিকভাবে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন বাবা। আর এই কারণেই ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুল খালেককে (৫০) শ্বাসরোধ করে হত্যা করে ছেলে খায়রুল ইসলাম (২৮) ও মেয়ে নাজমা খাতুন (৩৩)। পরে বাবার লাশ বস্তাবন্দি করে মোটরসাইকেলে করে নওগাঁর পোরশা উপজেলার বালিয়াচান্দা গ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি খালে ফেলে আসে খায়রুল।

০৪:২১ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ভাষাই জাতীয়তাবাদের প্রধান ভিত্তি

ভাষাই জাতীয়তাবাদের প্রধান ভিত্তি

সমাজের অধিকাংশ মানুষ বিশেষত তরুণ জনগোষ্ঠী আজ এক ধরনের বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত। একাকিত্ব আর বিচ্ছিন্নতা কিন্তু এক নয়; এ দুয়ের মধ্যে পার্থক্য আছে। বিচ্ছিন্নতা একটি রোগ। একজন মানুষ সবার মধ্যে থেকেও একা থাকতে পারেন, তাতে কোনো বিচ্ছিন্নতা তৈরি হয় না, ওটা তৈরি হয় মূলত তখনই যখন তিনি নিজেকে কারো সাথে যুক্ত করতে পারছেন না। 

০৪:০৯ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

হাতিয়ায় ইউএনওর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

হাতিয়ায় ইউএনওর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া দ্বীপ সরকারি কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যাহার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

০৪:০৩ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

রাজধানীর ভাটারায় এক গাড়ি ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে পুলিশ। আজ এ কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

০৩:৫৪ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিল রাখার অপরাধে আব্বাস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

০৩:১৮ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

জাদরানের ফিফটিতে ছুটছে আফগানরা

জাদরানের ফিফটিতে ছুটছে আফগানরা

প্রথম টেস্ট দুই দিনেই হেরে আজ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি আফগানিস্তান। দলে ফিরেছেন বড় তারকা রশিদ খান, সঙ্গে আরও চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাট করছে স্বাগতিকরা। ইবরাহীম জাদরানের অনবদ্য ফিফটিতে বড় রানের লক্ষ্যে ছুটছে স্বাগতিকরা।

০৩:১০ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

পরিবারে ইতিবাচকতা শিশুর সুবিকাশ নিশ্চিত করে

পরিবারে ইতিবাচকতা শিশুর সুবিকাশ নিশ্চিত করে

আমাদের অধিকাংশেরই ধারণা হলো, শিশুর যত্ন শুরু করতে হবে তার জন্মের পর থেকে। কিন্তু এটি আরো আগে থেকেই শুরু হওয়া জরুরি। সেটা কীভাবে?

০৩:০৭ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

কোম্পানীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৭

কোম্পানীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার পর সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। উপজেলার বিভিন্নস্থান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

০২:৩৭ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ইয়াবার সন্ধানে তল্লাশি, মিলল স্বর্ণের বার

ইয়াবার সন্ধানে তল্লাশি, মিলল স্বর্ণের বার

পূর্ব তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল স্বর্ণের বার। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের এক যাত্রীর শরীরে তল্লাশী করে দুইটি স্বর্ণের বার পেয়েছে পুলিশ। 

০২:৩১ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিবির নেতা, ক্ষুব্ধ নেতাকর্মীরা

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিবির নেতা, ক্ষুব্ধ নেতাকর্মীরা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন জেলা ছাত্র শিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের। শিবির নেতার আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা।

০২:২২ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ট্রেনের গতি বাড়াতে ৫০৫টি সেতু নতুন করে নির্মাণের পরিকল্পনা 
দেখুন ভিডিও

ট্রেনের গতি বাড়াতে ৫০৫টি সেতু নতুন করে নির্মাণের পরিকল্পনা 

পুরাতন সেতুর কারণে ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৭৫ কিলোমিটার। পরিস্থিতি বদলাতে ৫০৫টি পুরাতন সেতু নতুন করে নির্মাণের পরিকল্পনা করছে রেল বিভাগ। সেতুগুলো নির্মাণ হলে ট্রেনের গতি উন্নীত হবে ঘন্টায় ১২০ কিলোমিটারে। বাড়বে বহন ক্ষমতাও। 

০১:৫৮ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

তিউনিশিয়ায় দুটি নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু

তিউনিশিয়ায় দুটি নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু

তিউনিশিয়া উপকূলে দুটি যাত্রীবোঝায় নৌকা ডুবে ৩৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক।

০১:১৩ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

রাস্তার খাবারে মিলেছে ব্যাকটেরিয়া, মানবদেহের জন্য বিপজ্জনক
দেখুন ভিডিও

রাস্তার খাবারে মিলেছে ব্যাকটেরিয়া, মানবদেহের জন্য বিপজ্জনক

স্ট্রিট ফুড বা পথের খাবার দিনে দিনে জনপ্রিয়তা পেলেও এ খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গবেষণায় পথের খাবারের নমুনা পরীক্ষায় প্রতি গ্রামে এক হাজার একশটির উপরে টোটাল কলিফর্ম ও ই কোলাই পাওয়া গেছে। অথচ প্রতি গ্র্রাম খাবারে এ জাতীয় ব্যাকটেরিয়া ৩০টির ওপর থাকাই বিপজ্জনক। দুই সিটি করপোরেশন অস্বাস্থ্যকর এসব খাবার গ্রহণে বিরত থাকার আহ্বান জানিয়েছে। 

০১:০৬ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

জীবনভর শান্তি ও সাম্যের পথে হেঁটেছেন বঙ্গবন্ধু (ভিডিও)

জীবনভর শান্তি ও সাম্যের পথে হেঁটেছেন বঙ্গবন্ধু (ভিডিও)

জীবনভর শান্তি ও সাম্যের পথে হেঁটেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায় করেছেন। শেষ পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠীই বাঙালিকে সশস্ত্র যুদ্ধে বাধ্য করে। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’- এই পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিলেন। যা এখন দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মডেল। বিশ্লেষকরা বলছেন, সর্ম্পকের বিষয়ে স্পষ্ট ঘোষণা থাকায় বাংলাদেশের অর্থনীতির বিকাশ ঘটেছে।

১২:৪০ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

বাস থেকে ফেলে দেয়া সেই নারীর পাশে জেলা পুলিশ

বাস থেকে ফেলে দেয়া সেই নারীর পাশে জেলা পুলিশ

ভাড়া না থাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী মিষ্টি ওরফে শিল্পীকে আর্থিক সহায়তা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। মঙ্গলবার (৯ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে তাকে আর্থিক সহায়তার পাশাপাশি আইনগত সহায়তারও আশ্বাস দেন পুলিশ সুপার। 

১২:৩৭ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ফিরলেন রশিদ খান, পাঁচ বদলি নিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

ফিরলেন রশিদ খান, পাঁচ বদলি নিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রথম টেস্ট দুই দিনেই হেরে আজ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি আফগানিস্তান। দলে ফিরেছেন বড় তারকা রশিদ খান, সঙ্গে আরও চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা। যদিও জিম্বাবুয়ের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়েছে দলটি।

১২:১৪ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

চিকিৎসার সাথে মমতা ও ভালোবাসার মেলবন্ধন প্রয়োজন

চিকিৎসার সাথে মমতা ও ভালোবাসার মেলবন্ধন প্রয়োজন

একটি বই পড়েছিলাম— ম্যান’স সার্চ ফর মিনিং। লিখেছেন গত শতাব্দীর একজন খ্যাতনামা মনোবিদ ডা. ভিক্টর ফ্র্যাঙ্কল। অস্ট্রিয়ার এই নিউরোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিটলারের নাৎসি বাহিনীর হাতে সপরিবারে বন্দি হন এবং তিন বছরের বন্দিদশা থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে তিনি এ বইটি লেখেন।

১১:২১ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার

শুরু হচ্ছে  ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ 

শুরু হচ্ছে  ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ 

শুরু হচ্ছে ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো-২০২১’। আগামী ১২ ও ১৩ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনের এই জমকালো অনুষ্ঠান। মূলত ১২ মার্চ বিকেল ৩টায় মূল অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বর্তমান শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি ভার্চুয়ালে যোগ দিবেন।

১১:১৯ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার

পেমেন্ট সিস্টেম অনুমোদন ও নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব কেন্দ্রীয় ব্যাংকের

পেমেন্ট সিস্টেম অনুমোদন ও নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব কেন্দ্রীয় ব্যাংকের

সব ধরনের পেমেন্ট সিস্টেম কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন ২০২১’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন অনুযায়ী পেমেন্ট তথা পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ও পরিশোধ সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে।

১০:৫৯ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার

অবশেষে মিলল মুক্তি, কুইন্স টাউনে বাংলাদেশ দল

অবশেষে মিলল মুক্তি, কুইন্স টাউনে বাংলাদেশ দল

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফের চতুর্থ করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদের নিউজিল্যান্ডে অবাধে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

১০:৪৫ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি