ঢাকা, শনিবার   ২৫ জুলাই ২০২৬

৪ কোটি টাকায় নির্মাণ হচ্ছে বৃন্দারঘাট ব্রিজ

৪ কোটি টাকায় নির্মাণ হচ্ছে বৃন্দারঘাট ব্রিজ

মৌলভীবাজারের জুড়ীতে সাগরনাল ইউনিয়নের কাপনা পাহাড় চা বাগান হতে কাশিনগর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ বৃন্দারঘাট ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কাজের উদ্বোধন করেন। 

১১:১৩ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনায় এবার একদিনেই ১১ হাজার মৃত্যু

করোনায় এবার একদিনেই ১১ হাজার মৃত্যু

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব আরও বেড়েছে। যেখানে এবার গত একদিনেই ভাইরাসটির ছোবলে ১১ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে।  নতুন করে করোনার শিকার হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। তবে বরাবরের মতো এদিনও পিছিয়ে সুস্থতার হার। 

১১:০৭ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়াম

ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগে ফ্রান্স, স্পেন, ইতালির সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে তারা ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এমন জয়ে জোড়া গোল করেছেন আক্রমণভাগের খেলোয়াড় রোমেলু লুকাকু। 

১০:২০ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আজ সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী

আজ সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী

গীতিকবি, সুরকার, গায়ক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে তিনি মারা যান। তার সৃষ্ট অজস্র গান এখনও নবীনদের অনুপ্রেরণা হয়ে আছে।

১০:১৮ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শহীদ মিনারের রূপকার হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

শহীদ মিনারের রূপকার হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় শহীদ মিনারের রূপকার, একুশে পদকজয়ী স্থপতি ও বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৮ সালের ১৯ নভেম্বর কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেন তিনি।

১০:০৫ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

০৯:৫২ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার অভিষেক হতে চলেছে ওয়েব সিরিজে৷ টিবি বা যক্ষ্মারোগের বিরুদ্ধে জন সচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি প্রবিশন অ্যালোন টুগেদার’এ অভিনয় করবেন সানিয়া৷ নভেম্বরের শেষ সপ্তাহেই ওয়েব সিরিজটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

০৯:৪৫ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনায় একদিনেই ২ হাজার মার্কিনির মৃত্যু

করোনায় একদিনেই ২ হাজার মার্কিনির মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণ। গত একদিনে সেখানে পৌনে দুই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে প্রায় দুই হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।

০৯:৩৪ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আজ বিশ্ব টয়লেট দিবস

আজ বিশ্ব টয়লেট দিবস

আজ ‘বিশ্ব টয়লেট দিবস’। প্রতি বছর ১৯ নভেম্বর তারিখটি বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালন করা হয়। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।

০৯:৩১ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

অভিনেতা আলী যাকের হাসপাতালে 

অভিনেতা আলী যাকের হাসপাতালে 

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চলতি সপ্তাহে নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আলী যাকেরের পুত্র ইরেশ যাকের।

০৮:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাজিলে সংক্রমণের হার অপরিবর্তিত, মৃত্যু আরও ৭৫৪

ব্রাজিলে সংক্রমণের হার অপরিবর্তিত, মৃত্যু আরও ৭৫৪

ব্রাজিলে অপরিবর্তিত রয়েছে সংক্রমণ হার। নতুন করে সেখানে ৩৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।  প্রাণহানি ঘটেছে আরও ৭৫৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। উন্নতি নেই লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও।  

০৮:৫২ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর পরবর্তী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

০৮:৫০ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় বাংলাদেশের সাদ 

এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় বাংলাদেশের সাদ 

এশিয়ার সেরা দশ ফুটবলারের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সাদ উদ্দিন। এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল গত ১০ দিনে যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে ম্যাচগুলোতে কারা ভালো পারফরম্যান্স করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই তালিকার ১০ জনের মধ্যে জায়গা পেয়েছেন সাদ উদ্দিন।

০৮:৪৮ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’। প্রতিবছর ১৯ নভেম্বর তারিখে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

০৮:৩৪ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৭

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৭

উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সিবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

০৮:২৬ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আজ থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ

আজ থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ

সারাদেশে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০। এবার এর প্রতিপাদ্য রাখা হয়েছে ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ উদযাপন করবে।

০৮:২৩ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ধর্ষক মজনুর রায় আজ

ধর্ষক মজনুর রায় আজ

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় একমাত্র আসামি মজনুর রায় ঘোষণা হবে আজ। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রায়ের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন।

০৮:১৬ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ওই বৃদ্ধকে জালকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

১১:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

‘করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে সরকার’

‘করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে সরকার’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে শুরু থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন,‘বর্তমান সরকার জনগণের সরকার।

১১:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন’

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা নতুন উদ্যমে সাহস, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করবেন বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। 

১০:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

বেলকুচিতে বাস চাপায় নিহত ২

বেলকুচিতে বাস চাপায় নিহত ২

১০:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ক্রয়ের অনুমোদন

৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ক্রয়ের অনুমোদন

পাসপোর্টের বাড়তি চাহিদা মেটাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৪ মিলিয়ন মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট এবং ৪ মিলিয়ন লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন প্রদান করেছে।

১০:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

কাল থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ

কাল থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ

‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ উদযাপিত হবে।

১০:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ডুয়েট উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. হাবিবুর রহমান

ডুয়েট উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. হাবিবুর রহমান

ঢাকা প্রকৌশল ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ৬ষ্ঠ উপাচার্য হিসেবে আজ বুধবার (১৮ নভেম্বর, ২০২০ খ্রি.) দায়িত্ব গ্রহণ করলেন প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি ডুয়েটের মূল ফটকে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

০৯:৩৭ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি