ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত 

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত 

রাজবাড়ীতে বেড়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও ৩২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ মিলেছে। চারদিন আগে গত ১ সেপ্টেম্বর সংগৃহীত ১০০ জনের নমুনায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে। 

১০:৩৩ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

ভাসানচর পরিদর্শনে রোহিঙ্গা প্রতিনিধি দল

ভাসানচর পরিদর্শনে রোহিঙ্গা প্রতিনিধি দল

কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছে। আজ (৫ সেপ্টেম্বর) ভোরে দুটি বাসে করে সেনা বাহিনীর তত্ত্বাবধানে প্রতিনিধি দলটি উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে। সকালে তাদের চট্টগ্রামে পৌঁছার কথা। সেখান থেকে  বাংলাদেশ নৌ বাহিনীর তত্ত্বাবধানে জলযানে করে যাত্রা শুরু করবেন সেখানে।

১০:১৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

বিশ্বের প্রথম হলুদ পদ্ম বাংলাদেশে

বিশ্বের প্রথম হলুদ পদ্ম বাংলাদেশে

পদ্মফুল পৃথিবীজুড়েই কমবেশি জন্মে। যা বেশির ভাগই গোলাপি ও সাদা রঙের। কিন্তু বাংলাদেশে হলুদ রঙের এক পদ্মের সন্ধান মিলেছে। যা বিশ্বের আর কোথাও দেখা যায়নি।

১০:১৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে মস্কোর আহ্বান

ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে মস্কোর আহ্বান

ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। মার্কিন সরকার ইরাক থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো এ আহ্বান জানায়। খবর পার্স টুডে’র। 

১০:১৩ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

একইসঙ্গে তিন থানার ওসি বদলি

একইসঙ্গে তিন থানার ওসি বদলি

নানা অভিযোগ ওঠায় সিরাজগঞ্জের তিন থানার (শাহজাদপুর,  এনায়েতপুর ও চৌহালী) ওসিকে বদলি করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম স্বাক্ষরিত এক আদশে তাদের বদলি করা হয়েছে।

০৯:৫৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

৫ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

৫ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

০৯:৫৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

শিল্পী আব্দুল আলীমের মৃত্যুবার্ষিকী আজ

শিল্পী আব্দুল আলীমের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। লোকসংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আব্দুল আলীম। পল্লিগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি ও ইসলামী গানের শিল্পী হিসেবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী।

০৯:৪৬ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

মসজিদে বিস্ফোরণে মুয়াজ্জিনসহ দগ্ধ ১১ জনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণে মুয়াজ্জিনসহ দগ্ধ ১১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

০৯:৩৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার মস্কোর মেট্রোপোল হোটেলে স্থানীয় সময় শুক্রবার চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ’র সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলা বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর পথ নিয়ে আলোচনা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা’র।  

০৯:২৩ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে আরও সহস্রাধিক মৃত্যু, অর্ধলক্ষাধিক শনাক্ত

যুক্তরাষ্ট্রে আরও সহস্রাধিক মৃত্যু, অর্ধলক্ষাধিক শনাক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে জেঁকে বসা করোনায় দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির মিছিল। যেখানে যোগ হয়েছে আরও হাজারের বেশি প্রাণ। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে  নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের দেহে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তবে, আক্রান্তদের অর্ধেকই সুস্থতা লাভ করেছেন। 

০৯:০৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

সাকিব করোনা নেগেটিভ

সাকিব করোনা নেগেটিভ

যুক্তরাষ্ট্র থেকে গত মঙ্গলবার গভীর রাতে দেশে ফেরেন সাকিব আল হাসান। এর পর নিয়ম মেনে গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। আর সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই বিকেএসপিতে গিয়ে অনুশীলনে কোন বাধা নেই করোনামুক্ত সাকিবের।

০৯:০৬ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আজ 

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আজ 

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আজ। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত প্রাণীটিকে বাঁচাতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। 

০৮:৫৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

জাতিসংঘের প্রতি বেলারুশের বিরোধী নেত্রীর আবেদন 

জাতিসংঘের প্রতি বেলারুশের বিরোধী নেত্রীর আবেদন 

বেলারুশের বিরোধী দলীয় নির্বাসিত নেত্রী সিবাতলানা শিখায়নুয়েস্কায়া দেশটিতে নির্বাচন-পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের কাছে প্রতিবাদ জানিয়েছেন। বেলারুশে নির্বাচনের ফলাফলের বিরোধিতা এবং স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কো’র বিরুদ্ধে বিক্ষোভের পর শত শত নিরীহ জনগণকে আটক ও নির্যাতন করা হচ্ছে বলে খবরে প্রকাশ করা হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

০৮:৪৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

ব্রাজিলে প্রাণহানি সোয়া লাখ ছাড়াল 

ব্রাজিলে প্রাণহানি সোয়া লাখ ছাড়াল 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে থামছেই না করোনার দাপট। যাতে ধুকছে দেশটির প্রায় ৪১ লাখ মানুষ। এর মধ্যে দুই তৃতীয়াংশ সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে সোয়া লাখের বেশি মানুষের। অবস্থা ক্রমেই আরও সংকটাপন্নের দিকে যাচ্ছে। যার প্রভাবে অবস্থা শোচনীয় হয়ে উঠছে এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে। 

০৮:৪৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের

আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টাইগার পেসারকে আইপিএলে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি।

০৮:৪৩ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

মসজিদে বিস্ফোরণ : দগ্ধ শিশুর মুত্যু, বাকিরা শঙ্কামুক্ত নয়

মসজিদে বিস্ফোরণ : দগ্ধ শিশুর মুত্যু, বাকিরা শঙ্কামুক্ত নয়

ঢাকার কাছে নারায়ণগঞ্জ সদরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় বিস্ফোরণে অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কথা বলা হলেও জানা গেছে এসি থেকে নয়, গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে। যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের কেউই শঙ্কামুক্ত নয়।

০৮:৩৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

আবহাওয়া শুষ্ক থাকবে 

আবহাওয়া শুষ্ক থাকবে 

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

০৮:২৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

‘ইউএনও’র উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হবে’

‘ইউএনও’র উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’জনকে আটক করেছে।

১১:৩৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

‘ডিএনসিসির ফুটপাত ও সড়কে যা পাওয়া যাবে তার নিলাম হবে’

‘ডিএনসিসির ফুটপাত ও সড়কে যা পাওয়া যাবে তার নিলাম হবে’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগরীর ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে। মেয়র শুক্রবার এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।

১১:১৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

জাতীয় প্রেসক্লাবে রাহাত খানের কুলখানি অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবে রাহাত খানের কুলখানি অনুষ্ঠিত

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এই কুলখানি অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কুলখানিতে পরিবারের পক্ষ থেকে মরহুমের স্ত্রী অপর্ণা খান সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।

১০:২১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

পায়রা বন্দরের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া

পায়রা বন্দরের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া

গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে কোস্ট গার্ডের বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উক্ত মহড়া উদ্বোধনে কোস্ট গার্ডের মহাপরিচালক  রিয়ার এডমিরাল এম আশরাফুল হক পায়রা বন্দরে উপস্থিত থেকে স্বশরীরে পরিদর্শন করেন। 

১০:১৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে এবং সুস্থতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২২৯ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২ শতাংশ কম।

১০:০৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

বাগেরহাটে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ৪৫ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬), খুলনা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় একটি ট্রাক থেকে গাজা ও ট্রাকসহ এই তিনজনকে আটক করে র‌্যাব।

০৯:৩৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: শি জিনপিং

রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিরাট ত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছে তা রক্ষা করার জন্য রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো বার্তায় এ কথা বলেন শি জিনপিং। খবর পার্স টুডে’র। 

০৮:৫৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি