সীমিত আকারে আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ
আজ শুক্রবার (২ অক্টোবর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সকাল ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
০৯:৩২ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
রোহিতদের দ্বিতীয় জয়, টানা হার পাঞ্জাবের
জেতার জন্য কিংস ইলেভেন পঞ্জাবের দরকার ছিল ১৯২ রান। কিন্তু, ব্যাটসম্যানদের ব্যর্থতা ভোগাল তাদের। নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় তারা। মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় ৪৮ রানে। এ জয়ের ফলে দ্বিতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
০৯:১৩ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
৫৬ বছরে নগর বাউল
কখনো তিনি নগর বাউল, কখনো রকস্টার আবার কখনো সঙ্গীতপাগল জেমস। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। দেশ ছাড়িয়ে আর্ন্তজাতিক অঙ্গনে নগরবাউল জেমস নামেই তিনি অধিক পরিচিত। আজ ২ অক্টোবর, তার জন্মদিন। সঙ্গীতের এই কালপুরুষ ৫৬ বছর বয়সে পা রাখলেন।
০৮:৪৫ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
মহাত্মা গান্ধীর জন্মদিন আজ
ভারতের অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে।
০৮:৩৭ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
আজ বিশ্ব হাসি দিবস
হাসতে নাকি জানেনা কেউ, কে বলেছে ভাই...
এরকম অনেক কবির কবিতায়, কথাসাহিত্যে হাসির কতশত বর্ণনা রয়েছে! মন খারাপের দিনে এক মুহূর্তে যদি কল্পনা করা যায় প্রিয় কারও হাসিমাখা মুখ, মনটা চট করেই ভালো হয়ে যায়। সেই রাঙা হাসির উদযাপনেই বিশ্বজুড়ে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হয় ‘বিশ্ব হাসি দিবস’।
০৮:৩২ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে করোনার শিকার পৌনে এক কোটি মানুষ
মার্কিন যুক্তরাষ্ট্রে থামছেই না করোনার প্রকোপ। যেখানে গত একদিনেও ৪৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা পৌনে একটি ছুঁই ছুঁই। একইসঙ্গে প্রাণহানি ঘটেছে আরও ৯শ’র বেশি মানুষ। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৮:২৪ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
অবিলম্বে সিরিয়া থেকে আমেরিকাকে সরে যাওয়ার আহ্বান
সিরিয়া থেকে অবিলম্বে সরে যেতে আবারও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।
০৮:২০ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ছাত্রীর যৌন হয়রানির মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের চন্দ্রিমা থানার এসআই রাজু আহমেদ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে শুনানীর জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন।
১২:০৫ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
এবার ‘গেন্দা ফুল’ এ জ্যাকুলিন ও রতন কাহারকে দেখা যাবে
পশ্চিমবঙ্গের রতন কাহারের বিখ্যাত গান ‘গেন্দা ফুল’ চলতি বছরে প্রকাশ করেছিল র্যাপার বাদশা। নতুন ধাঁচে গানটি তুলে এনেছিলেন র্যাপার। ঐ গানে মডেল হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গানে রতন কাহার নাম উল্লেখ না করায় বেশ সমালোচনার মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক।
১২:০৪ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট
দেশে প্রথমবারের মতো এক হাজার টাকার হিসেবে ক্যাশ-আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
১১:৫০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ইসলামী ব্যাংক সিলেট জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
১১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নলছিটিতে কৃষি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটিতে উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান।
১১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চার কোটি বাঙালি- মানুষ একজন
আমাদের ছেলেবেলায় আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর কিংবা মহাত্মা গান্ধীর মত মানুষদের সাথে নিয়ে বড় হয়েছি। ভালো করে কথা বলা শেখার আগে রবীন্দ্রনাথের কবিতা মুখস্ত করতে হয়েছে, কথা বলা শেখার পর নজরুলের কবিতা। ল্যাম্পপোস্টের নিচে বসে বিদ্যাসাগর পড়ালেখা করতেন এবং বাবার খাবার নষ্ট হবে বলে বিদ্যাসাগর কাউকে দেখতে না দিয়ে আস্ত তেলাপোকা চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, সেই গল্পটি আমাদের অনেকবার শুনতে হয়েছে। (তখনই টের পেয়েছিলাম আস্ত তেলাপোকা কখনো চিবিয়ে খেতে পারবো না বলে আর যাই হই কখনো বিদ্যাসাগর হতে পারবো না।) শৈশবে সবচাইতে বড় সমস্যা হয়েছিল মহাত্মা গান্ধীকে নিয়ে। তাঁর সাথে পরিচিত হবার আগেই বিষাক্ত, দুর্গন্ধযুক্ত, গান্ধী পোকার সাথে পরিচিত হয়েছিলাম এবং কেউ ভালো করে বুঝিয়ে দেয়নি বলে আমি কিছুতেই বুঝতে পারতাম না একটা পোকা কেমন করে এতো ভালো ভালো কাজ করে। (এখন টের পাই শৈশবে আমি অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি হাবাগোবা ছিলাম।)
১১:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে বিবেচনা করবে ইরান
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে আজ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর এ কথা বলেন।
১১:২৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বেজা’র সঙ্গে আমরা নেটওয়ার্কসের সমঝোতা স্মারক
দ্রুত ইন্টারনেট পরিসেবা প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং আমরা নেটওয়ার্কস্ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেজার পক্ষে মহাব্যবস্থাপক, মোঃ শোয়েব এবং আমরা নেটওয়ার্কস্ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আহমেদ নূর স্মারকটিতে স্বাক্ষর করেন।
১১:২৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানে অনগ্রসর জেলা সমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব জেলা থেকে অধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হবে।
১১:০৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সেলফি ও ফটোপ্রেমীদের জন্য আসছে ভিভো ভি২০
সেলফি ও ফটোগ্রাফিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে স্মার্টফোন নিয়ে আসছে চীনা বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। চলতি বছরের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আনা ভিভো ভি২০ তে হবে সেলফির দারুণ অভিজ্ঞতা। ‘আই অটোফোকাস প্রযুক্তি’র ব্যবহার ভিভো ভি ২০ তে যোগ করেছে ভিন্ন মাত্রা।
১০:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চা-স্টলে কথা কাটাকাটি, হামলায় আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় চা-স্টলে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউপির রাধিকা বাজারের পাশে এই ঘটনা ঘটে।
১০:৪০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
গর্ব করার মতো কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে গর্ব করার মতো কাজ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ সভাপতিত্ব করেন।
১০:৪০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রাজবাড়ী কোটি টাকা মূল্যের দখলি জমি আদালতে উদ্ধার
রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি’র দখলে থাকা কোটি টাকারও বেশি মূল্যের ৬.১৯ একর জমি উদ্ধার পূর্বক মালিককে বুঝিয়ে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দিন ভর নানা নাটকিয়তার পর ওই জমির দখল থেকে দখলদারকে উচ্ছেদ করে সম্পূর্ণ জমি বুঝিয়ে দেওয়া হয় প্রকৃত মালিক মাসুদুর রহমানকে।
১০:৩৩ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
জীবননগরে রাস্তার ধারে প্রাণহীন অজ্ঞাত
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাতনামা মধ্য বয়স্ক এক ব্যক্তির মৃতদেহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মৃতদেহটি উদ্ধার করা হয়।
১০:২৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চিনিশিল্পকে নতুন করে সাজানো হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কোন চিনিকল বন্ধ করে দিয়ে বেসরকারি খাতে দেয়ার কোন ইচ্ছে নেই সরকারের। বরং চিনিশিল্পকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে এই সরকার। তারই ধারাবাহিকতায় বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের চিনিকলের আদলে চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সুগারবিট থেকেও যেন চিনি আহরণ করা যায় সেই ব্যবস্থা রাখা হবে।
১০:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নলছিটি পৌর ছাত্রলীগের কমিটি গঠন
ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কাওসার হোসেন সালমানকে সভাপতি এবং অন্তুনু চন্দ্র পালিতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
১০:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ইয়েমেনে ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ
বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।
১০:১২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- টর্নেডোর আঘাতে তছনছ কক্সবাজার সৈকত
- নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার
- নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি: ডেপুটি স্পীকার
- ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের
- শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন
- কার্পেটিং হবে জানিয়ে সড়কের ইট তুলে বিক্রি, গ্রেপ্তার প্রতারক চক্র
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























