ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

করোনা এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে: বিশেষজ্ঞ

করোনা এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে: বিশেষজ্ঞ

করোনাভাইরাস সংক্রমণ এক অথবা দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে।

০২:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

শিক্ষাসহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর 

শিক্ষাসহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর 

শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শিক্ষাসহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন। আমাদের শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করবেন।’

০১:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী দিনাজপুরের কৃষকেরা (ভিডিও)

পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী দিনাজপুরের কৃষকেরা (ভিডিও)

আমনের ভালো দাম পেয়ে পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী হয়েছেন দিনাজপুরের কৃষকেরা। দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মৌসুমের শুরু থেকেই জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। কৃষকরা জানান, ন্যায্যমূল্য নিশ্চিত হলে বোরো আবাদেও লাভবান হতে পারবেন তারা।

০১:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও নান্দনিক করতে চান নতুন মেয়র (ভিডিও)

চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও নান্দনিক করতে চান নতুন মেয়র (ভিডিও)

সবার মতমত নিয়ে অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামকে নান্দনিক, পরিবেশবান্ধব ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তুলতে চান তিনি। তবে সদ্য সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন জানিয়েছেন, সামনের দিকে এগোতে সবার আগে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে। 

১২:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

গুলিতে নারী নিহত, গ্রেফতার অর্ধশতাধিক, ক্ষোভে ফুঁসছে মিয়ানমার

গুলিতে নারী নিহত, গ্রেফতার অর্ধশতাধিক, ক্ষোভে ফুঁসছে মিয়ানমার

সামরিক অভ্যুত্থানের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার হলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক। 

১২:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেবিচক (ভিডিও)

জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেবিচক (ভিডিও)

জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরইমধ্যে টিকা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠিও দিয়েছে সংস্থাটি। বেবিচক চেয়ারম্যান জানান, বিভিন্ন বিমান বন্দর ও এয়ারলাইন্স কর্মকর্তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতেই টিকার প্রয়োজন।

১২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

মোংলায় কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার

মোংলায় কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ নাবিককে। তবে এখনো পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। 

১২:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পপ গুরু আজম খানের জন্মদিন

পপ গুরু আজম খানের জন্মদিন

আজ ২৮ ফেব্রুয়ারি, কিংবদন্তি পপ সম্রাট আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন।

১১:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জাতিসংঘের

সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জাতিসংঘের

বহুল আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য  যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের। 

১১:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

মুনতাসীর মামুন চবির ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক

মুনতাসীর মামুন চবির ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার'-এর গবেষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। যোগদানের তারিখ থেকে দুই বছর এই পদে থাকবেন তিনি।

১১:২৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও খ্যাতনামা সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। পিআইবিতে যোগ দেয়ার আগে তিনি দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

১১:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বরেণ্য সাংবাদিক এবিএম মূসার ৯০তম জন্মদিন আজ

বরেণ্য সাংবাদিক এবিএম মূসার ৯০তম জন্মদিন আজ

প্রখ্যাত সাংবাদিক ও কলম লেখক এবিএম মূসার ৯০তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ফুলগাজী থানায় ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই বরেণ্য সাংবাদিক দীর্ঘ ৬৪ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।

১১:০৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

শপথ নিলেন নড়াইলের প্রথম নারী মেয়র

শপথ নিলেন নড়াইলের প্রথম নারী মেয়র

শপথ নিলেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা। এদিকে ৪২ বছর পর ক্ষমতা বদল হলো কালিয়া পৌরসভায়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা এবং কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন দুই মেয়র।

১০:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বিশ্বে করোনা থেকে সুস্থ ৯ কোটি ছুঁই ছুঁই 

বিশ্বে করোনা থেকে সুস্থ ৯ কোটি ছুঁই ছুঁই 

বিশ্বের দুইশ’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সে তুলনায় টিকা প্রয়োগ হচ্ছে খুব সংখ্যক দেশে। এতে করে বেড়েই চলেছে করোনাক্রান্তের সংখ্যা। তবে আশার কথা, আগের চেয়ে বেড়েছে সুস্থতার হার। গত একদিনেও পৌনে চার লাখ রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৯ কোটি ছুঁতে চলেছে। 

১০:৪১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

উৎসবের রাতে এমবাপের জোড়া গোল

উৎসবের রাতে এমবাপের জোড়া গোল

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গোল উৎসব করে জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এদিন তারা ডিজনের জালে চার চারবার বল জড়িয়েছে। এর মধ্যে এমবাপে একাই দিয়েছেন দুই গোল। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এলো মাউরিসিও পচেত্তিনোর দলটি।

১০:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বগুড়ায় ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে সিসি ক্যামেরা, বিজিবি মোতায়েন

বগুড়ায় ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে সিসি ক্যামেরা, বিজিবি মোতায়েন

পঞ্চম ধাপে শুরু হয়েছে বগুড়া পৌরসভার নির্বাচন। আজ ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো বগুড়া শহর। ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়েছে জেলা পুলিশ। নির্বাচনকে ঘিরে প্রায় ১ হাজার পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১০:৩১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

দেশে করোনা টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

দেশে করোনা টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

দেশে এ পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন। এদিকে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ।

১০:১৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

জনসনের এক ডোজের টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

জনসনের এক ডোজের টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

করোনা প্রতিরোধে তৃতীয় কোন ভ্যাক্সিন হিসেবে বেলজিয়ামের আবিষ্কৃত জনসনের টিকা অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা অনুমোদন দিয়েছে করোনায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশটি। খবর বিবিসির। 

১০:০৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

রোনালদোর গোলেও পয়েন্ট হারাল জুভেন্টাস

রোনালদোর গোলেও পয়েন্ট হারাল জুভেন্টাস

সেরি আ লিগে পয়েন্ট হারিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি আন্দ্রেয়া পিরলোর দল। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে হেল্লাস ভেরোনা রুখে দিয়েছে টানা নয়বারের চ্যাম্পিয়নদের।

০৯:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

লালপুরে ইমো প্রতারক চক্রের দুই সদস্য আটক 

লালপুরে ইমো প্রতারক চক্রের দুই সদস্য আটক 

নাটোরের লালপুর থেকে আরিফ (১৯) ও চঞ্চল (১৮) নামে ইমো প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদেরকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজার থেকে আটক করা হয়।

০৯:৩৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

করোনায় পৃথিবী ছাড়া সোয়া ৫ লাখ মার্কিনি

করোনায় পৃথিবী ছাড়া সোয়া ৫ লাখ মার্কিনি

প্রাণঘাতি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী তাণ্ডব অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গণহারে টিকা প্রদান কর্মসূচি চললেও থামানো যাচ্ছে না ভাইরাসটির দাপট। গত একদিনেও দেড় হাজারের অধিক মার্কিনির প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা সোয়া পাঁচ লাখ ছুঁয়েছে আজ। তবে সাথে আশা দেখাচ্ছে সুস্থতাও। 

০৯:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বরগুনায় বস্তা ভর্তি হরিণের চামড়া উদ্ধার

বরগুনায় বস্তা ভর্তি হরিণের চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটা থেকে বস্তা ভর্তি অবস্থায় ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি ওই হরিণের চামড়া উদ্ধার করা হয়।

০৮:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সেনাবিরোধী বক্তব্যে মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

সেনাবিরোধী বক্তব্যে মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনীকে ক্ষমতা থেকে উৎখাত করতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পর তাকে বরখাস্ত করেছে দেশটির সেনা শাসকরা। এ খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

০৮:৪৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ব্রাজিলে মৃত্যু ছাড়াল ২ লাখ ৫৪ হাজার 

ব্রাজিলে মৃত্যু ছাড়াল ২ লাখ ৫৪ হাজার 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে টিকা প্রয়োগের মাঝেই উদ্বেগজনকহারে বেড়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী প্রাণহানি। গত একদিনেও প্রাণ ঝরেছে প্রায় ১৩শ’র মানুষের। তবে বিপরীতচিত্র সুস্থতায়। সংক্রমণের তুলনায় যা অনেক পিছিয়ে। 

০৮:৪৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি