ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

মহাখালীর ওয়্যারলেসগেটে গণ সমাবেশ

মহাখালীর ওয়্যারলেসগেটে গণ সমাবেশ

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে আগামী ১২ ফেব্রুয়ারী, ঢাকার বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে আজ বনানী থানার মহাখালীর ওয়্যারলেসগেটে গনসমাবেশ অনুষ্ঠিত হয়।

১১:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংকের কার্ডধারীদের রয়েল টিউলিপে ডিসকাউন্ট 

ইসলামী ব্যাংকের কার্ডধারীদের রয়েল টিউলিপে ডিসকাউন্ট 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেল-এর মধ্যে ডিসকাউন্ট অফার সংক্রান্ত সমঝোতা স্মারক ১৩ জানুয়ারি ২০২১, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন এবং রয়েল টিউলিপের সিইও কাজী এ.এস.এম আনিসুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

১০:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জনতা ব্যাংকের সেরা গ্রাহক হিসেবে মনোনীত বেক্সিমকো

জনতা ব্যাংকের সেরা গ্রাহক হিসেবে মনোনীত বেক্সিমকো

জনতা ব্যাংক লিমিটেডের সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহক হিসেবে মনোনীত হয়েছে বেক্সিমকো লিমিটেড। গত ৬ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৪৮তম সভায় ২০২০ সালের জন্য বেক্সিমকো গ্রুপকে সর্বোচ্চ রপ্তানীকারক ট্রফি ও সেরা গ্রাহকের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। 

১০:৪৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নিজের ও বোলারদের পারফর্মেন্সে সন্তুষ্ট মাহমুদুল্লাহ

নিজের ও বোলারদের পারফর্মেন্সে সন্তুষ্ট মাহমুদুল্লাহ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচটি নিজেদের জন্য খুবই ভাল হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি।

১০:৩৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া শুরু

চাঁপাইনবাবগঞ্জে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া শুরু

চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীপ্রতিশ্রুত পর্যটন কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার সীমানা নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী সিভিল সত্যজিৎ রায় উপস্থিত থেকে সীমানা নির্ধারণ করেছেন। তারা বলছেন, শিগগিরই শুরু হবে সীমানা প্রাচীর নির্মাণকাজ। সরকারের এ উদ্যোগকে সাধুুবাদ জানিয়েছে এ অঞ্চলের মানুষ।

১০:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

করোনায় নয়, অসংক্রামক রোগেই মৃত্যু বেশি

করোনায় নয়, অসংক্রামক রোগেই মৃত্যু বেশি

প্রায় তিন বছর ধরে বুকের ব্যথায় ভুগছেন মনিরুজ্জামান। প্রথমদিকে সাধারণ চিকিৎসা নিলেও গত বছরের শেষের দিকে তা ভয়ানকভাবে বেড়ে যায়। উপায়ন্তর না দেখে ৬১ বছর বয়সী পুলিশের অবসরপ্রাপ্ত এই সাব ইন্সপেক্টর গত নভেম্বরে ভর্তি হন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। সেখানে প্রথমে স্বাভাবিক চিকিৎসা হলেও পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউতে। 

১০:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নানা আয়োজনে সাকরাইন উৎসব করলো মাঞ্জা 

নানা আয়োজনে সাকরাইন উৎসব করলো মাঞ্জা 

'এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি' এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা নানা আয়োজনে এবারের সাকরাইন উৎসব উদযাপন করেছে। 

১০:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ডিসেম্বরের মধ্যেই চালু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেন

ডিসেম্বরের মধ্যেই চালু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেন

২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার পর্যন্ত রেল লাইনের কাজ সম্পন্ন হবে এবং ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

০৯:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র এজেন্টকে কারাদণ্ডসহ জরিমানা

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র এজেন্টকে কারাদণ্ডসহ জরিমানা

ঠাকুরগাঁয়ে আইন অমান্য করে একই ব্যক্তির কাছে ১৮ জনের নামে বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র জেলা এজেন্ট বিসমিল্লাহ ট্রেডার্স-এর স্বত্বাধিকার জাফর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

০৯:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোবারক হোসেন (৪৫) ও আবদুল করিম মিয়া (৫০) নামে দুইজনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

০৯:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বলেশ্বরে রায়েন্দা-মাছুয়া রুটে ফেরী চলাচল শীঘ্রই

বলেশ্বরে রায়েন্দা-মাছুয়া রুটে ফেরী চলাচল শীঘ্রই

বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার গণমানুষের প্রাণের দাবীর প্রেক্ষিতে বলেশ্বর নদীতে রায়েন্দা-মাছুয়া রুটে অতি শীঘ্রই ফেরী চলাচল শুরু হচ্ছে। চলতি মাসে অর্থাৎ জানুয়ারীতেই এই ফেরী চলে আসবে বলে জানা গেছে। 

০৮:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রূপগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ

রূপগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার তারাবো পৌরসভা এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ধর্ষিতার পিতা বাদী হয়ে রাব্বি মিয়া ও নাজমা বেগম নামে ২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

০৮:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

‘১৪ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা সরকারের হাতে রয়েছে’

‘১৪ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা সরকারের হাতে রয়েছে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশে অন্তত ১৪-১৫ কোটি ভ্যাকসিন ডোজ রাখার ব্যবস্থা সরকারের হাতে রয়েছে। কাজেই দেশে ৪-৫ কোটি ভ্যাকসিন চলে এলে সেগুলি সঠিকভাবে প্রয়োগে কোন সমস্যা হবে না।

০৮:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর জীবনীর ওপর পাঠচক্র

বঙ্গবন্ধুর জীবনীর ওপর পাঠচক্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রন্থসমূহের উপর পাঠচক্র শুরু করেছে বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্র। মুজিববর্ষ উপলক্ষে প্রতি সপ্তাহে একদিন এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেয়া হবে।

০৮:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

ঢাকার নবাবগঞ্জে পৌষ সংক্রান্তে উপলক্ষে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালিবাড়ির এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে প্রায় ২০/২৫ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মুহুর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়। 

০৭:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। 

০৭:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নাটোর পৌরে নৌকার মাঝি জলি, বড়াইগ্রামে নয়ন

নাটোর পৌরে নৌকার মাঝি জলি, বড়াইগ্রামে নয়ন

নাটোর পৌরসভা নির্বাচনে এবারও নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র ও প্রয়াত সাবেক সাংসদ শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী জলি। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নাটোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। 

০৬:৫৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালন করুন: ঘুড়ি উৎসবে তথ্যমন্ত্রী

আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালন করুন: ঘুড়ি উৎসবে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আকাশ সংস্কৃতির যুগে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালন করার আহ্বান জানিয়েছেন।

০৬:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগে জিডি

মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগে জিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে। বুধবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা শহরের সড়কবাজারে এ ঘটনা ঘটে। 

০৬:৪৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

যুবলীগে সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

যুবলীগে সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পাশাপাশি যুবলীগ করার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ' স্লোগানে শনিবার থেকে শুরু হবে উনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এ উৎসব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

০৬:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বদির পিতৃত্বের দাবিতে মামলা, নিরাপত্তাহীনতায় যুবক

বদির পিতৃত্বের দাবিতে মামলা, নিরাপত্তাহীনতায় যুবক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে টেকনাফের এক যুবকের দায়ের করা মামলায় জারি করা সমনের চিঠি আদালতে ফেরত না আসায় আজ বৃহস্পতিবারও শুনানী অনুষ্ঠিত হয়নি। মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী মোহাম্মদ ইসহাক। 

০৬:৩২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে: কৃষিমন্ত্রী

আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরও উন্নত জাতের ধান উদ্ভাবনের জন্য ধানবিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

০৬:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ইও লরেন্স অ্যাওয়ার্ড পেলেন ড. জাহিদ হাসান

যুক্তরাষ্ট্রের ইও লরেন্স অ্যাওয়ার্ড পেলেন ড. জাহিদ হাসান

মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণায় অনন্য অবদানের জন্য প্রেস্টিজিয়াস আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রিন্সটনের ইউজিন হিগিংস পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী জাহিদ হাসান তাপস। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জ্বালানী বিষয়ক সম্পাদক ড্যান ব্রাওলেট এ পুরস্কার ঘোষণা দেন।

০৫:৪৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি