যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ভাষা শহীদদের স্মরণ
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে রাজপথে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে। সেই থেকে প্রতিবছর জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় গোটা বাঙালি জাতি।
০৪:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
বিছানায় ঠাণ্ডা হয়ে ছিলো রুয়েট শিক্ষার্থীর লাশ
‘প্রতিদিনের মতোই রাতে ঘুমিয়েছেন স্বাক্ষর সাহা। কিন্তু সকাল হওয়ার পরও তার কোনও সাড়া শব্দ নেই। বেলা ১১টার দিকেও সে ঘুম থেকে না ওঠায় আমরা ডাকাডাকি শুরু করি। পরে রুমে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে জাগানোর চেষ্টা করি। কিন্তু দেখি, তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।’ এভাবেই বর্ণনা দিচ্ছিলো রুয়েট ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা।
০৩:৩১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
অচিরেই সব রায় বাংলায়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে, সেজন্য কাজ চলছে। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
০৩:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জিতে এগিয়ে জকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ। আজ রোববার বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী এ ম্যাচে লড়ছেন জকোভিচ ও মেদভেদেভ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেটে জিতে এগিয়ে জকোভিচ।
০৩:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ব্যক্তি উদ্যোগে কফির চাষ হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে (ভিডিও)
বাণিজ্যিকভিত্তিতে কফির আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। ব্যক্তি উদ্যোগে কয়েকজন কৃষক কফির চাষ শুরু করেছেন। ফলনও পেয়েছেন ভালো। সফলতা দেখে কফি চাষে আগ্রহী হয়েছেন অনেকে। বাগান দেখতে প্রতিদিন ভিড় করছে বহু মানুষ। কৃষি বিভাগ বলছে, মধুপুরের মাটি কফি চাষের উপযোগী।
০২:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
সহপাঠীসহ কলেজছাত্রীকে জিম্মি করে শ্লীলতাহানি, ভিডিও ধারণ
নোয়াখালীর সদর উপজেলায় সহপাঠীসহ এক কলেজ ছাত্রীকে নিজ বসতঘরে জিম্মি করে শ্লীলতাহানি, মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
০২:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের
উচ্চশিক্ষা এবং উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০১:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
আবারাও পুত্র সন্তানের মা হলেন কারিনা
অবশেষে বহুল প্রতীক্ষার অবসান। পরিবারে হাজির আরেক ক্ষুদে সদস্য। আজ রোববার দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বড় ভাই হয়ে গেলেন ছোট্ট তৈমুর। ফের খুশির হাওয়া পতৌদি পরিবারে। ২০২০ সালে অগস্টে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছিল 'সাইফিনা'। এর আগে ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন কারিনা।
০১:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
টিকা কার্যক্রমে নিরলস সেবা দিচ্ছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা (ভিডিও)
সারাদেশে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে দায়িত্ব পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। প্রতিটি টিকা কেন্দ্রেই দক্ষ স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যকর্মীদের সহায়ক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। দিন শেষে সেবাগ্রহীতার অমলিন তৃপ্তির হাসিটুকুই তাদের একমাত্র অনুপ্রেরণা।
০১:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
যথাযোগ্য মর্যাদায় জবিতে ভাষা শহীদদের স্মরণ
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।
০১:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
জমকালোভাবে সম্পন্ন নাসির-তামিমার বিয়ের অনুষ্ঠান
বেশ জমকালো আয়োজনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা তাম্মির বিয়ের অনুষ্ঠান। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১২:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
রাবিতে ক্যাম্পাস ও হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
‘একদফা এক দাবি হল-ক্যাম্পাস খুলে দিবি, দাবি মোদের একটাই, হল- ক্যাম্পাস খোলা চাই। ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবুও হল খুলে দাও।’ এমন স্লোগানে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
১২:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ বিশেষজ্ঞদের (ভিডিও)
গত ১৩ দিনে প্রায় ১৭ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন প্রান্তিক জনগোষ্ঠীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবেনা। এ জন্যে তারা সম্প্রসারিত টিকা দান কর্মসূচির সক্ষমতাকে পূর্ণ ব্যবহারের তাগিদ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার।
১২:৩৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম
বায়ান্নের ভাষা আন্দোলনের সময়ে একুশে ফেব্রুয়ারির আগে থেকেই উত্তাল ছিল নারায়ণগঞ্জ। ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় সেই সময়ে এ জেলা ছিল উত্তাল। একুশে ফেব্রুয়ারির পরে শিক্ষিকা মমতাজ বেগমের মুক্তির দাবিতেও উত্তাল হয়েছিল নারায়ণগঞ্জ।
১২:৩৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় সম্প্রীতি সংলাপ: বিশ্বজুড়ে একুশে
বাংলা, বাঙালি আর ভাষা আন্দোলনের চেতনায় ভাস্বর প্রতিটি মানুষের কাছে সম্প্রীতির আলেখ্য পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে অনুষ্ঠিত ‘বিশ্বজুড়ে একুশে’ আলেখ্য অনুষ্ঠানে উঠে আসে দেশ-বিদেশের চলমান বাঙালি সংস্কতি ও ভাষা চেতনার নানা প্রসঙ্গ।
১২:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ভাষা শহীদদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।
১২:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যু
বিশ্বজুড়ে টিকা প্রয়োগ অব্যাহত থাকলেও থামছে না করোনা তাণ্ডব। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু উভয়েই কমেছে। তারপরও এ সময়ে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে ৪ লাখ মানুষ। তবে আশার কথা হলো প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার।
১২:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
বিশ্বে ভাষার জন্য প্রাণ দিয়েছে একমাত্র বাঙালি জাতিই (ভিডিও)
একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের চেতনায় এসেছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশেও বার বার আঘাত এসেছে একুশের চেতনার ওপর। সব ষড়যন্ত্র ছিন্ন করে একুশের শক্তিতেই এগিয়ে চলছে বাঙালি। বিশিষ্টজনেরা বলছেন, চক্রান্তকারীরা এখনো সক্রিয়। তাই সচেতন থাকার পরামর্শ তাদের।
১১:৪০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
তারুণ্যের ভাবনায় অমর একুশ
একুশ মানে চেতনা, একুশ আমাদের আত্ম ত্যাগের সর্বোচ্চ পর্যায়। পাকিস্তানি শাসক গোষ্ঠি যখন আমাদের মুখের ভাষা কেড়ে নেয়ার চেষ্টা চালায়। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে বাংলার আপমর জনতা তখন তাদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে, মায়ের ভাষাকে রক্ষার জন্য। এতে শহীদ হয় রফিক, সালাম, বরকতসহ আরেও অনেকে।
১১:৩২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
নোয়াখালীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
নোয়াখালীতে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, নোয়াখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর।
১১:২২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
৩৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত
করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ৩৫টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। তবে ওই সব দেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে আবাসিক হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। খবর গালফ নিউজের।
১০:৫৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
মৃত্যুর মিছিলে আরও ২ হাজার মার্কিনি
বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনেও প্রায় ৭০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। পাশাপাশি নতুন করে প্রাণ ঝরেছে প্রায় ২ হাজার ভুক্তভোগীর। এ নিয়ে চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ছুঁতে চলেছে। তবে বেড়েছে সুস্থতাও।
১০:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
কাবুলে পৃথক বিস্ফোরণে হতাহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি পৃথক বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহিংসতা বৃদ্ধির মধ্যেই শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই বিস্ফোরণগুলো ঘটে।
১০:২৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ব্রাজিলে সুস্থতা বাড়লেও প্রাণহানিতে উদ্বেগ
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে টিকা প্রয়োগের ফলে সংক্রমণ কিছুটা কমার পাশাপাশি বেড়েছে সুস্থতা। তবে আগের মতোই প্রাণহানি। গত একদিনেও দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্তের পাশাপাশি প্রাণ হারিয়েছেন হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ।
১০:০৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
- বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১১ হাজার মানুষ
- শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
- বর্ণাঢ্য আয়োজনে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জন্মদিন উদযাপন
- শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের
- শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























